[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

দুনিয়ার দুনিয়াবি

৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
দুনিয়ার দুনিয়াবি
       ............কিয়ৎ কিঙ্কর

দুনিয়ার দুনিয়াবি,
সব ছেড়ে চলে যাবি,
ঠিক, ঠেঁকে রেখে যাবি --
মায়া।।

আঁধারের দুনিয়ায়,
কেউ আলো আগে পায়,
আভা কেউ খুঁজে যায়,,
জীবনের গোধূলিতে, ধরা দেয় --ছায়া।।

মাঝের এ আলোতে,
মশাল-টা জ্বালে যে,,
ছড়ায় প্রভা , অমানিশায় সে,,
জড়ায় বাহুডোরে সত্য।।

কাল করে সত্য-ধারণ,
পাশাপাশি মিথ্যার চারণ,,
মহাকাল ছেঁকে ফেলে কায়া।।

দুনিয়ার দুনিয়াবি,
সু - কু - পথের দাবি,,
নীতি ভুললে খাব-ই খাবি,,
নতুবা মনুষত্ব পাবি।।

ক্ষয় থেকে অব্যয় হবি এ কালের খেলায়,,
মায়াগুলো স্মৃতি হবে, সবকালে বয়ে যাবে ভালোর ভেলায় ।
নয়তো মায়া ছল হবে, অনুতাপ রয়ে যাবে ঠিক গোধূলি বেলায় ।
eID: 5474
প্রকাশিত3 দিন (302 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 শৃঙ্খলাহীন জগতে প্রাপ্তির মুলুক রচনা

শৃঙ্খলাহীন জগতে প্রাপ্তির মুলুক রচনা ................কিয়ৎ কিঙ্কর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির নিচে, পুষকুনির তটে পায়ের ছাপ পড়ার মতো কাদায়, এক পায়ে দাঁড়ানো হাঁসের ঘুম, আমায় প্রশান্তির মানে খুঁজতে উদ্বুদ্ধ করে। ব্যাস্ত কোলাহলপূর্ণ…

০ ০ ১৫ ৩ মিনিটের পড়া

পর্ব 1 সাম্য সনেট

সাম্য সনেট ........... কিয়ৎ কিঙ্কর আসার কথা ছিল বসন্তের বিরহ শেষে, সরু-মেঠো পথ ধরে, বিস্তৃত আশার বেশে। কথা ছিল আসবে শিশুর প্রথম কান্না মেখে, ভেবেছিলাম ঘুচবে কালের জ্বরা তোমায় দেখে।। তোমার আগমনে ভাঙবে শিকল, উঠবে রবি, দম…

১ ০ ১৮ ১ মিনিটের পড়া

পর্ব 4 ধন্যবাদ অপরিচিতা

ধন্যবাদ অপরিচিতা ........ কিয়ৎ কিঙ্কর কড়ই তলে ঠিক বিকেলে তোরে প্রথম দেখা,, সাদা ফতুয়া, লাল ঠোঁট, ছোট চুল, বেড় দাঁত, জিন্স আর হাতে শালুক ফুল,, আমকে এসে ফুলটা দিলি, সাফ করে দিলি চুল, গাছের কিনারাই বসা আমি, মুগ্ধতাই…

১ ০ ১৭ ২ মিনিটের পড়া

পর্ব 4 আত্মা- হনন

আত্মা- হনন -----কিয়ৎ কিঙ্কর রুহ এলো নির্মল দিতে জড়ে বাহুবল, ধুকপুক সঞ্চার, পরিবার স্বর্গ সুখে, ইন্দ্রিয় অবিচল বাড়িয়ে চলে স্নায়ুবল,, অনুভূতির ব্যাতিচার, কিছু কলবে কিছুটা মুখে। দিন আগায় সময়ের অসীম রথে, কিছু জন্মজাত আচার…

০ ০ ১৭ ২ মিনিটের পড়া

পর্ব 3 সম্ববত, খোঁজ হবে না

সম্ববত, খোঁজ হবে না ......... কিয়ৎ কিঙ্কর সম্ববত, খোঁজ হবে না, দূর পথিকের। যে দূর পথ পেরিয়ে উপসংহার হারিয়ে, সূচনায় হবে অচেনা, নতুন ভূমিকায় তার মন যাচে না --আবার সূচনা করতে। অসময়ের পথিক হয়ে সুসময়ের আঙ্গুল ধরতে। যার হাতে…

৩ ০ ২৩ ২ মিনিটের পড়া
...