[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জীবনের সাফল্য (Success) কি?

৭৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

image Upload failed: [object Object] জীবনের সাফল্য (Success) কি?


এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি --


যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!


যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!


যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!


এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!


এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে প্লাস পাওয়াটাই success!


ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success!


এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।


আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success। 


এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই success। 


পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success!


আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।


বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।


এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!


এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!


পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়। 


তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!

কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।


জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!


নিজেকে ভালবাসুন।

অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।


শেষ অবধি ভালবাসাপূর্ণ,আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই প্রকৃত সফলতা বা Success !



আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 306 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6256। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: #enolej_idea #নিজস্ব আইডিয়া।
eID: 1616
প্রকাশিত29 নভেম্বর 2025 ♛ (6,256 পয়েন্ট)
সম্পাদিত29 নভেম্বর 2025 ♛

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 9 যদি সীমিত জীবনের অবিশ্বাসের জন্য অনন্ত জাহান্নাম হয়, তবে তা কি ন্যায়সঙ্গত?

যদি সীমিত জীবনের অবিশ্বাসের জন্য অনন্ত জাহান্নাম হয়, তবে তা কি ন্যায়সঙ্গত? অনন্ত শাস্তি ও আল্লাহর ন্যায়বিচার: ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত আপত্তিগুলোর একটি হলো, "একজন মানুষ…

০ ০ ৫৮ ৫ মিনিটের পড়া

পর্ব 382 স্মৃতি কি সত্য নাকি অসমাপ্ত জীবনের গল্প

স্মৃতি কি সত্য নাকি অসমাপ্ত জীবনের গল্প মোহাম্মদ জাহিদ হোসেন, প্রাবন্ধিক বিশ্লেষণধর্মী। এপ্রিল ১৭, ২০২৬ আমরা কি সত্যিই স্মৃতি ধরে রাখি, নাকি যে জীবনটা সম্পূর্ণ হয়নি সেটাকেই একটু গুছিয়ে গল্প বানিয়ে রাখি? স্মৃতিকে আমরা…

০ ০ ৪৮০ ৪ মিনিটের পড়া

"তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়"–গানের সেই কথাগুলো কি মনে আছে? দুটো বাক্য–"ধরণীর বুকে পাশাপাশি মোরা,তবু কেও বুঝি কারো নয়"

“ধরণীর বুকে পাশাপাশি মোরা, তবু কেউ বুঝি কারো নয়…” — "তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়"গানের সেই কথা গুলো। এই একটি লাইনের ভেতরেই আজকের সমাজের পুরো বাস্তবতা ধরা পড়ে। আমরা একই ঘরে, একই বেঞ্চে, পাশাপাশি বসে আছি—তবু…

০ ০ ১৬৯ ৩ মিনিটের পড়া

জান্নাতে দীর্ঘ সময় মানুষ যুবক থাকবে কি করে?

বিজ্ঞানের আলোকে জান্নাতে মানুষ অনন্তকাল বেঁচে থাকবে কি করে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বয়সের সাথে সাথে মানুষ বৃদ্ধ হবে এবং এক সময় মানুষ মৃত্যুবরণ করবে, ছোট বেলা থেকে এরকমটাই আমরা জেনে এসেছি। কিন্তু বড় হলে যখন ধর্মীও…

০ ০ ১৬৩ ৫ মিনিটের পড়া

ইসলাম কি সত্যিই প্রচলিত দাসপ্রথাকে সমর্থন করে

ইসলাম কি সত্যিই প্রচলিত দাসপ্রথাকে সমর্থন করে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বর্তমানে আমরা মুসলিম ব্যাতিত অন্যান্য জাতির ইতিহাস পড়লে দাসপ্রথার ব্যাপারে যে তথ্যগুলো জানি এবং দুনিয়াতে অন্যান্য জাতি ও সভ্যতা দাসেদের যেভাবে…

০ ১ ২২৭ ৭ মিনিটের পড়া
...