Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

তোর মত কালো মেয়েকে কেন ভালোবাসব

0 পছন্দ 0 অপছন্দ
203 বার প্রদর্শিত
করেছেন (33 পয়েন্ট)   20 নভেম্বর 2025 "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image " আহান ভাইয়া আমাকে বললো, তোর মত একটা কালো মেয়েকে আমি ভালোবাসবো এটা তুই ভাবলি কি করে" ? 

কখনও নিজেকে আয়নায় দেখেছিস?  যদি না দেখে থাকিস তাহলে দেখে নিস। তুই আমাকে ভালোবাসিস এটাই আমার জন্য লজ্জার। 


তোর সাথে আমার যায়না৷ তোর লেভেলের কাউকে খুজে নিস। যেখানে তোকে দেখলেই আমার ভালো লাগেনা সেখানে তুই এসে আমায় ভালোবাসার কথা বলছিস৷ এটা যদি ভার্সিটির সবাই জানে তখন আমার মান- সম্মানের কি হবে ভেবে দেখেছিস। 


আমাকে এখন পর্যন্ত যতগুলো মেয়ে প্রপোজ করেছে তারা যেমন সুন্দরি তেমন স্মার্ট ছিলো। কিন্তু তোর মাঝে এর কোনটাই নেই। সো, আজকের পর আর আমাকে এসব বলবিনা৷ 


" আহান ভাইয়ের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখের পানি ফেলছি। মাথা নিচু রেখেই ভাইয়াকে বললাম, যদি আমি ফর্সা হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে " ? 


আমার এরকম কথা শুনে আহান ভাইয়া কিছু বলছেনা৷ চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর বললো, তখন ভেবে দেখতাম। 


-  আমি দেখতে কালো এটা কি আমার দোষ ? 


- দেখ তোর এরকম ফা'ল'তু কথা শোনার ইচ্ছে বা সময় কোনটাই আমার নেই। তুই যা তো এখান থেকে। 


" চোখের পানি যেনো বাঁধ মানছে না। ঠিকভাবে কথাও বলতে পারছিনা৷ চোখের পানি মুছে আহান ভাইয়াকে বললাম, আমি ভার্সিটিতে দেখি তুমি কিভাবে মেয়েদের সাথে আড্ডা দাও৷ হেসে হেসে কথা বলো। হ্যা আমি জানি তারা কেও আমার মত কালো, আনস্মার্ট না। আমি দূর থেকে তোমাকে দেখি। তখন ইচ্ছে হয় তোমার কাছে গিয়ে বলি, তুমি শুধু আমার সাথে কথা বলবে আর কারও সাথে না। অজানা এক জড়তার কারনে সেটা পারিনা৷ এমনকি তোমার সামনে গিয়ে ভালোবাসার কথা বলবো সেই সাহসও আমার নেই। আমি তোমাদের বাসায় শুধু তোমার জন্যই আসি। এটা জেনেও যে আমাকে দেখলেই তুমি বিরক্ত হও। তারপরও কোনো এক অনুভুতির কারনে আসি। তোমাকে দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। আমি জানি তুমি আমাকে কখনও ভালোবাসবে না। তারপরও আজকে তোমাকে ভালোবাসার কথা বলে দিলাম৷ কারন আমি আর পারছিলাম না। মনে হচ্ছিলো যেনো তোমাকে আমার অনুভুতির কথা বলতে না পারলে আমি ম'রে যাবো। তোমার কাছ থেকে আমার কোনো প্রত্যাশা ছিলোনা তাও আমি কষ্ট পাচ্ছি, আমি কাঁদছি। মনে হচ্ছে যেনো কেও ছু'রি দিয়ে আমার বুকে আঘাত করছে। তুমি শুধু জাস্ট আমার একটা প্রশ্নের উত্তর দাও৷ আমি কালো এটা কি আমার দোষ? 


- কোন উত্তর নেই আমার কাছে। আর তুই আমার সামনে এসব নাটক একদম করবি না। ভালোই তো অভিনয় পারিস। এমন ভাবে কাঁদছিস মনে হয় যেনো কেও মা'রা গেছে। 


- আমি তোমাকে ভালোবাসি এটা বলতে চাচ্ছিলাম না৷ কিন্তু না বলে থাকতে পারলাম না। ভার্সিটিতে তোমাকে ওই ইরার সাথে দেখে আমি সহ্য করতে পারিনি। 


আমি এটা আগে থেকেই জানতাম তুমি আমাকে কখনও ভালোবাসবেনা৷ তারপরও আমি তোমাকে ভালোবাসি৷ কারন ভালোবাসায় প্রত্যাশা রাখা উচিত না। শুধু ভালোবাসার মত অনুভূতি থাকলেই হয়। 


তারপরও আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। কল্পনা করতাম তুমি আমাকে ভালোবাসো৷ আর ভাবতাম একবার এটা সত্যি হয়ে যেতো। 


আমি তো ইচ্ছে করে কালো হইনি। আল্লাহ আমাকে এমন করে সৃষ্টি করেছে৷ আর আমি এতেই খুশি। ভালো থেকো। আর কখনও তোমাকে ভালোবাসার কথা বলবোনা৷ তবে তোমাকে ভুলতেও পারবো না। তোমাকে ভুলে থাকার সেই শক্তিটুকু আমার নেই। 


আমার একটা কথা রাখবে ভাইয়া? 


- বল 


- কখনও আমার সাথে কথা বলা অফ করো না৷ যত ইচ্ছে অপমান করো জাস্ট আমার সাথে কথা বলো। এতেই আমি খুশি থাকবো। 


আর কিছু বললাম না। চোখের পানি মুছে চলে আসলাম। বিছানায় শুয়ে ভাবতেছি আমি কালো কেন হলাম?  যদি অন্যদের মত ফর্সা হতাম তাহলে হয়তো আজকে আহান ভাইয়া আমাকে ভালোবাসতো৷ 


আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখলাম। আমি কতটা কালো। মানুষ কেনই বা আমাকে ভালোবাসবে৷ সবসময় এর জন্য কথা শুনে আসছি এখনও শুনে যাচ্ছি। 


সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে। মনে হয় কালো হয়ে আমি কোন অপরাধ করে ফেলেছি৷ 


***


রুহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। এমন সময় ওর আম্মু আসলো। ওকে এভাবে দেখে বললো, কি হয়েছে তোর?  আয়নার সামনে দাঁড়িয়ে আছিস কেন?  


রুহি বললো, আচ্ছা মা আমি কালো কেন? আমি কেন অন্যদের মত ফর্সা হলাম না?  সবাই শুধু আমাকে অপমানই করে৷ আমি কালো এটা কি আমার দোষ?  আমি তো ইচ্ছে করে কালো হয়নি। 


রুহি আর নিজেকে শান্ত রাখতে পারলোনা। ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওর মা ওকে শান্ত করার চেষ্টা করছে৷ 


রুহির মা ওকে বললো, কে বলেছে তুই কালো?  যারা তোকে কালো বলে তাদের মন কালো৷ আমাদের কাছে তুই পৃথিবীর সবথেকে সুন্দরি মেয়ে৷ অন্যদের কাছে তুই কেমন সেটা নিয়ে কখনও ভাববি না। তারা সমালোচনা করবেই। এটা তাদের স্বভাব। তাই বলে কি এসব কানে নিতে হবে। 


রুহির মা চোখের পানি মুছে দিলো। রুহিকে বললো, এখন কান্না বন্ধ কর। খেতে চল। খাওয়ার পর আমরা আমাদের বাসায় যাবো। তোর মামা - মামি অপেক্ষা করছে। 


- আমার খেতে ইচ্ছে করছেনা 


- আমি খাবার নিয়ে আসছি। আমি তোকে খাইয়ে দিচ্ছি। 



কিছুখন পর মা খাবার নিয়ে আসলো। মা আমাকে খাইয়ে দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়েরা বুঝি এমনই। সব কষ্ট তারা ভুলিয়ে দিতে পারে। এক মুহুর্তে সব কষ্ট ভুলে যেতে লাগলাম৷ 


মা আমাকে খাইয়ে দিচ্ছে আর বলছে, আমার কাছে তুই পৃথিবীর সবথেকে লক্ষী একটা মেয়ে। তোকে যে কালো বলে তার চোখের ডাক্তার দেখানো উচিত। ফর্সা হলেই তাকে সুন্দর বলতে হবে আর কালো হলে তাকে অসুন্দর এমনটা তো না তাইনা। প্রতিটা মানুষের ভিতরে অদ্ভুত এক মায়া আছে।  তোর জন্মের পর তো আমাকে একজন বলেছিলো, আপা আপনার মেয়ের গায়ের রং কালো হলেও ও অনেক সুন্দর৷ ওর দিকে তাকালেই ভালো লাগে৷ আপনার মেয়েকে আমাকে দিয়ে দিবেন? 


- দিয়ে দিতে 


- তাহলে এখন কে খাইয়ে দিতো শুনি। কার কাছে মুখ লুকিয়ে কাঁদতি। 


- তোমার কাছে। কারন আমি সেখান থেকে তোমাকে খুজে তোমার কাছে চলে আসতাম। 


মা আমার কপালে চুমু দিয়ে বললো, আর কখনও যেনো কাঁদতে না দেখি। 


চলে আসার আগে আহান ভাইয়ের দিকে একবার তাকালাম। কারও সাথে হেসে হেসে কথা বলছে। হয়তো কোনো মেয়েই হবে। আমার হৃদয়টা যেনো দু'ম'ড়ে - মু'চ'ড়ে গেলো। ভাইয়া অন্য কারও সাথে কথা বলবে এটা আমি একদমই মেনে নিতে পারিনা। 


*******


ভার্সিটিতে এসে ভাইয়ার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। তাকে একবার দেখেই ক্লাসে যাবো। কিছুখন পর ভাইয়া আসলো। ভাইয়াকে একা দেখে ভাবলাম তার সাথে কথা বলি। আমি আহান ভাইয়ার সাথে কথা বলতে গেলাম আর ভাইয়া আমাকে ইগনোর করে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে লাগলে। 


*** 

আহান ভাইয়া আমাকে ইগনোর করে অন্য একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। আমি আহান ভাইয়াকে অন্য কারও সাথে কথা বলতে দেখে সহ্য করতে পারলাম না। সেখান থেকে চলে আসলাম। 


আমি জানি আহান ভাইয়া ইচ্ছে করেই আমার সাথে এমন করেছে। তাকে এতটাই ভালোবাসি যে তার সব অপমান,ইগনোর চোখ বুঝে সহ্য করে নেই। আমি বিশ্বাস করি আহান ভাইয়া একদিন আমাকে ভালোবাসবে। 


আমি চুপচাপ একা একা বসে আছি৷ হঠাৎ আমার বেস্টফ্রেন্ড অনিশা এসে বললো, আজকেও কি আহান ভাইয়ের জন্য মন খারাপ নাকি?  


রুহি কিছু না বলে চুপ করে আছে৷ অনিশা বললো, বুঝতে পেরেছি। তা এভাবে মন খারাপ করে না থেকে ভাইয়াকে ভালোবাসার কথা বললেই তো পারিস 


রুহি শান্ত গলায় বললো, বলেছিলাম ভালোবাসার কথা 


- তারপর কি হলো? 


- যেটা প্রত্যাশিত ছিলো সেটাই হয়েছে। আমি ফর্সা হলে হয়তো আহান ভাইয়া আমাকে ভালোবাসতো৷ তার জন্য কত সুন্দরী, স্মার্ট মেয়ে পা'গ'ল আর সে কিনা আমার একটা কালো মেয়েকে ভালোবাসবে৷ এটা ভাবাও অন্যায়। 


- মন খারাপ করিস না। সাদা, কালো কোনো বিষয় না। মানুষের মনটা ভালো কিনা সেটাই দেখা উচিত। তোর মন অন্য সবার থেকে আলাদা। আহান ভাইয়া হয়তো সেটা বুঝতে পারছেনা। 


- আমি কি করবো কিছু বুঝতে পারছিনা। আমি সত্যিই তাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। সে আমাকে বলেছে, আমি যেনো কখনও তার সামনে না যাই,তার সাথে কথা না বলি। কিন্তু আমি তো তার সাথে কথা না বলে থাকতে পারবো না। তাকে না দেখলে আমার ভালো লাগেনা। 

সে যখন অন্য মেয়ের সাথে কথা বলে তখন মনে হয় কেও যেনো আমার হৃদপিণ্ড  এ আঘাত করছে। আমি কালো এটা কি আমার দোষ?  আমি কি নিজে ইচ্ছে করে কালো হয়েছি নাকি? 


- এসব চিন্তা মাথা থেকে বাদ দে। তার কথাও ভুলে যে। তার যে মন- মানসিকতা তাতে তার প্রতি আসক্তি কমানোই তোর জন্য ভালো হবে। 


- আমি পারছি না। যত ভাবছি তার কথা ভাববো না, তাকে ভুলে যাবো। তখনই আরও বেশি আসক্তি হয়ে যাই তার প্রতি। 


কিছুদিন পর 


আজকে ভার্সিটিতে অনুষ্ঠান আছে৷ আমি আহান ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া তোমার সাথে একটা সেলফি তুলি। 


এটা বলে আমি আহান ভাইয়ার সাথে সেলফি তুলতে লাগলাম। ভাইয়া আমার মোবাইলটা ফেলে দিয়ে রাগি ভাবে বললো, ওই নিজেকে আয়নায় দেখেছিস। কোথায় তুই আর কোথায় আমি। তোর সাথে সেলফি তুলে অনলাইনে দিলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তোকে না ওইদিন বলেছি আমি তোকে ভালোবাসি না। আমার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম। তারপরও বেহায়ার মত সবসময় আমার পিছু পরে থাকিস৷ যা তো এখান থেকে। 


আশে পাশের সবাই হাসাহাসি করছে৷ আহান ভাইয়া সবার সামনে এতটা অপমান করবে তা ভাবতে পারিনি। চোখ দিয়ে পানি পরছে। লজ্জায় কারও দিকে তাকাতে পারছিলাম না। নিজের প্রতি অনেক ঘৃনা হচ্ছে। একটা মানুষের জন্য সবার সামনে এতটা অপমানিত হলাম৷ 


অনিশা আমাকে নিয়ে গেলো। চোখের পানি এখনও থামছেনা। বার বার শুধু আমার ভাইয়ার বলা কথা গুলো কানে বাজছে। আমি কি এতটাই অপমানের যোগ্য৷ এমন অপমান না করলেও পারতো। 


যার মন- মানসিকতা এতটা নিচ তাকে আর যাই হোক ভালোবাসা যায়না৷ তাকে এতদিন ভালোবাসতাম এটা ভাবতেই আমার ঘৃনা হচ্ছে। এখন থেকে আমি আর তার প্রতি আসক্তি না৷ মন থেকে তার প্রতি ঘৃনা ছাড়া আর কিছুই নেই৷ 


২ বছর পর 


এই দুই বছরে অনেক কিছুই পাল্টে গেছে৷ ওই দিনের অপমানের পর আমি আর তাকে নিয়ে ভাবিনি৷ তাদের বাসায় ও যায়নি। এখন অনেক ভালো আছি। কেও কার আমার গায়ের রং নিয়ে অপমান করেনা। পড়াশোনায় অনেক মনযোগ দিয়েছি৷ কাউকে নিয়ে আর ভাবিনা। আমি কালো এটা নিয়ে আর মন খারাপ করিনা৷ শহরের অনেক সুন্দর মানুষ আছে যাদের মনটা আমার থেকেও কালো৷ বাহ্যিক সৌন্দর্যটাই সবকিছু না এটা বুঝি এখন। 


শুনেছি আহান ভাইয়া কারও কাছ থেকে ধোঁকা খেয়েছে। মেয়েটা ভার্সিটির সেরা সুন্দরি ছিলো। আহান ভাইয়া তাকে অনেক ভালোবাসতো৷ কিন্তু মেয়েটা শুধু আহান ভাইয়ার সাথে টাইম পাস করেছিলো। আহান ভাইয়া যখন জানতে পারে মেয়েটা আরও অনেক রিলেশনে আছে তখন মেয়েটাকে জিজ্ঞেস করে আর মেয়েটা ভার্সিটির সবার সামনে থা'প্প'ড় মে'রে আহান ভাইয়াকে অপমান করে। ঠিক আমাকে আহান ভাইয়া যেমনটা করেছিলো। ওই ঘটনার পর আহান ভাইয়া অনেকদিন ভার্সিটি আসেননি। লোকমুখে শুনেছি তিনি অনেক ডিপ্রেশনে আছেন৷ কেন জানিনা আমার ভালো লাগছিলো। সৌন্দর্যের পিছনে দৌড়ে ছিলেন এমনটা তো হওয়ারই কথা। হয়তো এটাই প্রকৃতির বিচার। 


একসময় কালো ছিলাম বলে সবার কাছে নিজেকে ছোট মনে হতো। কিন্তু ওই ঘটনার পর এটাই এখন নিজের আত্নবিশ্বাস৷ আমি কালো মেয়ে এটাই আমার অহংকার। যার মন- মানসিকতা সুন্দর সে কখনও কালো হতে পারেনা আর সৌন্দর্যের পূ'জা'রী কখনও সুখি হতে পারেনা। 


সমাপ্ত 


ভালো থাকুক পৃথিবীর সব কালো মানুষ গুলো। আজকের দিনে এসেও ব'র্ন'বাদ মোটেও কাম্য নয়৷ কারও আত্মবিশ্বাস দূর করার জন্য অপর মানুষের জাস্ট একটি শব্দই যথেষ্ট। যত অপমানিত হবেন ততটা নিজের প্রতি আত্নবিশ্বাসী হবেন৷ মন- মানসিকতা সুন্দর তো পৃথিবীর সবকিছুই সুন্দর। ধন্যবাদ 


কালো মেয়ে 

লেখকঃ Rabi Al Islam 

image

সংযুক্ত তথ্য
নিজস্ব
Enolej ID(eID): 1505
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
প্রিয় লেখক

আপনার আর কোন লেখা ই নলেজ আইডিয়াতে পাঠকেরা পাচ্ছেন না কেন?

লিখছেন না কেন।

কোন সমস্যা হলে ই-নলেজ টিমের সহযোগিতা নিতে পারেন।

ধন্যবাদ। 

ই-নলেজ টিম
করেছেন ♛ (6,195 পয়েন্ট)   07 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


                            এক টুকরো সুখের খোঁজে আচ্ছা আপনি যে আল্লাহকে ভালোবাসেন এই ভালোবাস[...] বিস্তারিত পড়ুন...
196 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
এই তো সেদিন, আড্ডার দেশের সীমান্ত পেরিয়ে যখন ঘরে পৌঁছালাম, তখন প্রায় ভোর। (আড্ডার দেশ &#[...] বিস্তারিত পড়ুন...
510 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শিক্ষামূলক ছোটগল্প নাফিজ ছোটবেলা থেকেই গল্প শুনতে ভালোবাসত। দাদার মুখে কুরআনের [...] বিস্তারিত পড়ুন...
171 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সেদিন পরীক্ষা শেষে একরাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিলাম। মাঝপথে হঠাৎ গাড়িটা থমকে দù[...] বিস্তারিত পড়ুন...
176 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সকালের সোনালী রোদ এসে পড়েছে জানালার ফাঁক গলে। আতা গাছের উপর থেকে একটি পাখি ডেকে উঠছ[...] বিস্তারিত পড়ুন...
203 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    102 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...