রাতের জানালায় চাদের আলো পড়ে এমন ভাবে , যেন কেও নিঃশব্দে স্মৃতির পর্দা নামিয়ে দিচ্ছে।
বাতাসে ভাসছে পুরোনো দিনের গন্ধ_ যে গন্ধে মিশে আছে বৃষ্টি ভেজা রোদ , ভাঙ্গা প্রতিশ্রুতি আর কিছু অদেখা অশ্রু।
আমি বসে আছি টেবিলের পাশে।
এক পুরোনো খাতা খুলে। পাতা গুলো হলুদ,আর তাদের গন্ধে ভরে আছে বহুদিনের নীরবতা। মনে হলো আমি লিখছি না _" স্মৃতি নিজেই আমাকে লিখছে "
খাতার প্রথম পাতায় ছিল একটি নাম। শুধু নাম নয় যেন একটা সম্পূর্ণ ঋতু।
সেই নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় - কেমন করে সে হাসতো,কেমন করে বলতো,
"তুমি কথা বললেই মনে হয়,শব্দ নয়,কবিতা ঝরে পড়ছে ঠোঁট থেকে"
আজ সে নেই।
রয়ে গেছে শুধু শব্দের ছায়া,আর কিছু না বলা বাক্য,যেগুলো প্রতিদিন বুকের ভেতর কাপে!
আমি জানি," কবিতা কাগজে জন্মায় না _
ওরা জন্ম নেয় নিঃশ্বাসে,
লিখা হয় ঠোঁটে,
আর বেঁচে থাকে স্মৃতির ভিতর!"
"তুমি চলে গেলে,আমি কবিতা লিখেছি তবে কাগজে নয়, ঠোঁট জুড়ে "
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।