যদি তোমার প্রতিশ্রুতি পাই
এই প্রত্যাহার কৃত মনের ঘরে ফের পথ পারাবার।
আমি হাজার বচ্ছর ধরে জমতে থাকা
মাকড়সার দুর্বোধ্য সব জাল ছিন্ন করে,
যতো অভিযোগ অনুযোগ, সব ভুলে
তোমায় স্থান দেব এই মনের নির্মল কুঠুরিতে
আরো হাজার বচ্ছর কাটিয়ে দেব
শ্যাওলাময়, অন্ধকার নিবিড় প্রকোষ্ঠে
তোমার প্রেমের অতিদীর্ঘ তপস্যায় মগ্ন হয়ে
তোমার আসার পথে দীর্ঘতম প্রতীক্ষায় রয়ে।
ইশকের কাছে অন্ধকার প্রকোষ্ঠ।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।