আমি হাসি মুখে হাঁটি,
কিন্তু পায়ের নিচে কাঁচ ভাঙে।
শক্ত হয়ে দাঁড়ানোর ভান করি,
যখন বুকের ভেতর নীরব ঝড় কথা বলে।
ভালোবাসা খুঁজেছিলাম নিখুত কিছু,
কিন্তু হাতে জমেছে ক্লান্তি আর ভুল।
যা দেওয়া হয়েছিল, তা আলো নয়—
তবু অন্ধকারে তাকাই তাকে আলো ভেবে।
পথে হাঁটতে হাঁটতে হারিয়েছি দিকচিহ্ন,
নাম, নিজেকেও হারিয়েছি।
একদিন থেমে দাঁড়াই আয়নার সামনে,
চুপচাপ তাকায় প্রতিফলন,
কোনো উত্তর দেয় না।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।