Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

পরিবেশ রক্ষার গুরুত্ব

0 পছন্দ 0 অপছন্দ
73 বার প্রদর্শিত
করেছেন (433 পয়েন্ট)   05 জুন 2025 "শিক্ষা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image "পরিবেশকে বাঁচানোর পরিকল্পনাই হলো মানুষকে বাঁচানোর পরিকল্পনা।"- স্টিওয়ার্ট ওডাল

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।

মানুষের চারদিকের পরিমন্ডলই হচ্ছে পরিবেশ।পৃথিবীতে সচেতন মানুষের চেয়ে অসচেতন মানুষের সংখ্যা অনেক বেশি।জনসংখ্যা যত বাড়ছে অসচেতন মানুষের সংখ্যাও ততই বাড়ছে।পরিবেশের গুরুত্ব সম্পর্কে এসব অসচেতন লোকের ধারণা নেই বলে পৃথিবীর পরিবেশ এগিয়ে যাচ্ছে বিপর্যয়ের দিকে।তাই মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা জাগিয়ে তোলার জন্যে জাতিসংয় বিশ্ব পরিবেশ দিবস প্রবর্তন করেছে।পরিবেশ দিবসের কর্মসূচিতে পরিবেশ সম্পর্কিত নানা বিষয় স্থান পায়।যেমন:খরা,বন্যা, অগ্ন্যুৎপাত,নানা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কীভাবে পরিবেশ নষ্ট করে এবং কীভাবে তা থেকে রক্ষা পাওয়া যায়।দুর্গতদের সাহায্য এবং বৃক্ষরোপণের ওপর জোর দেওয়া হয়।প্রাকৃতিক দুর্যোগ এবং জনস্বাস্থ্য বিষয়টি বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় গুরুত্বের সাথে স্থান পায়।

আমরা গড়ে দিবারাত্র ২২ হাজার বার শ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করি এবং প্রশ্বাসের মাধ্যমে প্রায় ১৫ হাজার লিটার বাতাস নিয়ে থাকি।এ বাতাসের সিংহভাগই যদি বিষাক্ত হয়,তাহলে মানুষের অস্তিত্বই একদিন বিলুপ্ত হয়ে যাবে।কাজেই পরিবেশের সাথে জড়িয়ে আছে জীবন-মরণ সমস্যা।পরিবেশ যদি অনুকূল হয় তবে মানবজীবন হয় শান্তিময়।আর প্রতিকূল পরিবেশ মানুষের মৃত্যুকেই ত্বরান্বিত করে। এ গুরুত্ব বিবেচনা করেই পরিবেশ দূষণ প্রতিরোধ করার মানসে জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।কাজেই বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য অনেক গভীর ও এর গুরুত্ব অনস্বীকার্য।সুস্থ ও সুন্দর জীবন গঠনের জন্যে যা যা প্রয়োজন,তার মধ্যে অন্যতম হল পরিবেশ অর্থাৎ অনুকূল পরিবেশ।তাই পৃথিবীর সব রাষ্ট্রেরই উচিত উর্ধ্বাকাশকে বিশুদ্ধ রাখা,দূষণ নিয়ন্ত্রণের নতুন নতুন পন্থা অবলম্বন করা- যাতে দূষিত গ্যাস,পরিত্যক্ত দূষিত পদার্থ ইত্যাদি জনস্বাস্থ্যের কোনো ক্ষতি না করে বরং কল্যাণসাধন করতে পারে।এমনিভাবে সকল দেশেই যদি পরিবেশ দূষণ প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলেই বিশ্ব হতে পারে শান্তির স্বর্গ এবং সার্থক হবে 'বিশ্ব পরিবেশ দিবস'।

#আজকের_দিন 

#spreding_knowledge_জ্ঞানবিস্তার 

#বিশ্ব_পরিবেশ_দিবস

আমি নাজাত মৃধা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 21 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 433। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
প্রথম প্রকাশিত সোর্স
Enolej ID(eID): 1022
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
বিশ্বরেকর্ড সৃষ্টিকারী কুমড়ো: স্টেফানোর কৃষিক্ষেত্র থেকে গিনেস বুকে কৃষিকাজের মাধ্যমে মানুষ কেবল তার জীবিকা নির্বাহই করে না, বরং সৃষ্টি করে অসাধ্য সাধনের নজির। এমনই এক অসাধ্য সাধনের �[...] বিস্তারিত পড়ুন...
186 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রথমবারের মতো একইসঙ্গে হৃৎপিণ্ড ও শুকরের কিডনি প্রতিস্থাপনের সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।যা চিকিৎসা বিশ্বে নতুন দিগন্ত উন্মোচন করেছে।অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগী 57 বছ�[...] বিস্তারিত পড়ুন...
322 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

জ্ঞান অর্জনের গুরুত্ব“যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের &[...] বিস্তারিত পড়ুন...
36 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
পরিবেশ-উদ্বেগ: যুবসমাজের নতুন ভয়   মোহাম্মদ জাহিদ হোসেন   বিশ্লেষনধর্মী। ২১ নভেম&[...] বিস্তারিত পড়ুন...
43 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সমাজ বদলে নারী সমতার গুরুত্ব  মোহাম্মদ জাহিদ হোসেন  বিশ্লেষণধর্মী | জানুয়ারি ৩০, [...] বিস্তারিত পড়ুন...
35 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Mehedi Hasan akanda

    12 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...