[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

মন খারাপের দিনলিপি

৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

দুঃখ কখনো বুকের ভেতর যত্ন করে পুষে রাখতে নেই। কিছু দুঃখকে এক কাপ চায়ের ধোঁয়ার সঙ্গে মিলিয়ে উড়িয়ে দিতে হয়, কিছু কষ্টকে বইয়ের পাতায় ডুবিয়ে রাখতে হয়। কখনো নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে হয়, আবার কখনো সবকিছু ভুলে জীবনকে নতুন করে উপভোগ করতে হয়।


জীবন মানেই তো শুধু পাওয়া নয়, হারানোও। সব চাওয়া পূর্ণ হবে না, সব সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে না, সবাই পাশে থাকার প্রতিশ্রুতি রাখবে না। কখনো খুব কাছের মানুষও দূরে চলে যাবে, কখনো নিজের সবচেয়ে প্রিয় স্বপ্নটাও অসম্পূর্ণ থেকে যাবে। এটাই জীবনের বাস্তবতা। আর এই বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন।


তাই বলে থেমে থাকা যাবে না। কারও অবহেলায় নিজেকে ছোট করা যাবে না, অতীতের ভুলের জন্য বর্তমানকে নষ্ট করা যাবে না। যে দিনগুলো আর ফিরে আসবে না, সেগুলোর জন্য আজকের সুন্দর সময়টুকু হারিয়ে ফেলাও বোকামি।


মনে রাখতে হবে, দুঃখ পুষতে পুষতে একসময় মানুষ কাঁদতেও ভুলে যায়। হাসির আড়ালে জমতে থাকে হাজারো না বলা গল্প, অনুভূতিগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। হৃদয়টা পাথর হয়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নিতে হয়।


দুঃখ পুষে নয়, দুঃখ পেরিয়েই বাঁচতে হয় । 💙1000093703 


ছবি - সংগৃহীত 

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5451
প্রকাশিত23 ঘন্টা (200 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 37 দিনলিপি

আমার চারপাশে পড়ে আছে বেশ কয়েকটি ধর্ষিতা নারীর লাশ। ধর্ষণকারী বলে যে সব মানুষগুলোকে চিহ্নিত করেছিলাম, তারা পেয়ে গেছে দিব্যি খালাস! অবশ্য, তাতে আমার দুঃখ নেই। নেই কোনো অভিযোগ রাষ্ট্র সমীপে। বরং, এই দ্বীপে ক্রমশঃ নিভে আসছে…

০ ০ ১২৬ ১ মিনিটের পড়া

মন খারাপের শেষ সীমানা

কেউ কি আমায় বলে দেবেন, মন খারাপের শেষ সীমা কতটুকু? কতটুকু সময় পেরোলে কালো মেঘের আড়ালে হারিয়ে যাওয়া মন আলোর সন্ধান পায়? কতটুকু সময় পেরোলে একটি মৃত মন সজীবতা ফিরে পায়? নাকি আর কখনো সেই মন প্রাণ ফিরে পায় না? বলতে পারেন কি?…

১ ০ ১০ ১ মিনিটের পড়া

পর্ব 124 ঘর ভরা, মন ফাঁকা

ঘর ভরা, মন ফাঁকা মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা ⋄ ২২ নভেম্বর, ২০২৫ ঘর ভরা আলো, গাড়ি দাঁড়িয়ে আছে দরজায় টিভি জ্বলছে, ফ্রিজে খাবার, পকেটে টাকা তবু সন্ধ্যা নামলে চারদেওয়াল যেন কবর হয়ে যায় মানুষ আছে, কিন্তু কেউ কারো নয়।…

০ ০ ৫০৭ ২ মিনিটের পড়া

পর্ব 3 বটতলার চাতাল থেকে ফিরে আসার পর ঈশান এবং মেহুর মন দুটি ভিন্ন মেরুতে অবস্থান করছিল, যদিও দুজনের মাঝেই ছিল এক নিগূঢ় 'আক্ষেপ'।

#তুমি অনিবার্য Part - 3 বটতলার চাতাল থেকে ফিরে আসার পর ঈশান এবং মেহুর মন দুটি ভিন্ন মেরুতে অবস্থান করছিল, যদিও দুজনের মাঝেই ছিল এক নিগূঢ় 'আক্ষেপ'। সন্ধ্যা তখন তার 'কৃষ্ণচূড়ার রাগিণী' শেষ করে রাতের 'অন্ধকার-সঞ্চারিণী'…

০ ১ ২০১ ৫ মিনিটের পড়া

'ট্রিট' বা 'উদযাপন' বলতে স্রেফ কেন খাওয়া-দাওয়াই মূখ্য হবে??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে! প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো…

০ ০ ১৫৮ ১ মিনিটের পড়া
...