[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অসুস্থতা যখন নিয়ামত

৪৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
*অসুস্থ তা যখন নিয়ামত* 

পর্ব ১: রাগের অসুখ

সাদিয়ার ক্যান্সার ধরা পড়লো যেদিন, সেদিন ও আল্লাহর উপর রাগ করছিলো। 

"কেন আমি? নামাজ পড়ি, রোজা রাখি, মা-বাবার সেবা করি। তাহলে আমার শরীরেই এই মরণ ব্যাধি কেন আল্লাহ?"

হাসপাতালের সাদা দেয়াল, কেমোর গন্ধ, মাথার চুল পড়ে যাওয়া - সব মিলায় সাদিয়া ভাবলো এটা শাস্তি। 

আল্লাহর গজব। দুনিয়া শেষ।

মা ওর মাথায় হাত বুলায় বলতো, "মা রে, আল্লাহ যারে ভালোবাসে তারেই পরীক্ষা করে।" 

সাদিয়া মুখ ঘুরায় নিতো। "পরীক্ষা? এইডা পরীক্ষা না মা। এইডা শেষ।"

---

পর্ব ২: নিয়ামতের দরজা

কেমো চলতেছে 4 মাস। একদিন রাত 3টায় ব্যথায় ঘুম ভাঙলো। 

সাদিয়া কাঁদতে কাঁদতে জায়নামাজে বসলো। সেজদায় পড়ে শুধু একটা কথাই বললো - "আল্লাহ, ব্যথা সহ্য হয় না। তুমি উঠায় নাও।"

সেজদা থেকে মাথা তুলতেই দেখলো জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে। 

আর মনে হলো কে যেন কানে কানে বললো - "বান্দা, আমি তোরে ডাকতেছি। তুই দুনিয়ার শব্দে আমার ডাক শুনিস না। তাই অসুখ দিলাম। যাতে তুই আমার কাছে আসিস।"

সাদিয়া চমকে উঠলো। 26 বছরে ও যতবার আল্লাহরে ডাকছে, এই 4 মাসে তার চেয়ে বেশি ডাকছে। 

আগে নামাজ ছিলো অভ্যাস। এখন নামাজ হইছে বাঁচার উপায়। 

আগে কুরআন ছিলো বই। এখন কুরআন হইছে ওষুধ।

ও বুঝলো - অসুস্থতা শাস্তি না। এটা আল্লাহর ডাক। 

দুনিয়া যারে ভুলায় দেয়, আল্লাহ অসুখ দিয়ে তারে কাছে টানে।

---

পর্ব ৩: নিয়ামতের হিসাব

1 বছর পর। সাদিয়া এখন সুস্থ। চুল আবার গজাইছে। কিন্তু মনটা আর আগের সাদিয়া নাই।

ও এখন হাসপাতালে ভলান্টিয়ার করে। নতুন ক্যান্সার রোগী আসলে ওর পাশে বসে। 

হাত ধরে বলে, "আপু, কাঁদেন না। এই অসুখটা আল্লাহর গিফট। এইডা না হইলে আমি আল্লাহরে চিনতাম না। নামাজের মজা বুঝতাম না। মা'র দোয়ার দাম বুঝতাম না।"

মানুষ অবাক হয়ে জিগায়, "ক্যান্সার নিয়ামত হয় কেমনে?"  

সাদিয়া হাসে। বলে, "নিয়ামত মানে শুধু টাকা-বাড়ি না আপু। 

নিয়ামত মানে - আল্লাহর কাছে আসার রাস্তা। গুনাহ মাফের মেশিন। জান্নাতের টিকেট।

আমার চুল পড়ছে, কিন্তু অহংকার পড়ে গেছে। 

আমার শরীর দুর্বল হইছে, কিন্তু ঈমান শক্ত হইছে। 

আমি 1 বছর বিছানায় পড়ে আল্লাহর এত কাছে গেছি, 26 বছরে অত কাছে যাই নাই।

এখন বলেন - এইটা নিয়ামত না তো কী?"

অসুস্থতা 3টা জিনিস দেয়: 

1. *গুনাহ ঝরায়*: নবীজি বলছে, কাঁটাও যদি পায়ে ফুটে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। 

2. *আল্লাহর কাছে টানে*: সুস্থ থাকতে আমরা ব্যস্ত। অসুস্থ হইলে আমরা আল্লাহমুখী হই। 

3. *মানুষ চেনায়*: সুস্থ থাকতে কত বন্ধু। অসুস্থ হইলে বুঝা যায় কে আপন।
আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 1 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 30 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 629। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4026
প্রকাশিত06 জুন ♛ (629 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 428 হতাশা: দুর্বলতা নয়, মানসিক অসুস্থতা

হতাশা: দুর্বলতা নয়, মানসিক অসুস্থতা মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী । ২৮ মে, ২০২৬ আমরা শরীর খারাপ হলে চিকিৎসকের কাছে যাই। জ্বর, ডায়াবেটিস, জন্ডিস কিংবা ক্যান্সারকে অসুখ হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা হয় না। অথচ…

০ ০ ২৭৩ ৩ মিনিটের পড়া

পর্ব 547 যখন নিজের স্মৃতিকেই বিশ্বাস হয় না

যখন নিজের স্মৃতিকেই বিশ্বাস হয় না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা মানসিক নির্যাতন, আত্মসন্দেহ ও সম্পর্কের মনস্তত্ত্ব ১৯ অক্টোবর ২০২৬ স্ত্রী প্রতিবার বলতেন, “আমি এমন কথা কখনো বলিনি।” কয়েক বছর পর স্বামী নিজের…

০ ০ ৪১ ৮ মিনিটের পড়া

শেষ দরজাটিও যখন বন্ধ মনে হয়

"শেষ দরজাটিও যখন বন্ধ মনে হয়" এক গ্রামে রফিক নামে এক যুবক বাস করত। তার জীবনে অভাব ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। সে কঠোর পরিশ্রম করত, মা-বাবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করত। কিন্তু বারবার ব্যর্থতা তার পথ আটকে দিত।…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া

পর্ব 5 নতুন উদ্যোগের ঘোষণা ️ | লেখার জগতে নতুন এক অধ্যায় — “লেখা যখন কণ্ঠে” সিরিজ

ENOLEJ IDEA নতুন উদ্যোগের ঘোষণা লেখার জগতে নতুন এক অধ্যায় শুরু হলো 🎙️ ই-নলেজ আইডিয়াতে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। ই-নলেজ আইডিয়া লেখকদের লেখা প্রকাশ, সংরক্ষণ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি কেন্দ্রীয় লেখালেখির…

১ ২ ৮০ ২ মিনিটের পড়া

পর্ব 459 বিয়ে যখন অর্থের হিসাব

বিয়ে যখন অর্থের হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ২২ আগস্ট ২০২৬ বিয়ের কথা উঠলেই একসময় প্রশ্নটা ছিল, “দুজন মানুষ একে অপরকে পছন্দ করে কি না?” এখন তার সঙ্গে আরও অনেক প্রশ্ন এসে বসে। ছেলেটা কী করে? মাসে কত আয়?…

০ ০ ৫৭ ৫ মিনিটের পড়া
...