[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিঃসঙ্গতা

১২৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
মূলত, মানুষ যখন নীরবতার আশ্রয় নেয়, তখনই চারপাশের প্রিয় মুখগুলোর অন্তরালে জমে থাকা অনুচ্চারিত সত্যগুলো ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে।

কথার কোলাহল স্তব্ধ হলে, সম্পর্কের আবরণ ভেদ করে ভেতরের বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে।

জীবন— না সম্পূর্ণ জটিল, না সম্পূর্ণ কঠিন,

আবার সরলতার সরল রেখাতেও আবদ্ধ নয়।জীবন যেন এক অন্তহীন সুড়ঙ্গপথ,যার ভেতর দিয়ে চলতে চলতে

তোমার চেতনা, তোমার ভাবনা, তোমার উপলব্ধিই তোমার সামনে বাস্তবতার প্রতিচ্ছবি নির্মাণ করে।তুমি যেভাবে দেখো,জীবন ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করে।

একবার থেমে যাও, নীরব হয়ে দেখো ,দেখবে, কেউই তোমাকে সম্পূর্ণভাবে ধারণ করে না,কেউই নিখুঁতভাবে তোমার জন্য নিজেকে উজাড় করে দেয় না।

কিছুদিন নিজেকে গুটিয়ে নাও,নিজের উপস্থিতি সরিয়ে নাও পৃথিবীর প্রান্তর থেকে তখন বুঝবে, তোমার অনুপস্থিতি কারো অস্তিত্বকে ভেঙে দেয় না,তোমার জন্য কারো পৃথিবী থমকে থাকে না।

তাহলে করণীয় কী?

প্রথমেই উপলব্ধি করা—

‘আমি’ এবং ‘আমার’—এই দুই সত্তাই একমাত্র স্থায়ী আশ্রয়।অন্য সবকিছু ক্ষণস্থায়ী, পরিস্থিতিনির্ভর, সময়ের সঙ্গে পরিবর্তনশীল।হ্যাঁ, সময়ের প্রবাহে কিছু মানুষ জীবনের পথে এসে প্রয়োজন হয়ে ওঠে,তাদের উপস্থিতি পথচলাকে কিছুটা সহজ করে তোলে,তবে তারা কখনোই অনিবার্য নয়,কখনোই অস্তিত্বের একমাত্র ভরকেন্দ্র নয়।

কারণ,প্রিয়জনের অনুপস্থিতিতেও দিনগুলো দিব্যি কেটে যায়,ছুটির বিকেলগুলোও নির্জনতায় নিজের মতো করে পূর্ণতা খুঁজে নেয়।নিঃসঙ্গতা তখন আর শূন্যতা নয় বরং তা হয়ে ওঠে আত্ম-অন্বেষণের এক নিভৃত আশ্রয়,যেখানে মানুষ ধীরে ধীরে নিজেকেই আবিষ্কার করে।

✍️ Fatematuj Johora
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3736
প্রকাশিত09 এপ্রিল (200 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

টাকার শহরের নিঃসঙ্গতা

— আচ্ছা, বলুন তো কোথায় গেলে কথার দামে সুখ পাবো? — এখন আর কেউ কথা দিয়ে সুখ বিক্রি করে না। — তাহলে কী দিয়ে সুখ বিক্রি করে? — টাকা দিয়ে! — টাকা দিয়ে কেন? — মানুষের কাছে কথার চেয়ে টাকার মূল্য বেশি। — আচ্ছা, তাহলে মানুষের…

০ ০ ১১ ১ মিনিটের পড়া

পর্ব 362 জীবনানন্দ দাশের নিঃসঙ্গতা আসলে একধরনের রোমান্টিকতাবাদ

জীবনানন্দ দাশের নিঃসঙ্গতা আসলে একধরনের রোমান্টিকতাবাদ মোহাম্মদ জাহিদ হোসেন নিবন্ধ। এপ্রিল ০৩, ২০২৬ জীবনানন্দ দাশের কবিতায় নিঃসঙ্গতা প্রথম পাঠে ঘন অন্ধকারের মতো ঠেকে। কিন্তু পড়তে পড়তে ধীরে ধীরে তার ভেতর থেকে একটা অন্যরকম…

পর্ব 1 নিঃসঙ্গতা

আমার আঙিনার বাতাসগুলো খুব বিষাক্ত। কারণ এখানে প্রতিদিন সময় করে করে মিশে যায় একরাশ ব্যাথার তিব্র ঝড়ো হাওয়া।এ বাতাস একাকিত্বের। এ ব্যাথার রাশ নিঃসঙ্গতার.... —রফিক আতা— আটারো,চার,পঁচিশ ইং

০ ০ ৬০ ১ মিনিটের পড়া

মন খারাপের দিনলিপি

দুঃখ কখনো বুকের ভেতর যত্ন করে পুষে রাখতে নেই। কিছু দুঃখকে এক কাপ চায়ের ধোঁয়ার সঙ্গে মিলিয়ে উড়িয়ে দিতে হয়, কিছু কষ্টকে বইয়ের পাতায় ডুবিয়ে রাখতে হয়। কখনো নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে হয়, আবার কখনো…

০ ০ ৬ ২ মিনিটের পড়া

আমার সত্তার ইশতেহার

ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রতি কিছু কথা। নসিবে কে আছেন, জানি না। তাই ভবিষ্যৎ জীবনসঙ্গীকে উদ্দেশ্য করেই এই লেখা। আমি একজন পড়ুয়া ও কর্মঠ মেয়ে। ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করতে শিখেছি। আদরের দুলালি হয়ে বড় হইনি; বরং মধ্যবিত্ত…

০ ০ ৩ ২ মিনিটের পড়া
...