মা, তোমার কাছে আমার শেষ না-হওয়া চিঠি 📨
প্রিয়: মা 🥹❤️🩹
মা, তুমি কি ওপার থেকে আমাকে দেখতে পাও?
দেখতে পাও কি—তোমাকে ছাড়া তোমার ছেলে কেমন আছে.? কতদিন তোমার সাথে কথা হয় না! অথচ প্রতিদিনই মনে হয়, এই তো তুমি পাশের ঘর থেকে ডাকবে—বলবে ও সোনা-খেয়ে নে।খাবার ঠান্ডা হয়ে গেল?” সেই পরিচিত কণ্ঠটা শোনার জন্য আজও বুকের ভেতরটা হাহাকার করে! কত কথা জমে আছে তোমার কাছে, মা। কিন্তু তুমি তো আর দরজা খুলে আমার সামনে এসে দাঁড়াবে না।সোনা,মধু, আব্বাজান বলে ডাকবে না।
জানি, এই চিঠি কোনোদিন তোমার হাতে পৌঁছাবে না।তবুও লিখছি মা।🥹
কারণ -পৃথিবীতে এমন কিছু কথা আছে, যেগুলো কাউকে বলা যায় না—শুধু মা'কেই বলা যায়।
মা, তুমি চলে যাওয়ার পর বুঝেছি, একজন মানুষ চলে গেলে শুধু একজন মানুষই চলে যায় না—তার সঙ্গে একটি পুরো পৃথিবীও হারিয়ে যায়।
আমার সেই পৃথিবীটার নাম ছিল—“মা🥹
মা, তোমার হাতের রান্নার স্বাদ হয়তো আর কোনোদিন পাব না।
মা, ছোটবেলায় ভয় পেলে তোমার কাছে ছুটে যেতাম। তোমার আঁচলটা শক্ত করে চেপে ধরতাম। মনে হতো—পৃথিবীর কোনো ভয়ই আমাকে আর ছুঁতে পারবে না।
আজ আমি বড় হয়ে গেছি, কিন্তু ভয় পেলে আর কোথায় যাব' মা?
তুমি তো আর তোমার আঁচলটা বাড়িয়ে দেবে না আমায়।
তোমার শেষ সময়ের কথা মনে পড়লে বুকটা ভারী হয়ে আসে।
মা,গো' যদি আরেকবার তোমার পাশে বসতে পারতাম!
যদি আরেকবার তোমার হাতটা ধরে বলতে পারতাম—
“মা, তুমি শুধু আমার পাশে থেকো, পৃথিবীর আর কিছুই আমার চাই না।”
এখন তোমার ঘরটা আছে, তোমার জিনিসগুলো আছে, তোমার স্মৃতিগুলো আছে—শুধু তুমি নেই।
কখনো তোমার কোনো পুরোনো জিনিস চোখে পড়লে মনে হয়, এই তো তুমি আছো।
তারপর বাস্তবতা আমাকে আবার মনে করিয়ে দেয়—
তুমি দুনিয়ার ওপারে চলে গেছো।
জানো মা'-আগে তোমাকে হারিয়েছি, এখন প্রতিদিন তোমাকে নতুন করে হারাই—কোনো স্মৃতিতে, কোনো গন্ধে, কোনো পরিচিত শব্দে, কোনো মায়ের মুখে তোমার ছায়া দেখলে।
রাতে কখনো আকাশের দিকে তাকিয়ে ভাবি—
ওই অসীম আকাশের ওপারে কি তুমি আছো?
আমার কথা কি তোমার মনে পড়ে?
তুমি কি জানো, তোমার ছোট ছেলেটা এখনো তোমাকে খুব করে খোঁজে?
মা, যদি সত্যিই পরপারে কোনোদিন আমাদের দেখা হয়, সেদিন কোনো কথা বলব না।
শুধু তোমার কাছে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরব।
অনেকক্ষণ ধরে কাঁদব।
আর বলব—
“মা, এতদিন কোথায় ছিলে?
তোমাকে ছাড়া আমি ভালো ছিলাম না।
তোমাকে অনেক কথা বলার ছিল…
তুমি কেন আমাকে এত তাড়াতাড়ি একা করে দূরে চলে গেলে?”
মা, তুমি যেখানে আছো, সেখান থেকে আমার জন্য দোয়া করো। আমি যেন তোমার শেখানো ভালো মানুষ হওয়ার পথটা ধরে রাখতে পারি। আমার কোনো ভালো কাজ যদি তোমার কাছে পৌঁছায়, তবে ভেবে নিও—তোমার সন্তান তোমাকে এখনও ভুলে যায়নি।
মা, তুমি নেই—কিন্তু আমার প্রতিটি দোয়ায় তুমি আছো।🤲
আমার প্রতিটি অশ্রুতে তুমি আছো।
আমার শৈশবের প্রতিটি স্মৃতিতে তুমি আছো।আল্লাহর কাছে প্রতিদিনের প্রার্থনায় তুমি আছো —
হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে শান্তিময় করুন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।🤲
মা, তুমি দুনিয়া থেকে চলে গেছো—
কিন্তু আমার ভালোবাসা থেকে নয়।
তুমি আমার জীবনের সেই অধ্যায়,
যেটা শেষ হয়ে গেছে—
কিন্তু যার প্রতিটি পৃষ্ঠা আমি সারাজীবন চোখের জলে পড়ব।ভালো থেকো মা, ওপারের অচেনা পৃথিবীতে।
আর যদি আমার কোনো দোয়া তোমার কাছে পৌঁছে যায়, তবে জেনে রেখো—
তোমার সন্তান আজও তোমাকে ভীষণ ভালোবাসে।
আজও তোমাকে ভীষণ মিস করে।
আজও মনে মনে তোমাকে ডাকে—
“মা… মা… মা…”🥹❤️🩹
ইতি,
তোমার সেই সন্তান, আল-মামুন রেজা
যে পৃথিবীর সবকিছু পেলেও
তোমাকে আর কোনোদিন ফিরে পাবে না…🥀🥹
লেখা: ০১-০৯-২০২৬ (চিঠি দিবস। 💌
#chithi #চিঠি #মা #Maa #LatterDays
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।