গাছ শুধু কাঠ নয়, নিঃশ্বাস নেয় নীরবে,
পাতার ফাঁকে কথা বলে অচেনা অনুভবে।
ঝড় এলে কাঁপে সে, ব্যথা পায় ভেতরে,
তবু দাঁড়িয়ে থাকে মাটিরই অন্তরে।
রোদে পুড়ে ছায়া দেয় ক্লান্ত পথিককে,
ফল আর ফুল দিয়ে ভরায় পৃথিবীটাকে।
কেউ দেখে না তার অশ্রু ঝরা ক্ষণ,
শুকনো ডালে লুকিয়ে থাকে জীবনের স্পন্দন।
যে কেটে ফেলে তাকে, ভাবে শুধু জড়,
সে কি জানে না গাছেরও আছে হৃদয়?
নীরব ভাষায় বলে, “আমাকেও বাঁচতে দাও,”
প্রকৃতির ভালোবাসা একটু বুঝতে চাও।
তাই গাছকে ভালোবাস, যত্নে রেখো পাশে,
মানুষের মতোই তারও তো প্রাণ আছে।
Prince Frerase -
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।