কখনো কি গভীর রাতে ঝরঝর করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাথা নত করে বলেছেন??
ও আল্লাহ্!! সবসময় তো আমি আমার নিজের জন্যই গভীর রাতে ঘুম থেকে উঠি, নিজের চাওয়া পাওয়া গুলোর জন্য হাত পাতি!
আজকে আমি শুধুমাত্র তোমার শুকরিয়া আদায় করার জন্যই রাতের নিস্তব্ধতায় তোমার দরবারে মাথা নত করলাম।
তুমি আমাকে অনেক দিয়েছো! যা পাওয়ার যোগ্যতা আমার ছিলো না, সেটার থেকেও বেশি দিয়েছো তুমি আমাকে, আলহামদুলিল্লাহ্ ইয়া রাব্ব!"
.
দিনের পর দিন এইযে শ্বাস নিচ্ছি, কোনো পেমেন্ট দেওয়া লাগছে না। কখনো কি একটা বার-ও শ্বাস নেওয়ার সময় মনে হয়েছে একটু কৃতজ্ঞ হই,
আরশের ওই মালিকের উপর সকল অভিযোগ গুলো ঝেরে ফেলে অন্তর থেকে একটাবার উচ্চারণ করি "আলহামদুলিল্লাহ্"?
.
কিংবা এমন কিছু সাদাকা করেছি কি কখনো? যেই সাদাকার বিনিময়ে চেয়েছি যে, "আল্লাহ!প্লিজ তুমি খুশি হয়ে যাও! আমি শুধুমাত্র, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্যই এই সাদাকাটা করেছি ইয়া রাব্ব"!
.
.
.
কখনো কি আমাদের মনে প্রশ্ন জাগে?
কখনো কি আল্লাহকে একটা বারের জন্যেও জিগ্যেস করতে ইচ্ছে করে – ও আমার রব? তুমি আমার থেকে কি চাও? আমি কি করলে তুমি খুশি হবে আল্লাহ্?
........
আমার তো একটা ফ্ল্যাট নাই, আমার তো গাড়ি নাই!
আমার রেস্টুরেন্টের বিল আর আলমারি ভর্তি জামাকাপড় কেনার জন্য টাকা নাই। আমার অনেক গুলো মেয়ে, ছেলে নাই! আমার ছেলে আছে, মেয়ে নাই। আমার স্যালারি তো ছয় ডিজিটের না, আমার......!
.
ব্যাস! এইবার একটু থামুন!
.
আমার এইটা নাই, ওইটা নাই করে, যা আছে সেটা কেনো ইগ্নোর করছি?
.
একবার অসুস্থ হয়ে মেডিকেল যেয়ে দেখুন, অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেখুন, ব্যাংক ব্যালেন্স শুন্যের ঘরে যেতে বেশি একটা সময় লাগবে না!
অথচ দিনের পর দিন, আপনার আমার রব কি সুন্দর কোনো হিসেব ছাড়াই শ্বাস নেওয়ার তাওফিক দিচ্ছেন সুবহানাল্লাহ!
.
দয়া করে মায়া করে আল্লাহ্ যেই চোখ জোড়া দিয়েছেন, এই চোখ একবার ক্ষতিগ্রস্ত হলে বুঝা যায়, কি অমূল্য সম্পদ আমাদের এই চোখ।
.
মাঝে মাঝে আল্লাহ্ আমাদেরকে বিপদে ফেলেন, তাঁর নৈকট্য অর্জনের জন্য! ওই যে নাফরমানি করতে করতে অন্তর টা যে পাথরের মত শক্ত করে ফেলেছি না? সেই অন্তর টাকে তো নরম বানাতে হবে।
.....
এতসব অভিযোগ গুলো না, এই মহান রবের সাথে যায়না।
মাঝে মাঝে একটু উপলব্ধি করা দরকার..
মাঝে মাঝে সব কিছু ভুলে, গভীর রাতে গুটগুটে অন্ধকারে একদম নিস্তব্ধতায়, হুহু করে কাঁদা দরকার,
আমরা কি আল্লাহর ভালোবাসার বান্দা/বান্দি নই?
চলুন না একটু কৃতজ্ঞ হই!
★একটু কৃতজ্ঞ হই★
লেখক: আল-মামুন রেজা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।