হিন্দু ধর্মে রাসূল সাঃ কে নিয়ে কোনো ভবিষ্যৎবাণীই করা হয় নি। আর যারা মনে করে হিন্দু পুরাণে বলা কল্কি অবতার হলো আমাদের মুহাম্মদ সাঃ তাহলে তাদের জানা উচিত যে " কল্কি হলো একটা পৌরাণিক বানোয়াট চরিত্র , বিপরীতে হযরত মুহাম্মদ সাঃ হলো একজন ঐতিহাসিক বাস্তব চরিত্র । একমাত্র মূর্খরাই বাস্তব চরিত্র এর সাথে বানোয়াট চরিত্রকে মিলাতে যায়।
আর কিছু লোক কিছু চটি বই পড়ে আর চটি লেকচার শুনে সেগুলো কপি পেস্ট করা শুরু করে, তাদের লেখাতো কল্কি আর মুহাম্মদ সাঃ এর সাথে কিছু সাদৃশ্য দেখিয়ে দাবি করতে চাই যে পুরাণে কল্কি বলতে নবী মুহাম্মদ সাঃ কেই বুঝানো হয়েছে, তো আমি তাদের বলতে চাই যে ১০% মিল দেখালে ৯০% অমিলই আছে, তো কি করে ৯০% অমিল থাকা সত্যেও ১০% এর মিলে দুটো চরিত্রকে এক করতে হবে?
যারা ধর্মীও বিশ্বাস নিয়ে সংশয়ে ভুগে তারাই এসব উল্টা পাল্টা বিষয় করে থাকে।
রাসূল সাঃ একজন নবী এটা কোরআন ও হাদীসেই সুস্পষ্ট ভাবে বলা আছে আর পূর্ববর্তী আসমানি কিতাব( বর্তমান বাইবেল) গুলোতে তার ব্যাপারে বলা আছে, তো এসব প্রমাণ থাকতে কোন সেন্স এতে একটা পৌত্তলিক ধর্ম থেকে নবী মুহাম্মদ সাঃ এর ভবিষ্যৎবাণী এর প্রমাণ খুঁজতে হবে?
পুরাণের চটি কেচ্ছা পড়া বাদ দিয়ে সীরাত পড়ুন, দেখবেন কাজে লাগবে ইনশাআল্লাহ আর বিশ্বাসের ভিত্তিও মজবুত হবে এবং নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান ও মহব্বত দুটোই হাজারগুন বাড়বে ইনশাআল্লাহ
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।