#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim
সিরিজ পর্ব-৬৩
হযরত আবু হুরায়রাহ(রাঃ) থেকে বর্ণিত, রাসুল(সাঃ) বলেন,
অর্থাৎ, আমার উপর দুরুদ পড়া ব্যক্তির জন্য সিরাতের নূর হবে। যেই ব্যক্তি আমার উপর জুমআর দিনে আশি বার দুরুদ পড়বে তার আশি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন( আত তারগিব ফি ফাদ্বায়িলুল আ'মাল লি ইবনে শাহিন-22: এছাড়াও উক্ত রেওয়ার আবদুল কাদের জিলানি এর গুনিয়াতুত তালেবীন এতেও আছে )
এই রেওয়াতটা যঈফ, যেমনটা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানি বলেছেন (আদ্ব দ্বয়ীফাহ-3804)
পাকিস্তানের আলবানিখ্যাত যুবাঈর আলি যাঈ এর সমর্থন করেছেন (ফাদ্বায়িলু দুরুদ ওয়া সালাম:- 21 পৃঃ)
এরকম আরও অনেক হাদীস আছে, তবে এগুলো সব গুলোই দুর্বল। আর বিশেষ করে আশি বার দরুদ পাঠ করার এরকম আরেকটা হাদীস আমি জানি সেটাও দুর্বল। আনাস নবীজি এর মারফু সূত্রে বলেন" কেউ যদি জুম'আর দিনে আমার উপর ৮০বার দুরদ পাঠ তাহলে আল্লাহ তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন।আমি বললাম, হে আল্লাহর রাসুল আমরা আপনার উপর দুরুদ কিভাবে পড়বো?....( খন্ডিত) (তারিখে মাদিনাতুল ইসলামুল মা'রুফ তারিখে বাগদাদ:-15/636-637)
এই হাদীসটাও সহীহ না যেমনটা ইমাম জাওযী বলেছেন ( আল ইলালুল মুতানাহিইয়া-1/465)
মূল কথা হলো এগুলো একটাও সহীহ না। এক কথায় শুক্রবারে নবীজির উপর দরুদ পাঠ এর যগ্তগুলো হাদীস আছে সেগুলো সব বাতিল ও প্রত্যাখ্যাত...
[ তথ্য ও রেফারেন্স সংগৃহীত ]
এখন আমি একটা সহীহ হাদীস বলি
ইমাম বুখারী মাক্কী বিন ইবরাহিম থেকে, তিনি ইয়াজিদ বিন আবি উবাঈদ থেকে, তিনি আসামা আল আকওয়া থেকে, তিনি বর্ণনা করেন " যে আমার নামে মিথ্যা বলবে সে জাহান্নামি "( বুখারী- ১০৯ : তাওহীদ পাবলিকেশন)
অতএব রেওয়াত বর্ণনা হতে সাবধান, সাবধান, সাবধান।
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।