[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কবিতা "স্বীকারোক্তি"

১৩০ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

"স্বীকারোক্তি"

লেখক - রাতিন আহমেদ


আমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!

বলো আমায় কেমন করে, 

সেই দুঃখের জল তোমার চোখে দেখতে পাই।


আমিতো ভেবেছিলাম আমার বুঝি কেহ নাই,

বলো আমায় কেমন করে, 

হৃদ আয়নায় একসাথে প্রেম লীলায় মজে যাই।image


হায় প্রেম বিধাতা, 

তুমি তো আমারই আছো, 

বোঝে না তো এই পাষাণ মন!

সর্বসময় মনে তো রেখেই গেছো,

ওয়াদা ভুলেছি আমি প্রতিক্ষন।


আমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!

এক তোমার মুখে হাসি দেখার জন্যে,

বলো আমায় কেমন করে, 

হাসো ঠিকই তুমি, গোপনে কাঁদো কেন তবে অরণ্যে।


হায় প্রেম বিধাতা,

তুমি তো আমারই আছো,

ভুলে তো আমিই গিয়েছি!

তুমি তো আমার থেকে বহুদূরে,

এই মিথ্যেতে কেনো আমি বাঁচি।


আমার কথা শুনে আমিই দুঃখে ডুবে যাই!

কেবলমাত্র তোমায় ভুল বুঝার জন্য সখা, 

বলো আমায় কেমন করে, 

তোমার চোখে নিজেকে দেখে, শূন্য রাতিন হলো বোকা।


হায় প্রেম বিধাতা, 

তুমি তো আমারই আছো, 

শত বাহানা তো আমিই সাজাই,

তুমি তো মুচকি হেসেই গেছো, 

করুণার কথা তো আমি ভুলে যাই।

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3593
প্রকাশিত14 মার্চ (538 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 7 অপ্রকাশিত স্বীকারোক্তি

যদি একদিন শব্দেরা আমার কণ্ঠ ছেড়ে পালিয়ে যায়, তবুও চোখের নীরবতায় তোমার নাম লেখা থাকবে। আমি ছায়ার সাথে কথা বলি না আর— সরাসরি মানুষের দিকেই তাকাই, কিন্তু তাকানোও আজকাল এক ধরনের সাহস হয়ে উঠেছে। অগণিত প্রশ্নের ভিড়ে…

০ ০ ১৫৮ ১ মিনিটের পড়া

ছড়া কবিতা,কদু পাগল দাদু

কদু পাগল দাদু মো জীবন চাঁদ দাদু, দাদু ওগো দাদু কি এনেছ - কদু? পটকা কাশেম সাথে গেদু আনবে না আর বধূ কদুর ডালে, কদুর ঝোঁলে দাদু শুধু গিলে এদিক দিয়ে সেদিক গিয়ে কদুর কথা বলে খাসা জামাই টাসা বউ কদু হলো সেরা সবার চেয়ে বড় মরা…

১ ০ ৬ ১ মিনিটের পড়া

আপনাকে নিয়ে শেষ কবিতা

আপনাকে নিয়ে লিখতে বসে, হারিয়ে গেলাম শব্দের দেশে। কত উপমা, কত ছন্দ, তবু আপনাকে বোঝানো ভীষণ মন্দ! আপনি যেন বর্ষার মেঘ, কাছে এলেই বাড়ে আবেগ। আপনি যেন সন্ধ্যাতারা, দেখা যায়, তবু ছোঁয়া যায় না। আপনাকে নিয়ে লিখব বলে, কত…

০ ০ ২৩ ১ মিনিটের পড়া

পর্ব 20 কবিতা ২০: শেষ সত্য – আমি শুধুই আমি

শেষ পর্যন্ত এত পথ ঘুরে, এত প্রশ্নের ভিতর ডুবে, এত আলো-অন্ধকারকে ছুয়ে, আমি দাড়ালাম নিজেকেই সামনে রেখে৷ জীবন আমাকে অসংখ্য নাম দিয়েছে – কখনো স্বপ্নবিলাসী, কখনো অস্থির, কখনো শান্ত, কখনো অদ্ভুতভাবে শক্ত৷ কিন্তু এই সব নামের…

০ ০ ১৯৪ ২ মিনিটের পড়া

পর্ব 18 কবিতা ১৮: শব্দের রাজ্যে আমার হাঁটা

আমি শব্দের রাজ্যে গিয়ে দাঁড়াই– সেখানে বাক্য গুলো বাতাসে ভাসে, ভাঙ্গা ভাবনাগুলো ঘর খুঁজে ফেরে, আর অর্থহীন শব্দগুলোও জীবন পেলে গানের মতো লাগে৷ আমি কে? শব্দেরা বলে – "তুমি সেই মানুষ, যে নিজের গল্প নিজেই লিখে৷ " আমি বুঝলাম…

০ ০ ১৩৫ ১ মিনিটের পড়া
...