#সত্যিই_কি_নবীদের_দেহ_মাটি_ভক্ষণ_করে_না?
কিছু অভিযোগ
১. নবীগণের দেহ নাকি মাটিতে পচবে না, যদি না পঁচে তাহলে আমরা কোনো ফসিল পায় না কেন?
২. পৃথিবীতে নবী রাসূল ১ লক্ষ ২৪ হাজার...
৩. বাবা আদম ৯০ ফুট ছিল ...
জবাব
পয়েন্ট -১
নবী রাসূল গণের দেহ মাটি ভক্ষণ করবে না এই মর্মে যে দলীল পেশ করা হয়েছে সেটা আবু দাউদ এর হাদীস। হাদীসটা হলো-
আওস ইবনু আওস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু’আহর দিন। এদিন আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছিলো, এদিনই তাঁর রূহ কবজ করা হয়েছিলো, এদিন শিংগায় ফুৎকার দেয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহর রসূল! কি করে আমাদের দরূদ আপনার নিকট পেশ করা হবে? আপনি তো নিশ্চিহ্ন হয়ে যাবেন। বর্ণনাকারী আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকেরা বুঝাতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী-রসূলগণের দেহকে হারাম করে দিয়েছেন ( আবু দাউদ-১০৪৭ : তাহকীককৃত)
উক্ত হাদীসের মধ্যে যেসব রাবী আছেন তারা হলেন " হুসাইন বিন আলি আল জুফী, আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন জাবীর, আবুল আশআছ আছ ছনাআনি, আউস বিন আউস ( সাহাবী) ...
তো এটা হলো সনদ, সনদের প্রত্যেক রাবী সিকাহ ইনশাআল্লাহ , আর এই সিকাহ রাবীদের দেখে কিছু আহলে ইলম মনে করেছেন হাদীস সহীহ, কিন্তু ধারণাটা ভুল। সনদে গোপন ক্রুটি বা ইল্লত সংগঠিত হয়েছে। আর এই ক্রুটা হলো রাবী হুসাইন বিন আলি আল জুফী তিনি বলেছেন সে ' আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন জাবীর থেকে.. ' রেওয়াতগ্রহণ করেছেন, কিন্তু তিনি তার কাছ থেকে রোওয়াত গ্রহণ করেন নি , সে রেওয়াত গ্রহণ করেছে মূলত ইবনে তামীমী থেকে অর্থাৎ ইবনে জাবীর না তামীমি হবে, আর তিনি এখানেই ভুল করে সনদে আব্দুর রহমান ইয়াজিদ বিন তামীমি না বলে আব্দুর রহমান ইয়াজিদ বিন জাবীর বলেছে... ( ইলালুল হাদীস -১/১৯৭ : তারীখে বাগদাদ-৪৭৩১১ :তুহফাতুল আক্কওয়ায়ীয়া ফী তাহকীকি কিতাবুত দ্বুআফাউ লিল বুখারী - পৃষ্ঠা নং-৬৭ :কিতাবুল মাজরুহীন-২/২০...)
আর উক্ত কারণেই আবু দাউদ এর হাদীস সহীহ না বরং যঈফ ..... ( বিস্তারিত বুঝতে দেখুন: শারহু ইলালুল হাদীস লি ইবনে রজব - পৃষ্ঠা নং-৪৪৬-৪৪৭ এবং তুহফাতুল আকওয়া-পৃষ্ঠা নং-৬৭.....)
[ তাহকীক: মুহাক্কিক শাইশ শাহরিয়ার ভাই...]
অতএব উক্ত রেওয়াত সহীহ না হওয়ার কারণে এই রেওয়াত এর উপর ভিত্তি করে " নবীদের দেহ মাটি
আহার করে না " এবং এটাকে হাইলাইট করে উল্টা- পাল্টা সকল দাবি বাতিল বাতিল বাতিল।
পয়েন্ট -২
দুনিয়াতে এক লক্ষ ২৪ হাজার বা মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার নবী রাসূল এসেছে এই মর্মেও বিশুদ্ধ কোনো বর্ণনা নেই.... ( ইবনু কাসীর, আত-তাফসীর ১/৫৮৬-৫৮৭ এবং ইবনু কাসীর, তাফসীর ১/৫৮৭-৫৮৮; হাইসামী, মাওয়ারিদুয যামআন ১/১৯৬-১৯৮ (সম্পাদকের টীকা); মাজমাউয যাওয়ায়িদ ১/৩৯৩; ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, কুরআন-সুন্নাহের আলোকে ইসলামী আকীদা, পৃ. ২৮৮-২৯০)
অতএব উক্ত রেওয়াত এর উপর ভিত্তি করে আজগুবি সকল দাবিও বাতিল বাতিল বাতিল
পয়েন্ট -৩
বাবা আদম ৯০ ফুট বা ৬০ হাত ছিলেন কথাটা সত্য (সহীহ বুখারী-৩০৯১: ইসলামিক ফাউন্ডেশন )
তবে তার উচ্চতা দুনিয়াতে না বরং জান্নাতে যখন ছিল তখন ৬০ হাত ছিল। দুনিয়াতে আদম ৬০ হাত ছিল এই মর্মে কোনো বিশুদ্ধ সনদের রেওয়াত আছে বলে আমি মোঃ মেহেদী হাসান আমার জানা নেই........
অতএব উক্ত দাবিও বাতিল
খন্ডন সমাপ্ত....
লেখক ও গবেষক : মোঃ মেহেদী হাসান ✍️
#প্রিন্স_ফ্রেরাসে
ফলো মাই পেজ নাস্তিকদের যুক্তি খন্ডন
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।