প্রধান ধর্মের আলোকে " নারীদের ঘরে থাকার " বিষয়ে আলোকপাত
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
ইসলাম নারীদের জন্য উত্তম আবাস্থল হিসাবে তার নিজ ঘরে থাকতে বলেছে এবং বিনা কারণে ঘর হতে অন্য জায়গায় যাওয়াতে নিষেধ করেছে। তো এই বিষয়ের উপর সুশীল সমাজরা প্রশ্ন করে যে ইসলাম নারীকে ঘরবন্দী করে রাখে ইত্যাদি। তাই আমি এখন এই বিষয়ে প্রধান ধর্মগুলোতে কি বলা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ ।
তো চলুন শুরু করা যাক।
ইসলাম নারীদের ঘরের মধ্যে অবস্থান করতে বলে এটা সম্পূর্ণ সত্য! আল্লাহ রব্বুল আলামিন বলেন -
"তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, জাহেলিয়াতের যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না।" ( আহযাব-৩৩)
এই আয়াত থেকে বোঝা যায় যে, ইসলাম নারীদের ঘরে থাকাকে পছন্দ করে এবং তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে, এটি নারীদের ঘরে বন্দী করে রাখার কথা বলে না, বরং তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলে।
এখন আমরা দেখব অন্যান্য ধর্মগুলো এই ব্যাপারে কি বলে
প্রথমে চলে যাব বৌদ্ধ ধর্মে। গৌতম বুদ্ধ বলেন যে -
" চারটা জিনিস ঘরের বাহিরে রাখতে নেই, সেগুলো হলো, বলীবর্দ ( ষাড়) যান ( গাড়ী) ধেণু ( গাভী) ভার্য্যা ( স্ত্রী ) । তিনি আরও বলেন ' নারীদের আত্মীয় বাড়িতেও রাখতে নেই.. ( একমাত্র নিজ বাড়ী ছাড়া..) ( ভাবার্থ উল্লেখ করলাম)
[ রেফারেন্স : ত্রিপিটক : খুদ্দকনিকায়, জাতক কথা ( ৫৩৬) কুণাল জাতক)
অর্থাৎ বৌদ্ধ ধর্ম মতেও নারীকে নিজ বাড়িতে থাকতে হবে এমনকি আত্মীয় বাড়িতেও থাকা যাবে না..... ।
এখন দেখব হিন্দু ধর্ম এই ব্যাপারে কি বলে। হিন্দু শাস্ত্র বলে -
“স্ত্রীলোক কখনোই পিতা,স্বামী বা পুত্রের থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন না। কারণ এদের থেকে পৃথক হলে পিতৃকূল ও পতিকূল- উভয় কূলকেই তিনি কলঙ্কিত করবেন।”( মনুসংহিতা -৫/১৪৯)
“বিবাহ সংস্কারই স্ত্রীলোকের বৈদিক উপনয়ন সংস্কার। সেখানে স্বামীর সেবাই হল গুরুকূলে বাস এবং স্বামীর গৃহ কর্মই হল প্রাতঃসন্ধ্যাকালীন হোমরূপ অগ্নি পরিচর্যা।”( মনুসংহিতা -২/৬৭)
অর্থাৎ হিন্দু ধর্ম অনুসারেও নারীকে নিজ ঘরে অবস্থান করতে হবে নিজের স্বামী , পুত্র বা বাবার সাথে.....
ঠিক একই ভাবে বাইবেলেও বলা হয়েছে যে -
"তারা যেন তরুণীদেরকে তাদের স্বামী ও সন্তানদের প্রতি ভালোবাসা ও সম্মান করতে শেখায়, যেন তারা তাদের ঘরে থাকা, ভালো কাজ করা এবং তাদের স্বামীদের প্রতি অনুগত থাকে, যাতে গালিগালাজের কারণে কেউ ঈশ্বরের বাণীকে অপমান করতে না পারে" [ বাইবেল : তীত(৫৬ নং বই) বা টাইটাস ২:৪-৫]
অর্থাৎ খিষ্টান ধর্ম অনুসারেও নারীদের ঘরে থাকাটা উত্তম।
তো এই ছিল প্রধান ধর্মৈর আলোকে নারীদের ঘরে থাকার দলীল ভিত্তিক সংক্ষিপ্ত একটা লেখা। এই লেখার মাধ্যমে আমি এটা বুঝাতে চেয়েছি যে শুধু ইসলাম না বরং অন্যান্য ধর্মঘুলোও নারীকে ঘরে থাকতে বলে.... ।
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।