[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভুলে ভরা জীবন।

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
ভুলে ভরা জীবন

আবুল হুসাইন স্বপন

ভুল থেকে শিক্ষা হলে ভুল হওয়া ভালো।

ভুল ছাড়া কে কী শিখেছে আমায় একটু বল।

ভুল হয়ে যাবে বলেই থামলেও হবে ভুল,

মনে রেখো পৃথিবীতে কেউ নয় নির্ভুল।

ভুলে ভরা জীবন সবার ভুলই মোদের মূল,

ভুল ছাড়া কেউ কবি হয়েছে বলাটাও ভুল।

ভুলে ভুলে জীবন কাটে পাকে মাথার চুল,

তবুও শুদ্ধ হয় না কিছু কিছু ভুল।

যদি কেউ বলে তার নেই ভুল,

এটাই তার বড় ভুল,

বাজায় শুদ্ধের ঢোল,

পৃথিবীতে ভুল নাই যাদের তারাই অলিকুল।

ভুল হওয়াটা স্বাভাবিক মোরা আশরাফুল,

গন্ধম খেয়ে ভুল করেছে আদি আদমকুল।

আমরা সেই আদির সন্তান আদম হল মূল,

তাই তো থেমে রই না হোক যতই ভুল।

আবুল হুসাইন স্বপন বলে

করি শত ভুল,

ভুলগুলো ফুল হবে যেমন আমের মুকুল।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5507
প্রকাশিত1 দিন (168 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ভুলে ভরা জীবন

ভুল থেকে শিক্ষা হলে ভুল হওয়া ভালো। ভুল ছাড়া কে কী শিখেছে আমায় একটু বল। ভুল হয়ে যাবে বলেই থামলেও হবে ভুল, মনে রেখো পৃথিবীতে কেউ নয় নির্ভুল। ভুলে ভরা জীবন সবার ভুলই মোদের মূল, ভুল ছাড়া কেউ কবি হয়েছে বলাটাও ভুল। ভুলে ভুলে…

০ ০ ১ ১ মিনিটের পড়া

পর্ব 124 ঘর ভরা, মন ফাঁকা

ঘর ভরা, মন ফাঁকা মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা ⋄ ২২ নভেম্বর, ২০২৫ ঘর ভরা আলো, গাড়ি দাঁড়িয়ে আছে দরজায় টিভি জ্বলছে, ফ্রিজে খাবার, পকেটে টাকা তবু সন্ধ্যা নামলে চারদেওয়াল যেন কবর হয়ে যায় মানুষ আছে, কিন্তু কেউ কারো নয়।…

০ ০ ৫০৮ ২ মিনিটের পড়া

পর্ব 9 ভুলে যাওয়া মানুষের তালিকায় আমি আছি

ভুলে যাওয়া মানুষের তালিকায় আমি আছি মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা। জানুয়ারি ০৬, ২০২৬ আমি সেই তালিকায় আছি, যেখানে মানুষ ভুলে যায়, কিন্তু স্মৃতি থাকে নিঃশব্দ। তোমার নাম যেন বাতাসে ভেসে যায়, কিন্তু আমার বুকের কোণে ধোঁয়া…

০ ১ ৫২৯ ২ মিনিটের পড়া

পর্ব 63 ভুল করেও চাই না ভুলে যেতে

ভুল করেও চাই না কভু ভুলে যেতে তাকে- ফুল হয়ে,চাঁদ হয়ে যে হৃদ মাঝে থাকে। - আল-মামুন রেজা।

০ ০ ২৯১ ১ মিনিটের পড়া

পর্ব 37 ভুলে থাকার মন্ত্র খুঁজি

ভুলে থাকার মন্ত্র খুঁজি রফিক আতা যদি মনে পড়ে, যদি হৃদে জাগে— অভিমান ভুলে এসো আগে বেড়ে। এই বর্ষাতে, এই খরস্রোতে, ভিজে নিই—আর ভেসে যাই। নিষ্ঠুর এই সময়, নদীর পারাপারে ভুলব বলিয়া আর হল না ভোলা। বরং আজ হয়েছি আপন-ভোলা…

০ ০ ৪২৮ ১ মিনিটের পড়া
...