বিকেলের সূর্য টা যেন ধীরে ধীরে মরে যাচ্ছিল।
আমরা বসে ছিলাম এক কাপ কফির মাঝখানে_চুপচাপ,অথচ ভিতরে কত কথা জমে আছে!
তুমি বললে না,কিন্তু আমি জানতাম_আবারও তুমি চলে যাবে।
এই শহরে, এই আলোয়,কোনো কিছুই স্থায়ী নয়।
আমি মৃদু কন্ঠে বললাম ,
"তুমি আবারো দূরে চলে যাবে ,তাই না?"
তুমি শুধু হালকা হাসলে।
"সেই হাসি যেন শেষ বিকেলের রোদ"_"আছে ,কিন্তু টেকে না!'
"তুমি আবার লিখবে ?"তুমি জিজ্ঞেস করলে।
"হয়তো" আমি বললাম,"কিন্তু এবার কাগজে নয়!"
"তাহলে কোথায়?"
"নীরবতায়!"
তুমি তাকিয়ে রইলে আমার দিকে। চোখে যেন এক অমীমাংসিত প্রার্থনা!
যেন ভালোবাসা তার শেষ আলো খুঁজে নিচ্ছে।
"আমি সবসময় তোমার শব্দের ভিতর বাঁচতে চেয়েছিলাম।" তুমি বললে ধীরে!
আমি চুপ। কারণ আমি জানি - এই মুহূর্তটাই আমাদের গল্পের শেষ পঙক্তি।
তুমি উঠলে আর সূর্যের শেষ আলো পরলো তোমার মুখে_যেনো কোনো অদ্ভুত শান্তি এসে ছুয়ে গেলো পৃথিবীটাকে।
আমি চোখ বন্ধ করে লিখলাম _
"লিখেছি কবিতা ঠোঁট জুড়ে,
আর তোমার নীরবতা তার শেষ ছন্দ!"
সেই দিন বুঝেছিলাম _ "সব ভালবাসা শেষ হয় না,কিছু ভালোবাসা কেবল চুপচাপ থেকে যায়- একটি অক্ষরহীন কবিতা হয়ে!"
সমাপ্তি : কবিতা লেখা মানে কেবল শব্দের খেলা নয়_কখনও কখনও তা জীবনেরই প্রতিধ্বনি।
যেখানে মুখে ভালোবাসার কথা হয় না,বরং নিঃশব্দেই বলে_
"লিখেছি কবিতা ঠোঁট জুড়ে"
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।