Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

খোলা চিঠি

৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
কেমন আছো তুমি?

তোমার খোলা চুলের ঘ্রাণ কি

এখনো বাতাসে ছড়ায়?

এখনো কি গাঢ় কালো কাজল

চোখে মাখো?

শাড়ির কুচি ভাঁজ করার জন্য

কাউকে ডাকো?

তোমার বাদামি রঙের বিড়ালছানাটি ঠিকঠাক খাবার খায় তো?

বারান্দায় থাকা ফুলের টবগুলোতে নিয়মিত পানি দেওয়া হয় তো?

চায়ের কাপজোড়া কি তুলে রেখেছো,

নাকি অন্য কেউ দখলে নিয়েছে?

আমায় কি তোমার মনে পড়ে, নাকি

অন্য কাউকে মনে ধরে নিয়েছ?

-নাহিদুর রহমান
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5322
প্রকাশিত2 দিন (1,655 পয়েন্ট)
বিভাগগল্প

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 মা, তোমার কাছে আমার শেষ না-হওয়া চিঠি ।

মা, তোমার কাছে আমার শেষ না-হওয়া চিঠি 📨 প্রিয়: মা 🥹❤️‍🩹 মা, তুমি কি ওপার থেকে আমাকে দেখতে পাও? দেখতে পাও কি—তোমাকে ছাড়া তোমার ছেলে কেমন আছে.? কতদিন তোমার সাথে কথা হয় না! অথচ প্রতিদিনই মনে হয়, এই তো তুমি পাশের ঘর থেকে…

০ ০ ৬২ ৪ মিনিটের পড়া

পর্ব 7 ২০২৫ কে বিদায়ী চিঠি

প্রিয় অতীত হওয়া বছর ২০২৫, তোমাকে লিখতে বসে বুকের ভেতর এক অদ্ভুত ভার কাজ করছে। তুমি ছিলে আমার জীবনের এক কঠিন শিক্ষক। তোমার প্রতিটি মাস আমাকে কিছু না কিছু শিখিয়েছে—কখনো ভুলের মাধ্যমে, কখনো ব্যর্থতার নীরবতায়। আমি হোঁচট…

০ ০ ১৫৪ ১ মিনিটের পড়া

পর্ব 6 স্বাগতম হে প্রিয় ২০২৬

প্রিয় ২০২৬, তোমার কথা স্বরণ করলেই বুকের ভেতর একরাশ আলো জ্বলে ওঠে। তুমি আমার কাছে নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি, নতুন করে শুরু করার সাহস। গত বছরের ক্লান্তি, ভাঙা আশা আর না-পাওয়ার কষ্ট নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি—খালি…

০ ০ ১৭০ ১ মিনিটের পড়া

আমায় একখানা চিঠি লিখো

আমায় একখানা চিঠি লিখো, বেশি কিছু লিখতে হবে না। শুধু লেখো কতটুকু ভালোবেসেছিলে আমায়— যদিও তা মাছরাঙা পাখির মাছ শিকারের সময় যেটুকু জল ঠোঁটে ওঠে সেই পরিমাণই হোক না কেন, তারপরও আমায় একখানা চিঠি লিখো। আর না হয় কতটুকু…

০ ০ ৫ ১ মিনিটের পড়া

ঠিকানাহীন চিঠি

যখনই লিখতে বসি, মনের অজান্তে কিংবা কলমের বেখেয়ালে তোমাকেই লিখে ফেলি। আমি জানি তোমায় লেখা দণ্ডনীয় অপরাধ, কিন্তু কলম তো আর আইন বোঝে না! বলতে গেলে আমিও খুব করে চাই তোমায় একখানা চিঠি লিখতে— যে চিঠিটি লেখা হবে পিয়নের কাঁধে…

০ ০ ১ ১ মিনিটের পড়া
...