Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

আমাদের একটি পেইজ ছিলো(শেষ পর্ব)

0 পছন্দ 0 অপছন্দ
124 বার প্রদর্শিত
করেছেন (844 পয়েন্ট)   02 ফেব্রুয়ারি "অন্যান্য" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আমাদের একটি পেইজ ছিল(শেষ পর্ব)


বন্ধুর সাথে যে বয়সেই যে অবস্থায় দেখা হোক না কেন মন আন্দোলিত হয়। দীর্ঘ একঘেয়েমী দায়িত্ব-কর্তব্যের বেড়াজাল থেকে মুক্ত হয়ে বন্ধুদের সাথে যোগাযোগটা ছিলো আমার বেড়ার ফাঁকে  এক মুঠো  রোদ্দোর। আমি যেন হারিয়ে গিয়েছিলাম। এতদিন পর আবার নিজেকে খুঁজে পেলাম। যে অনুভুতি একান্তই আমার নিজের। 


বন্ধুদের সাথে যোগাযোগে যে প্রবল ভাবাবেগ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল তা ছিল খুবই ক্ষণস্থায়ী। ভুলেই গিয়েছিলাম  ইতোমধ্যে গুটি গুটি পায়ে বার্ধক্যের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে।

 


আশে পাশে যে মুখগুলো নিয়ে আমরা এতোদিন বেঁচে ছিলাম, স্বপ্ন দেখতাম তারা আমদের ঘিরে ধরল। তাদের প্রতি যে আমাদের অনেক কিছু করার এখনও বাকি।  সব কিছুকে ছাপিয়ে পরিবার শেষ পর্যন্ত আমাদের মানসিক ও আবেগিক নির্ভশীলতার জায়গা হয়ে উঠে। ।

 এবার ধীরে ধীরে নিজেদের অজান্তে গল্পের বিষয় পাল্টালো। গল্পের বিষয় হলো কার ছেলে মেয়ে কতো বড় হলো,  কার সন্তান টপ রেজাল্ট করলো, কার সন্তান খারাপ করলো। কে গর্বিত পিতা হলো, কে গর্বিত মাতা হলো কিংবা এ ক্ষেত্রে কে পরাজিত হলো। 

এরপর শুরু হবে সন্তানদের সংসারে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। একই সাথে বিভিন্ন জরা ব্যাধি সবাইকে গ্রাস করবে।তখনও হয়তো কাঁপা কাঁপা হাতে পেইজে শেয়ার করা হবে কার সুগার লেভেল কতো? কার প্রেশার কতটা নিয়ন্ত্রণে? কার হার্টের ব্লক ধরা পড়েছে? কার কোমড়ের ব্যথা কতখানি কিংবা বাতের ব্যথায় কে কষ্ট পাচ্ছে?

 এরমধ্যে হয়তো কেউ কেউ কালের গর্ভে বিলীন হয়ে যাবে। এরপর একটা সময় আসবে আর কাঁপা কাঁপা হাতেও  লিখতে পারবো না। নাতি নাতনিকে ঢেকে বলব- তোর দাদু মৌসুমীকে একটা মেসেজ দে। তার প্রেশারের অবস্থা এখন কেমন একটু জেনে নে। কিংবা বলবো একটু মেসেজ করে দেখতো তোর শাহজাহান দাদুর সুগার লেভেল কেমন আছে? বলব কলিম, খোকন, তাপস, বোরহান,  অসীম, গৌতম, শহীদ,লিটন,বাপ্পা দাদুকে একটু মেসেজ দে। বার বার একই কাজের পুনরাবৃত্তি, অসময়ে জ্বালাতন, ছেলে-ছেলের বউ,মেয়ে - মেয়ের জামাই, নাতি-নাতনি সবাই বিরক্ত হবে। হয়তো বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলেকে মুখ কাঁচুমাচু করে বলব গতকাল তোমার নাসির আংকেলের ছেলে আমাদের পেইজে দিয়েছে সে অসুস্থ তাকে একটু দেখতে ইচ্ছে করছে। হয়তো বলব তোমার চন্দনা আন্টির নাতির মুখে ভাত- অনেক করে বলেছে। তোমার যদি একটু সময় থাকে-? চেহারা দেখে চুপসে যাব। বলব তোমার অসুবিধা হলে থাক। প্রচন্ড অভিমান হবে,মন খারাপ হবে । ছেলে বলবে তুমি নিজেই চলতে পারো না কীভাবে বার বার এদিক ওদিক যাওয়ার  বায়না কর? মোবাইলটা যত নষ্টের গোড়া। তোমাকে আর মোবাইল দেওয়া যাবেনা। তুমি পেইজে দুনিয়ার সব দেখ আর অসুস্থ হয়ে পড়।


এভাবে ধীরে ধীরে আমাদের পেইজে লেখা বন্ধ হয়ে যাবে। আমরা একজন একজন করে হারিয়ে যাব। সাথে সাথে আমাদের পেইজটাও স্মৃতির অতলে কালের গ্রাসে হারিয়ে যাবে। আমদের আবেগ অনুভুতি প্রকাশের এই প্ল্যাটফর্মের কথা কেউ কোনোদিন জানতে পারবেনা।


হয়তো আমাদের কারো না কারো বংশধরের চোখে একদিন আমাদের প্রাণের পেইজটা ধরা দিবে। সে হয়তো আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝবে। পেইজে আমদের লেখাগুলো তাকে অভিভূত করবে, বিমোহিত করবে। কারণ তাদের জেনারেশনের কাছে আমাদের বলা কথাগুলো অদ্ভুত মনে হবে। হয়তো আমদের পেইজ দেখে তার গবেষণার বিষয় হবে ''মিলেনিয়ালস জেনারেশনের বন্ধুত্ব ও মানসিকতা"।


শামীমা আকতার

#enolej_idea104354,#eid3334,#Shamima_Akter,#Shamim_Shamu,image

প্রথম প্রকাশিত সোর্স
Enolej ID(eID): 3335
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
আমাদের একটি পেইজ ছিলো (৩য় পর্ব) অবাক হয়ে লক্ষ্য করলাম যারা স্মৃতিপটে  স্থায়ী আসন করে[...] বিস্তারিত পড়ুন...
132 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
*প্রসঙ্গঃ পেশা হিসেবে গৃহকর্ম*(শেষ পর্ব) নিয়োগকারী পরিবারের যেমন গৃহকর্মীর উপর কি&#[...] বিস্তারিত পড়ুন...
136 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমাদের একটি পেইজ ছিল(২য় পর্ব) কিন্তু কী অদ্ভুত আমাদের জীবন।আর কী অদ্ভুত আমাদের মানসিকতা।যার জন্য আকুল হয়ে সমগ্র জীবন অপেক্ষা করতে রাজি ছিলাম;অপেক্ষার অবসান হওয়ার অনেক আগেই যে তার প্রতি আগ্�[...] বিস্তারিত পড়ুন...
123 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমাদের একটি পেইজ ছিল(১ম পর্ব) যখন আমরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছিলাম বয়স তখন হবে আমাদের ২০ কিংবা ২১। পরস্পর থেকে এই দূরে সরে যাওয়া আমরা অনুভব করতে পারিনি। আমাদের মনে কোনো কষ্ট কিংবা হাহাকার [...] বিস্তারিত পড়ুন...
130 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অব্যক্ত ইচ্ছেগুলো   শামীমা আকতারমজার কোনো ঘটনায়— হাসতে হাসতে কণ্ঠস্বর রুদ্ধ হয়; ô[...] বিস্তারিত পড়ুন...
171 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    2265 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    112 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    849 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    42 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...