সুন্দর মানে শুধু মুখের হাসি নয়,
সুন্দর মানে মনের ভেতর নরম আলো জ্বলে রয়।
যে আলো কাউকে ছোট করে না কখনো,
বরং অন্ধকারে পথ দেখায় নির্ভরতায়।
সুন্দর মানে কথা নয় শুধু মিষ্টি,
সুন্দর মানে সত্যের পথে থাকা দৃষ্টিই।
যে চোখে লোভ নেই, আছে শান্তির ছোঁয়া,
তার মাঝেই লুকিয়ে থাকে পৃথিবীর সব চাওয়া।
সুন্দর মানে রূপ নয়, চরিত্রের দীপ্তি,
যেখানে দয়া আছে, নেই কোনো কৃপণতা বা ভীতি।
একটা ভালো মন, একটি নির্মল প্রাণ,
এই দুটোর মাঝেই লুকিয়ে আছে সৌন্দর্যের আসল জ্ঞান
Prince Frerase
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।