[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অন্ধকার উঠোনের গান

৪২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
অন্ধকার উঠোনের গান

অমিত দত্ত দিলু

তোমাকে আর আগের মতো করে ছোঁয়া যায় না,

তোমার নিশ্বাসে বিষের গন্ধ, চেনা যায় না।

যতই দিন যাচ্ছে, তুমি দূরে সরে যাচ্ছ নিষ্ঠুর মায়ায়,

আমি আজ বন্দি আমারই চেনা ঘরের অচেনা ছায়ায়।

আমি জানি, তোমাতে আস্থা হারানো আর স্বর্গ হারানো এক কথা,

তবুও কেন আজ বুকে চেপে রাখতে হয় এই তীব্র নীরবতা?

তোমাকে হারিয়ে আমি হব এক যাযাবর, উদ্বাস্তু পথিক,

আমার পায়ের নিচে আর থাকবে না কোনো নিশ্চিত দিক।

তবুও এই ভালো, তোমার এই রুদ্ধশ্বাস বিষবাষ্প থেকে দূরে,

অন্তত প্রাণ খুলে শ্বাস তো নিতে পারব! 

আমি কি কিছুই দিইনি তোমায়? আমার সবটুকু সমর্পণ আর নাম,

সব সঁপে দিয়ে তবেই তো গড়েছিলাম তোমার এই উঠোনের দাম।

আজ নতুন পরিচয়, মর্যাদা আর অহংকারে,

তুমি নগ্ন প্রতিশোধ নিতে মেতেছ বারবার, ঘরের অন্ধকারে।

সময় কি তোমায় কিছুই শেখায়নি? ইতিহাসের কোনো শিক্ষা?

উন্মত্ততার শেষে কেবলই তো থাকে নিজেরই ধ্বংস আর ভিক্ষা!

আমার এই  বিচ্ছেদের পরিণতি কি তুমি টের পাচ্ছ না?

যে ঘর সন্তানকে তাড়িয়ে দেয়, সে তো আর আশ্রয় থাকে না।

তবে তাই হোক—তোমার রাত্রি তোমাকেই করুক আপন,

যেখানে ঘৃণার প্রদীপ জ্বলে, নিভে যায় করুণার জীবন।

আমি সরে যাব, তবু শুনব দূর থেকে ভাঙনের শব্দ,

নিজের হাতে গড়া কারাগারে বন্দি হবে তোমারই স্বপ্ন।

তাহলে তাই হোক, তোমার এই মর্যাদাহীন অন্ধকারে—

তুমিই ডুবে যাও, যেখানে হিংসা, ঘৃণা আর বিভীষিকা ।

আমি শুধু দুঃখ পাব এই ভেবে,  তুমি আজ বড় প্রতারিত,নিঃশেষিত, 

নিজের আপনজন তাড়িয়ে তুমি আজ নিজেই ক্ষয়িত।

ঠিকানাহীন মানুষ বানিয়ে আমায় যতই দেবে তুমি ক্ষত,

জেনে রেখো প্রিয়তম, তুমিও ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাবে ঠিক তত!
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4895
প্রকাশিত28 সেপ্টেম্বর (244 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত28 সেপ্টেম্বর ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

এ কেমন নারী

এ কেমন নারী নারী, এ কেমন তোমার অভিলাষ? চোখের জল ঝরিয়ে তুমি হও প্রেমিকের বাগানবিলাস! কাজল কালো চোখ দিয়ে ফোটাও নীল পদ্ম, প্রেমিক তোমাতে ধরা দিলে করো তাকে জব্দ। এ কেমন তোমার আকাঙ্ক্ষা! যে তোমার তরে বিকিয়ে যায়, তাকে নিয়ে…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

নতুনত্বের ছোঁয়া

নতুনত্বের আলতো ছোঁয়ায়, উত্তাল হয় মনপাড়ায়। তাকে বোঝাই কী করে, সে তো আর ক্ষণিকের নয়! দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা, অল্পতে কি আর শান্ত হয়? শান্ত করতে অশান্ত মন, একটু তো সময় দিতে হয়! লেখকঃ নাহিদুর রহমান

০ ০ ৯ ১ মিনিটের পড়া

একাকীত্বের নিমন্ত্রণ

—চলো যাই! —কোথায়? —ঐ জনমানবহীন নির্জন এলাকাটিতে। —ওখানে কেন? —ওখানে কোনো দুঃখ নেই! —কীভাবে বুঝলে দুঃখ নেই? —মানুষকে মানুষ ছাড়া কেউ দুঃখ দিতে পারে না। যেহেতু জায়গাটা জনমানবহীন, তাই সেখানে কোনো দুঃখ নেই। —আমিও তো মানুষ!…

০ ০ ৭ ১ মিনিটের পড়া

স্থিরতা ও সঞ্চার

—এই যে, শুনছ? —হুম, বলো। —কী করছ? —চশমাটা পরিষ্কার করছি। —একটা কথা জিজ্ঞেস করব? —হুম, বলো। —পুরুষ কেমন? —পাহাড়ের মতো! —পাহাড় কেন? —পাহাড় জমিনকে স্থির রাখার জন্য নিজেকে স্থির করে নেয়; দুঃখ-কষ্ট তাকে সহজে বিচলিত করতে…

০ ০ ১৬ ১ মিনিটের পড়া

অচিনপুরের বসতি

যাব আমি অচিনপুরে, থাকবে না কেউ চেনা; মনের মতো সাজাব ঘর, থাকবে না কোনো ঘৃণা। মন চাইলেই ছুটব পাহাড়ে, থাকবে না কোনো বাধা; পাহাড় দেখে বিষণ্ণ মন করে নেব সাদা। মন যে আমার ভীষণ ভারী, পাহাড়ে হবে না শান্ত; ছুটব সাগরে, দেখব ঢেউ…

০ ০ ৯ ১ মিনিটের পড়া
...