🌿 রক্ত-মাংসের মানুষ, অনুভূতি নেই 🌿
মানুষ এখন বেঁচে আছে, তবু যেন মৃতপ্রায়,
চোখে আলো আছে ঠিকই, কিন্তু হৃদয় নিশ্চুপ যায়।
হাসির নিচে লুকায় ব্যথা, চোখে জলের অভিনয়,
ভালোবাসা আজ পর্দায় লেখা, নেই তার সত্য রূপময়।
রাস্তায় কাঁদে ক্ষুধার্ত শিশু, কেউ থামে না পাশে,
সবাই বলে—“টাইম নাই ভাই!”, ছুটে চলে আশায়-ভাসে।
স্ট্যাটাসে ভালোবাসা, রিয়েল লাইফে দূরত্ব,
আলিঙ্গন আজ ইমোজি শুধু, স্পর্শ এখন অনুপস্থিত।
মানুষ আজ যন্ত্রের মতো, চলে শুধু রুটিনে,
আবেগ যেন কার্বন কপি, মুখে হাসি—মনের ক্ষীণে।
হৃদয় আছে, স্পন্দন আছে, কিন্তু নেই উষ্ণতা,
রক্ত-মাংসের দেহ বাঁচে, মরে গেছে মানবতা।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।