[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নামাযে পুরুষ হাত কোথায় রাখবে?

১৪৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
নামাযে পুরুষ হাত কোথায় বাঁধবে ? আহলে হাদীস / সালাফিরা বলে বুকের উপর হাত রাকতে হবে, আর হানাফিরা বলে নাভীর নিছে রাখতে হবে। আমরা বলি নামাযে হাত বাধার ক্ষেথআহলে হাদীস এবং হানাফি দুই ফেরকা ভুলের মধ্যে আছে। নামাযে বুকের উপর হাত বাঁধা এবং নাভীর নিছে হাত বাধার ব্যাপারে কোনো সহীহ রেওয়াত নেই। বাস্তব কথা হলো হাদীস দলীল এবং যুক্তি বলে যে " নামাযে হাত নাভীর হালকা উপরে বাঁধতে হবে" আর এটাই বিশুদ্ধ নিয়ম ইনশাআল্লাহ । 

নামাযে নারীরা কোথায় হাত বাধবে? নারীরা নামাযে কোথায় হাত বাধবে এই মর্মেও কোনে সহীহ হাদীস আছে বলে আমার জানা নেই। তবে ইজমায়ি দাবি মোতাবেক নামাযে নারীরা হাত বুকের উপর বাধবে যেমনটা যুগ যুগ ধরে নারীরা করে এসেছে এবং ইমামগণ এর সমর্থন প্রদান করেছে...

নারী পুরুষ এর নামায কি এক? না! নারী পুরুষ এর নামায কখনোই এক নয়। যেসব আহলে হাদীস/ সালাফি ভাইয়েরা বুখারী -৬০০৮( তাওহীদ পাবলিকেশ) থেকে দলীল নিয়ে থাকেন উক্ত হাদীস থেকে তাদের দলীল নেওয়াটা ভুল তিনটা কারণে - 

১. ওই হাদীসে পুরুষদের ব্যাপারে বলা হয়েছে কেননা ওইখানে ছিল সব পুরুষ 

২. হাদীসটা পুরোটুকু পড়লেই বুজা যায় যে ওইখানে পুরুষদের কথা বলা হয়েছে। বরং এই হাদীস থেকে নারী পুরুষ নামায এক হওয়ার দলীল নিয়ে অনেক হাদীসের সাথে তা সাংঘর্ষিক হয়ে যাবে... 

৩. ইসলামের প্রথম ১২০০ বছরে কোনো ইমাম বুখারীর এই হাদীস থেকে এটা বুঝেন নাই যে নারী পুরুষ নামায এক। গ্রহণযোগ্য কোনো ইমাম থেকে কেও দেখাতে পারবে না যে বুখারীর হাদীস থেকে নারী পুরুষের নামায এক হওয়ার দলীল নিয়েছে....। প্রথম যুগ থেকে নিয়ে ১২ শত হিজরি পযন্ত কেও বুঝল না নারী পুরুষ নামায এক, আর এই যুগে এসে আলবানি বুঝে গেল নারী পুরুষ নামায এক!  

নারীদের নামাযের নিয়ম যে আলাদা এই ব্যাপারে মুতাওয়াতির দলীল মজুদ আছে, যদিও আহলে হাদীসরা সেগুলোকে জাল - যঈফ বলে থাকে। ধরে নিলাম সেগুলো যঈফ তাও নারীরা আলাদা ভাবে নামায পড়বে কারণ -

১. একক ভাবে সেগুলো যঈফ হলেও সামগ্রিক ভাবে হাদীসগুলো সহীহ উসূল মোতাবেক 

২. চার মাযহাবসহ যুগ যুগ ধরে নারীরা পুরুষদের চেয়ে আলাদা ভাবে নামায পরে এসেছে। উম্মাহ এই ভাবেই সালাতের আমল করে আসছে। আর উম্মাহ যে আমল গ্রহণ করে নেই সেই আমল হুজ্জাত হয়ে যায়......, তাই নারী পুরুষ নামায আলাদা এটাই বিশুদ্ধ আমল ও ইমামের মত যার উপর চার মাযহাব আমল করে থাকে.....

[ আমি মোঃ মেহেদী হাসান যা বলেছি এখানে সবই আমার নিজস্ব মত, যেগুলো হাদীস এবং ইমামদের বক্তব্য থেকে আমার ইলম দ্বারা বুজতে পেরেছি। কেও আমাকে রদ করলে আর সেগুলো ঠিক হলে তা আমি মেনে নিবো এবং এই মত থেকে রজু করব ইনশাআল্লাহ ] 

#প্রিন্স_ফ্রেরাসে
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 623 টি লেখা ও 10 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 12623। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 2018
প্রকাশিত15 ডিসেম্বর 2025 (12,623 পয়েন্ট)
বিভাগইসলাম

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

রোজা কি পৃথিবী সবাই একই দিনে রাখবে?

#পৃথিবীর_যে_কোনো_প্রান্তে_চাঁদ_দেখলে_কি_দুনিয়ার_সবাই_রোজা_রাখা_শুরু_করবে? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ফতোয়া রিলেটেড বিষয় গুলো নিয়ে লেখতে মন চাই না, তবে কিছু পোস্ট দেখলে না লেখে থাকতে পারি না....। তাই এই ব্যাপারে কিছু…

০ ০ ১৪৭ ৩ মিনিটের পড়া

নাভীর নিচে হাত রাখা প্রসঙ্গে -

#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim সিরিজ পর্ব-১৫ এক ভাই নাভীর নিছে হাত বাঁধার দলীল দিল কপি পেস্ট করে, তো সেখানে তিরমিজি-৩৪ নং হাদীসের রেফারেন্স দেওয়া, আমি হাদীস চেক করলাম কিন্তু এরকম কিছু পেলাম না,সে কোন সাইট থেকে এটা নিছে…

০ ০ ১৩৯ ২ মিনিটের পড়া

আল্লাহ কোথায় এই ব্যাপারে চার ইমামের বক্তব্য

আল্লাহ্‌ তা‘আলা কোথায়? চার মাযহাবের ইমামদের মতে— ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ): যে ব্যক্তি বলে, “আমি জানি না আমার রব আসমানে আছেন নাকি জমিনে”—সে কুফর করেছে। আর অনুরূপভাবে যে বলে, “আমি জানি না আরশ আসমানে নাকি জমিনে”—সেও…

০ ০ ১৫০ ১ মিনিটের পড়া

পর্ব 11 যদি নারী-পুরুষ উভয়েই মানুষ হয়, তবে ইসলামে উত্তরাধিকার, সাক্ষ্য ও কিছু বিধানে পার্থক্য কেন?

যদি নারী-পুরুষ উভয়েই মানুষ হয়, তবে ইসলামে উত্তরাধিকার, সাক্ষ্য ও কিছু বিধানে পার্থক্য কেন? সমতা (Equality) নাকি ন্যায় (Equity)? ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ ইসলামের বিরুদ্ধে সমসাময়িক যুগে সবচেয়ে বেশি…

০ ০ ৬৮ ৫ মিনিটের পড়া

অপরিচিতা গল্পের আলোকে সে সময়ের বৈবাহিক নারী পুরুষ বয়সের দৃশ্যপট

একটা মজার বিষয় বলি। আজকে আমি আমার গাইড বুক থেকে রবীন্দ্রনাথের " অপরিচিতা " গল্পটা পড়লাম। এই গল্পটা পড়ার সময় আমি উনবিংশ শতাব্দীর বাঙ্গালী সমাজের বিয়ের সময়কার দৃশ্যপটটা বুঝতে পারলাম। এখন আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলছি…

০ ০ ১৪৯ ৪ মিনিটের পড়া
...