প্রিয় ২০২৬,
তোমার কথা স্বরণ করলেই বুকের ভেতর একরাশ আলো জ্বলে ওঠে। তুমি আমার কাছে নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি, নতুন করে শুরু করার সাহস। গত বছরের ক্লান্তি, ভাঙা আশা আর না-পাওয়ার কষ্ট নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি—খালি হাতে নয়, অভিজ্ঞতায় ভর করে।
২০২৬, তোমার কাছে আমার চাওয়া খুব বেশি নয়। চাই নিজের উপর বিশ্বাসটা আরও শক্ত হোক, ভয়গুলো একটু ছোট হোক। চাই পরিশ্রম যেন পথ হারিয়ে না ফেলে, আর স্বপ্নগুলো যেন মাঝপথে থেমে না যায়। জীবনে সাফল্য আসুক, তবে তার চেয়েও বেশি আসুক শান্তি। চাওয়া-পাওয়ার হিসাবের মাঝে যেন আমি নিজেকে না হারাই।
আমি জানি, তুমি নিখুঁত হবে না। তবু আশা করি, তোমার প্রতিটি দিন আমাকে আরও ভালো মানুষ হতে শেখাবে। যদি পড়েও যাই, তুমি যেন উঠে দাঁড়ানোর সুযোগ দাও। নতুন ভোর, নতুন বিশ্বাস আর নতুন গল্প নিয়ে—স্বাগতম ২০২৬।
তোমার অপেক্ষায় থাকা আমি
আল-মামুন রেজা
তাং:৩১-১২-২০২৫
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।