Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সম্ববত, খোঁজ হবে না

১৮ জন পড়েছেন
৩
eID · যাচাই হচ্ছে…
সম্ববত, খোঁজ হবে না
               ......... কিয়ৎ কিঙ্কর 

সম্ববত, খোঁজ হবে না,
দূর পথিকের।
যে দূর পথ পেরিয়ে উপসংহার হারিয়ে,
সূচনায় হবে অচেনা,
নতুন ভূমিকায় তার মন যাচে না --আবার সূচনা করতে।
অসময়ের পথিক হয়ে সুসময়ের আঙ্গুল ধরতে।

যার হাতে বাতি আছে,
রীতি মেনে স্মৃতি আছে,
অন্ধকার কাটাতে পাছে,
জোনাকির আলো, তার মন সাধে না।
অমাবস্যায় পূর্ণিমা চেয়ে তার মন কাঁদে না।।

তরী যার আছে তার, মন-মাঝে কম্পাস।
দিক রাখে ঠিকঠাক, সময়ের ক্রীতদাস,
গন্তব্যে দিগন্ত থাকে, পেছনে সে দেখে না।
ফেলে আশা তীরের কতশত স্মৃতি তারে, নব-আঁশে বাঁধে না।
তীরে বসা মাঝির এক তরী স্বপ্ন তারে, ভাবুক হতে সাধে না ।

সম্ভাবনা রোজ রবে না,
আগামীতে খোঁজ হবে না --
ঐ পথিকের,
যার ব্যর্থ অতীত, বর্তমানে;
আগামীর ভয় ছাপিয়ে,
জয়ের নেশা চাপিয়ে, আর ক'বে না -- 
আরেকবার চেষ্টা করতে।
আজকে হামাগুড়ি দিয়ে কালকের আঙ্গুল ধরতে।

যার হাতে হাল নেই,
ঝড়ের দরুন পাল নেই,
দিকহারা তরী বাঁচাতে সে-ই,
কোনো রীতি আর মানে না।
জীবন নদে, যাত্রার পথে পথে,
জীবনী সঞ্চয়ে, সময়ের সাথে সাথে,
অতি অভিলাষ তারে আর হানে না।

ঊষর,
জমি যার নেই তার, আঁশ নিয়ে হাল-চাষ,
ফল পায় না ঠিকঠাক, তবু হয় সময়-দাস।
দিগন্তে গন্তব্য থাকে কিন্তু তা সে দেখে না।
সারা মৌসুম স্বপ্নচাষ তবু সুসময় তারে ধরে না।
অশ্রু-সেচ খরা কাটায় তবু খালি গোলা ভরে না।

সম্ভাবনার সব সূত্র জেনে, রীতিনীতির সবটা মেনে,
পথিক পথে টিকে থাকলেও,পথ পথিকের কথা রাখলেও,
সময় ফুরিয়ে যাবে, মনন আর সাঁই দিবে না --
আরেকবার চেষ্টা করতে,,
নিয়তি-সঙ্গ ত্যাগ করে স্বপ্নের আঙ্গুল ধরতে।।

সম্ববত, খোঁজ হবে না,
সম্ভাবনা আর রবে না,
দূর পথিকের। 
eID: 5258
প্রকাশিত6 দিন (257 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 সাম্য সনেট

সাম্য সনেট ........... কিয়ৎ কিঙ্কর আসার কথা ছিল বসন্তের বিরহ শেষে, সরু-মেঠো পথ ধরে, বিস্তৃত আশার বেশে। কথা ছিল আসবে শিশুর প্রথম কান্না মেখে, ভেবেছিলাম ঘুচবে কালের জ্বরা তোমায় দেখে।। তোমার আগমনে ভাঙবে শিকল, উঠবে রবি, দম…

১ ০ ৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 ধন্যবাদ অপরিচিতা

ধন্যবাদ অপরিচিতা ........ কিয়ৎ কিঙ্কর কড়ই তলে ঠিক বিকেলে তোরে প্রথম দেখা,, সাদা ফতুয়া, লাল ঠোঁট, ছোট চুল, বেড় দাঁত, জিন্স আর হাতে শালুক ফুল,, আমকে এসে ফুলটা দিলি, সাফ করে দিলি চুল, গাছের কিনারাই বসা আমি, মুগ্ধতাই…

১ ০ ৮ ২ মিনিটের পড়া

পর্ব 4 আত্মা- হনন

আত্মা- হনন -----কিয়ৎ কিঙ্কর রুহ এলো নির্মল দিতে জড়ে বাহুবল, ধুকপুক সঞ্চার, পরিবার স্বর্গ সুখে, ইন্দ্রিয় অবিচল বাড়িয়ে চলে স্নায়ুবল,, অনুভূতির ব্যাতিচার, কিছু কলবে কিছুটা মুখে। দিন আগায় সময়ের অসীম রথে, কিছু জন্মজাত আচার…

০ ০ ১৩ ২ মিনিটের পড়া

পর্ব 2 এক আকুল প্রেমময় আর্জি

এক আকুল প্রেমময় আর্জি ...............কিয়ৎ কিঙ্কর আয়নায় নিজেকে খুঁজবেন না, এ কাজে দাস হতে, হাজার দেবদাস সরাব হাতে, রাতকে জাগিয়ে রাখছে। আপনি চাইলে শত-চোখ-মুকুর, আপনার রূপ বর্ণনা করবে, দিন-রাত এক করে - সুর তুলবে, কি রূপে…

২ ০ ১৮ ২ মিনিটের পড়া

পর্ব 11 লৌকিক পাগলামি--আসমানের সীমা ছাড়িয়ে

লৌকিক পাগলামি .......... কিয়ৎ কিঙ্কর আসমানের সীমা ছাড়িয়ে ভয়েজারের সেই যাত্রা, আমার কাছে তুচ্ছ মনে হয়, আমি যখন তোমার পানে ছুটি। আতাকামার বুকে বৃষ্টি নামিয়ে, উধাও হয় যে জল, তোমার ততটুকু উপস্থিতিও সমুদ্র-সম,, তুমি যখন আমার…

২ ০ ২৯ ২ মিনিটের পড়া
...