আর কত সতর্ক করলে আমার মুসলিম বোনেরা এই ফাঁদ থেকে মুক্তি পাবে । যখন থেকে এই চক্রটি তাদের কাজ শুরু করেছে তখন থেকেই আমরা তাদের সতর্ক করে আসছি , তবুও তারা কেন জানি আজও তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। তাদের অন্তর কি একটুও কেঁপে উঠে না পূর্বের ঘটনাগুলো থেকে কিভাবে তারা আমাদের বোনদেরকে জুলুম নির্যাতন করেছে । হৃদয়ে কি একটু আল্লাহভীতি সঞ্চার হয় না। কিভাবে পারছে তারা একটু মিছে ভালোবাসার জন্য নিজের মূল্যবান সতীত্বকে এভাবে বিলিয়ে দিতে ।
তারা কি দেখে না তাদের প্রতি আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে কি নির্দেশনা দিয়েছেন,
আর মুমিন নারীদেরকে বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার । সূরা নূর ৩১ ।
প্রিয় বোনেরা আসুন, আমরা আল্লাহকে ভয় করি , আর আল্লাহর কাছে সাহায্য চাই তিনি যেন আমাদেরকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন। তিনি যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।
আমিন।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।