Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ধোঁয়ার ভেতর ঘর

0 পছন্দ 0 অপছন্দ
107 বার প্রদর্শিত
করেছেন (27,726 পয়েন্ট)   17 মে "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

 

ধোঁয়ার ভেতর ঘর

মোহাম্মদ জাহিদ হোসেন

কথোপকথন  । মে ১৭, ২০২৬



শীত প্রায় শেষের দিকে। বারান্দার লোহার গ্রিলে জমে থাকা কুয়াশা ধীরে ধীরে পানির দাগ হয়ে নেমে আসছে। বাইরে কাকগুলো বসে আছে, অস্বাভাবিকভাবে চুপ। যেন শব্দ করলেই শীতটা ভেঙে যাবে। ভেতরে, জানালার পাশে দাঁড়িয়ে অভিক। হাতে আধখানা সিগারেট। ধোঁয়াটা বের হওয়ার বদলে বারবার ঘরের ভেতরেই ফিরে আসছে। অদ্ভুত লাগে—যেন এই ঘর নিজেই বাইরে যেতে দিতে চায় না কিছুই।


নিশি কিছুক্ষণ চুপ থেকে বলল,

— জানেন, শীতের শেষে গাছগুলোকে আমার খুব অসহায় লাগে।


অভিক তাকাল,

— কেন?


— ওরা জানে পাতা ঝরবেই। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখে।


অভিক জানালার বাইরে শুকনো গাছটার দিকে তাকিয়ে বলল,

— আমি একবার বলেছিলাম, শীতের সময়ে যে কোনো গাছের দিকে তাকালেই বোঝা যায় কতটা নির্মম হলে ঝরে যাওয়া পাতাও আগুনের কাছে যেতে রাজি হয়।


নিশি ভ্রু কুঁচকে বলল,

— শীতের শেষে পাতা তো ঝরবেই। তখন আগুনের সাথে সখ্যতা না মেনে উপায় কী?


অভিক একটু থামল।

— আমিও হয়তো ঝরা পাতার মতো। তবু আগুনের সাথে আমার সখ্যতা হয় না।


নিশি ধীরে বলল,

— সখ্যতা সবসময় ইচ্ছায় হয় না। কখনো খুব কাছে গেলেই হয়ে যায়। বোঝাও যায় না ঠিকমতো।


বাইরে হালকা বাতাস উঠল। জানালার কাঁচে কুয়াশা নড়ে উঠল একটু। অভিক বলল,

— আগুন শুরুতে পোড়ায় না। আগে কাছে টানে। উষ্ণতা দেয়। তারপর ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। শেষে হয়তো মানুষ বুঝতেই পারে না, সে আসলে পুড়ছে।


নিশি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল,

— আপনি কি চান কেউ এসে আপনাকে পুড়িয়ে দিক?


অভিকের ঠোঁটে একটা ছোট হাসি।

— তুমি কি আমার আগুন হবে?


নিশি হেসে ফেলল। কিন্তু সেটা পুরোপুরি হাসি ছিল না।

— হলে কী হবে?


— নিজেকে শেষ করবো না। শুধু বুঝবো, শেষ হওয়ার পর মানুষ কীভাবে দাঁড়িয়ে থাকে।


— তাহলে তো সব শেষ।


— না। হয়তো শান্তিটা শেষ হবে আগে।


নিশি এবার বিরক্ত হলো।

— আপনি সবকিছু এত ভাঙনের দিকে কেন নিয়ে যান? আগুন মানেই তো শেষ না। কখনো কখনো আগুন বাঁচিয়েও রাখে।


অভিক নিচু স্বরে বলল,

— কিছু মানুষ হয়তো জন্ম থেকেই ভেতরে ভেতরে জ্বলতে থাকে। বাইরে থেকে বোঝা যায় না শুধু।


নিশি একটু এগিয়ে এল।

— দেখেছেন? আগুন হওয়াটা এত সহজ না।


— কেন?


— কারণ কেউ কারও ভাঙন খুব কাছ থেকে দেখে না। যে সত্যি থাকে, সে-ই না।


অভিক হেসে ফেলল।

— সেটা আগুনের বিষয় না। আগুন শুধু পোড়ায়।


নিশি বলল,

— আপনি সবসময় একইভাবে ভাবেন না কি?


অভিক একটু থামল। তারপর বলল,

— তুমি কি পারবে কাউকে কয়েক মুহূর্তের জন্য হলেও অন্যরকম একটা জায়গা দিতে?


নিশি চুপ করে গেল। বাইরে কোথাও কুকুর ডাকল। তারপর আবার নীরবতা।


নিশি জানালার পাশে দাঁড়িয়ে বলল,

— রাধা-কৃষ্ণের গল্পটা মনে আছে?


— কোনটা?


— রাধা বলেছিল, “আমি তোমার মধ্যে কোথায় আছি?” কৃষ্ণ বলেছিল, “সর্বত্র আছ, শুধু ললাটে না।”


অভিক একটু হেসে বলল,

— এত কঠিন কথা তুমি কোথা থেকে পাও?


নিশি তাকাল।

— একা থাকলে এসব কথা মাথায় আসে… জানেন, একটু অন্যভাবে।


অভিকের গলায় শব্দ কমে এল।

— সবাই পাশে আছে, অথচ কেউ নেই।


— আপনি সবসময় নিজেকে একা ভাবেন কেন?


— কারণ আমি একা।


— সত্যি?


— মিথ্যে বলার কিছু নেই। আমার সব লেখা আসলে নিজের ভেতরের শব্দ।


নিশি মাথা নাড়ল।

— সব থাকার পরও কিছু না থাকা—এটা আপনার ক্ষেত্রে পুরোপুরি ঠিক লাগে না আমার।


অভিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জানালার বাইরে তাকিয়ে বলল,

— প্রমাণ চাই?


নিশি কিছু বলল না।


অভিক আঙুল তুলে দেখাল,

— ওই যে পূর্ব আকাশে ছোট্ট তারা। দেখছ? খুব ধীরে জ্বলছে।


নিশি তাকাল।

— হ্যাঁ।


— ওটাই আমি। কম আলো নিয়ে বেঁচে থাকা। শেষ পর্যন্ত নিভে যাওয়ার জন্যই যেন জ্বলছি।


নিশি হেসে ফেলল।

— না। ওটা আপনি না।


— এটাই আমি।


নিশি খুব আস্তে বলল,

— আপনার আলো কম না। আপনি শুধু নিজের দিকে তাকান না।


অভিক চুপ করে রইল।


— চাঁদের পাশে তারা ছোটই লাগে, তাই না?


— তবু তারা থাকে।


— কারণ শেষটা তাদের জন্য আগে থেকেই লেখা।


নিশি খুব শান্ত গলায় বলল,

— একদিন সবই নিভে যাবে। সেটা ঠিক। কিন্তু কেউ কি ইচ্ছে করে আগে নিভে যেতে চায়?


অভিক উত্তর দিল না।


ঘরের বাতিটা হালকা দুলল। কুয়াশা আরও ঘন হলো বাইরে।


অনেকক্ষণ পর নিশি বলল,

— ঠিক আছে। যদি আগুনই চান, আমি আগুন হবো। কিন্তু শেষ করার জন্য না।


অভিক তাকাল।


নিশি বলল,

— ভেতরের কষ্টগুলো একটু কমানোর জন্য। যাতে একদিন আপনি ঘুম থেকে উঠতে পারেন, ভয় ছাড়া।


অভিক দীর্ঘক্ষণ চুপ। তারপর খুব আস্তে বলল,

— তাহলে হয়তো একদিন এই ভাঙা ঘরটার ভেতরেই আমি বাঁচার মতো কিছু খুঁজে পাব।

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1372 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27726। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3885
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে থাকা সময় মোহাম্মদ জাহিদ হোসেন  গদ্যকবিতা। জানুয়ারি ১০,২০২৬ [...] বিস্তারিত পড়ুন...
461 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

নিজের ভেতর নির্বাসন কখনো কখনো মানুষ কোথাও যায় না— তবু তার ভেতর থেকে একটা মানুষ হারিয়ে যায়। চেনা ঘর থাকে, চেনা মুখ থাকে, জানালায় একই রোদ এসে প্রতিদিন দরজায় কড়া নাড়ে— শুধু ভেতরের মান[...] বিস্তারিত পড়ুন...
10 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিষের ভেতর যে আলো মোহাম্মদ জাহিদ হোসেন  গদ্য কবিতা। ৯ আগষ্ট, ২০২৬ অনেকবার মনে হয়ে[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
খাতার ভেতর রাত   মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্য কবিতা। ২৫ জুন, ২০২৬ অনেক দিন হলো খাতা[...] বিস্তারিত পড়ুন...
117 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বৃষ্টির ভেতর ফিরে আসা মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা । ১৮ মে, ২০২৬ সেদিন বিকেলের ó[...] বিস্তারিত পড়ুন...
439 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  2. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...