Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আমায় একখানা চিঠি লিখো

৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আমায় একখানা চিঠি লিখো,

বেশি কিছু লিখতে হবে না।

শুধু লেখো কতটুকু ভালোবেসেছিলে আমায়—

যদিও তা মাছরাঙা পাখির মাছ শিকারের সময় যেটুকু জল ঠোঁটে ওঠে সেই পরিমাণই হোক না কেন,

তারপরও আমায় একখানা চিঠি লিখো।


আর না হয় কতটুকু ঘৃণা করো সেটাই না হয় উল্লেখ করো।

প্রয়োজনে প্রাপকের স্থানে তোমার অপ্রিয় আমার নামটি না লিখে শুধু 'অপ্রিয়' লেখো,

তাতেও দুঃখ পাব না আমি;

কারণ 'অপ্রিয়'-র মাঝেও তো 'প্রিয়' শব্দটি রয়েছে।


করুণা করে হলেও একখানা চিঠি লিখো।



- নাহিদুর রহমান 1000183801 

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5377
প্রকাশিত18 ঘন্টা (1,655 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ঠিকানাহীন চিঠি

যখনই লিখতে বসি, মনের অজান্তে কিংবা কলমের বেখেয়ালে তোমাকেই লিখে ফেলি। আমি জানি তোমায় লেখা দণ্ডনীয় অপরাধ, কিন্তু কলম তো আর আইন বোঝে না! বলতে গেলে আমিও খুব করে চাই তোমায় একখানা চিঠি লিখতে— যে চিঠিটি লেখা হবে পিয়নের কাঁধে…

০ ০ ১ ১ মিনিটের পড়া

খোলা চিঠি

কেমন আছো তুমি? তোমার খোলা চুলের ঘ্রাণ কি এখনো বাতাসে ছড়ায়? এখনো কি গাঢ় কালো কাজল চোখে মাখো? শাড়ির কুচি ভাঁজ করার জন্য কাউকে ডাকো? তোমার বাদামি রঙের বিড়ালছানাটি ঠিকঠাক খাবার খায় তো? বারান্দায় থাকা ফুলের টবগুলোতে নিয়মিত…

০ ০ ৪ ১ মিনিটের পড়া

পর্ব 5 মা, তোমার কাছে আমার শেষ না-হওয়া চিঠি ।

মা, তোমার কাছে আমার শেষ না-হওয়া চিঠি 📨 প্রিয়: মা 🥹❤️‍🩹 মা, তুমি কি ওপার থেকে আমাকে দেখতে পাও? দেখতে পাও কি—তোমাকে ছাড়া তোমার ছেলে কেমন আছে.? কতদিন তোমার সাথে কথা হয় না! অথচ প্রতিদিনই মনে হয়, এই তো তুমি পাশের ঘর থেকে…

০ ০ ৬২ ৪ মিনিটের পড়া

পর্ব 7 ২০২৫ কে বিদায়ী চিঠি

প্রিয় অতীত হওয়া বছর ২০২৫, তোমাকে লিখতে বসে বুকের ভেতর এক অদ্ভুত ভার কাজ করছে। তুমি ছিলে আমার জীবনের এক কঠিন শিক্ষক। তোমার প্রতিটি মাস আমাকে কিছু না কিছু শিখিয়েছে—কখনো ভুলের মাধ্যমে, কখনো ব্যর্থতার নীরবতায়। আমি হোঁচট…

০ ০ ১৫৪ ১ মিনিটের পড়া

পর্ব 81 ‎যে তোমাকে তুমুল ভালোবেসেছিল।

যদি পারতাম— ‎শহরের প্রতিটি বিলবোর্ডে লিখতাম তোমার নাম। ‎যদি পারতাম— ‎শহরতলির প্রতিটি প্ল্যাকার্ডে আঁকতাম তোমার মুখ। ‎যদি পারতাম— ‎তোমার নামে শহরের প্রতিটি মোড়ে গড়ে তুলতাম এক একটি চত্বর। ‎যদি পারতাম— ‎এই শহরের প্রতিটি…

০ ০ ৪৪৩ ১ মিনিটের পড়া
...