[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভুল থেকে শিক্ষা

১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…



  

ভুল থেকে শিক্ষা হলে ভুল হওয়া ভালো।

ভুল ছাড়া কে কী শিখেছে আমায় একটু বল।

ভুল হয়ে যাবে বলেই থামলেও হবে ভুল,

মনে রেখো পৃথিবীতে কেউ নয় নির্ভুল।

ভুলে ভরা জীবন সবার ভুলই মোদের মূল,

ভুল ছাড়া কেউ কবি হয়েছে বলাটাও ভুল।

ভুলে ভুলে জীবন কাটে পাকে মাথার চুল,

তবুও শুদ্ধ হয় না কিছু কিছু ভুল।

যদি কেউ বলে তার নেই ভুল,

এটাই তার বড় ভুল,

বাজায় শুদ্ধের ঢোল,

পৃথিবীতে ভুল নাই যাদের তারাই অলিকুল।

ভুল হওয়াটা স্বাভাবিক মোরা আশরাফুল,

গন্ধম খেয়ে ভুল করেছে আদি আদমকুল।

আমরা সেই আদির সন্তান আদম হল মূল,

তাই তো থেমে রই না হোক যতই ভুল।

আবুল হুসাইন স্বপন বলে

করি শত ভুল,

ভুলগুলো ফুল হবে যেমন আমের মুকুল।


সমাপ্ত 
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5509
প্রকাশিত1 দিন (168 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ভুলে ভরা জীবন

ভুল থেকে শিক্ষা হলে ভুল হওয়া ভালো। ভুল ছাড়া কে কী শিখেছে আমায় একটু বল। ভুল হয়ে যাবে বলেই থামলেও হবে ভুল, মনে রেখো পৃথিবীতে কেউ নয় নির্ভুল। ভুলে ভরা জীবন সবার ভুলই মোদের মূল, ভুল ছাড়া কেউ কবি হয়েছে বলাটাও ভুল। ভুলে ভুলে…

০ ০ ২ ১ মিনিটের পড়া

পর্ব 67 ভুল থেকে জীবন গঠন

অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ টা সুন্দর হোক বিগত দিনের গ্লানি মুছে আগামীদিন শুভ হোক। _আল-মামুন রেজা ০১-০১-২০২৬ ইং

০ ১ ৩৫৯ ১ মিনিটের পড়া

পর্ব 7 শক্ত থাকার ভুল শিক্ষা

শক্ত থাকার ভুল শিক্ষা মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। ৭ সেপ্টেম্বর, ২০২৬ সন্তানকে সবসময় শক্ত বাবা-মা দেখালে সে শক্ত হতে শেখে না; বরং দুর্বলতাকে লুকাতে শেখে। ছোটবেলায় সন্তান ভাবে, বাবা-মায়ের ভয় বলে কিছু নেই। বাবা…

০ ০ ৬১ ৪ মিনিটের পড়া

পর্ব 34 নতুনের ভুল ধারণা

নতুনের ভুল ধারণা মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা। জানুয়ারি ১০,২০২৬ আমাদের ক্যালেন্ডারে বছর বদলায়, কিন্তু ভেতরের ঘড়িটা থেমেই থাকে। যা ছিল উজ্জ্বল, একে একে সংরক্ষণের ঠান্ডা ঘরে জমে যায়— স্নায়ু, স্মৃতি, রঙের শেষ বাক্সটুকু।…

পর্ব 63 ভুল করেও চাই না ভুলে যেতে

ভুল করেও চাই না কভু ভুলে যেতে তাকে- ফুল হয়ে,চাঁদ হয়ে যে হৃদ মাঝে থাকে। - আল-মামুন রেজা।

০ ০ ২৯১ ১ মিনিটের পড়া
...