Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

এক আকুল প্রেমময় আর্জি

১৭ জন পড়েছেন
২

তুই এর অধিক

লেখক: কিয়ৎ কিঙ্কর | সিরিজ আইডি: #208 | পর্ব নং: 2
eID · যাচাই হচ্ছে…

এক আকুল প্রেমময় আর্জি

           ...............কিয়ৎ কিঙ্কর 


আয়নায় নিজেকে খুঁজবেন না,

এ কাজে দাস হতে,

হাজার দেবদাস সরাব হাতে,

রাতকে জাগিয়ে রাখছে।


আপনি চাইলে শত-চোখ-মুকুর,

আপনার রূপ বর্ণনা করবে,

দিন-রাত এক করে - সুর তুলবে,

কি রূপে বাঁধিলা মোরে, 

মরেও মুক্তি পাবো না জানি।

এ রূপ, চাতকেরে ধনী করে,,

ভাব জাগায় আসমানি।


আপনার কুন্তল জালে,

কত হৃদয় পাকড়াও হতে চায়,

চায় এলো-কেশের গন্ধে, 

নেশায় বুঁদ হতে।

আপনার প্রেম-দৃষ্টি পেতে,

কত তাজাপ্রাণ লোহিত-চিঠি লিখে,

লিখে-- ঐ চাহনির তরে লুটাবো প্রাণ,,

তব কেশ-বনে হারাবো নিজেরে,

কোরবানি দিয়ে দুনিয়াবি মান।।


একাজ দুরুহ, কারণ 

ওই কেশ-বনে কোনো জংলী ফুল আজও দেখিনি,

দেখিনি মালকিনের কারো হৃদয় স্পর্শের চাহ্।

ঐ মালঞ্চ নিষ্পাপ,

ফোটে ফুল, সুরভী ছড়ায়,,

তবুও কোনো মালির পদচারণ দেখিনি।


একান্নবর্তী মন আপনার নয় জানি,

তাইতো হিমালয়সম কৌতূহল জমেছে মনে,

কেমন হৃদয় চিরবেন আপনি, আপন প্রেম-বানে।

কার হবে অপ্সরা -প্রাপ্তি, যোগ্যতা কি তার,,

এ নিয়ে চিন্তা বেড়েই চলেছে সহস্র প্রেম-ভুক্ষার।


হয়তো সে মালঞ্চ দুয়ারে দাঁড়ায়ে, 

কিছু কৌতূহল অমরত্ব পাবে,

এ মাধুকারীর।

নতুবা নিজ ভালে জুটবে সে কোহিনুর,

যার সবটুকু ঐশ্বর্য --আপনি।


বড় বিচিত্র এ মায়া-টান,,

সাধনা ছাড়ছিনা সে সাধেই,

যতকাল আপনি এমন আর,

আপনাতে এ জান।


দুঃসাহসের পরিধি পেরিয়ে,

এক আকুল প্রেমময় আর্জি --

আমার ক্যানভাসে,

চারকোলে আঁকলে নিজেকে,

আপনি মোনালিসা থেকে বনলতা,

আর হাসিটা রহস্য থেকে শান্তির পরিসর পাবে।।

eID: 5245
প্রকাশিত05 নভেম্বর (257 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 11 লৌকিক পাগলামি--আসমানের সীমা ছাড়িয়ে

লৌকিক পাগলামি .......... কিয়ৎ কিঙ্কর আসমানের সীমা ছাড়িয়ে ভয়েজারের সেই যাত্রা, আমার কাছে তুচ্ছ মনে হয়, আমি যখন তোমার পানে ছুটি। আতাকামার বুকে বৃষ্টি নামিয়ে, উধাও হয় যে জল, তোমার ততটুকু উপস্থিতিও সমুদ্র-সম,, তুমি যখন আমার…

২ ০ ২৯ ২ মিনিটের পড়া

পর্ব 1 তুই মানসচিত্রে জন্মানো আবেগ

তুই .....কিয়ৎ কিঙ্কর তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া, বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া। তুই মন ক্যানভাসে প্রাণ-রঙ, প্রাঞ্জল মোনালিসা , চিত্র হয়ে যায় চিত্রকল্প, ভ্রমে জাগাস দিশা। রোজ তোরে জোসনা দিয়ে…

১ ০ ২৫ ১ মিনিটের পড়া

পর্ব 1 জীবন মরুর হাদিয়া

জীবন মরুর হাদিয়া .......... কিয়ৎ কিঙ্কর আচমকা ঘুম ভেঙে গেল, বিস্তীর্ণ মরুর পথে চলার পণ করলাম। ঘুম ঘোরে জানলাম,, যৌবন শেষে তৃণভূমি ছাড়ার চেয়ে, এখনই মরু জীবন আপন করা শ্রেয়। তাতে কষ্ট হলেও কষ্টের তীব্রতা কমে যায়,, অপ্রিয়…

১ ০ ৩২ ২ মিনিটের পড়া

পর্ব 1 সাম্য সনেট

সাম্য সনেট ........... কিয়ৎ কিঙ্কর আসার কথা ছিল বসন্তের বিরহ শেষে, সরু-মেঠো পথ ধরে, বিস্তৃত আশার বেশে। কথা ছিল আসবে শিশুর প্রথম কান্না মেখে, ভেবেছিলাম ঘুচবে কালের জ্বরা তোমায় দেখে।। তোমার আগমনে ভাঙবে শিকল, উঠবে রবি, দম…

১ ০ ৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 ধন্যবাদ অপরিচিতা

ধন্যবাদ অপরিচিতা ........ কিয়ৎ কিঙ্কর কড়ই তলে ঠিক বিকেলে তোরে প্রথম দেখা,, সাদা ফতুয়া, লাল ঠোঁট, ছোট চুল, বেড় দাঁত, জিন্স আর হাতে শালুক ফুল,, আমকে এসে ফুলটা দিলি, সাফ করে দিলি চুল, গাছের কিনারাই বসা আমি, মুগ্ধতাই…

১ ০ ৮ ২ মিনিটের পড়া
...