#নাস্তিক_ও_বিধর্মীদের_মিথ্যাচারের_জবাব
সিরিজ পর্ব-১৭৫
বাপের জন্মে মনে হয় না যে কোরআন পড়েছে। যদি কোরআন পড়ত তাহলে ইসলাম সম্পর্কে এরকম উদ্ভট দাবি করত না। চলুন তার দাবি কতটুকু সত্য তা জেনে নেওয়া যাক....
পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন-
আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো...।’ (সুরা নাহল, আয়াত : ৩৬)
তোমার পালনকর্তা জনপদগুলো ধ্বংসকারী নন, যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রাসুল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি, যখন তার বাসিন্দারা জুলুম করে।’ (সুরা কাসাস, আয়াত : ৫৯)
আমি তোমার আগে অনেক রাসুল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা তোমার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বিবৃত করিনি...।’ (সুরা মুমিন, আয়াত : ৭৮)
আমি তোমাকে সত্যধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোনো জাতি নেই, যার মধ্যে সতর্ককারী আসেনি।’ (সুরা ফাতির, আয়াত : ২৪)
কাফিররা বলে, ‘তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন?’ ‘(আল্লাহ বলেন) তোমার কাজ তো (আজাবের ব্যাপারে) ভয় প্রদর্শন করা। আর প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক রয়েছে।’ (সুরা রাদ, আয়াত : ৭)
তো কোরআনের এসব আয়াত থেকে দেখতে পাচ্ছি যে সকল জাতির কাছে আল্লাহর বাহল এসেছিলেন, সে হোক যে দেশ বা মহাদেশের। অতএব তার দাবি বাতিল হিসাবে আখ্যায়িত করছি...
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।