[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জীবন্ত শ্মশান

২০৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

ঘৃণ্য পাষাণ ওরে

‎কাপেনি তোর বুক

‎জ্বলেনি তোর হিয়া

‎তুই শৈলী কেমন করে।

‎

‎সেই দৃশ্য দেখার পরে

‎কোন পরানে রইলি স্থির

‎দংশন করেনি বিবেক

‎ডাকেনি হৃদয় করুণা করে।

‎

‎ওরে ও পাষাণ

‎খাঁচায় বন্দি করে

‎পুড়িয়ে দিলি প্রাণ

‎জীবন্ত শ্মশান।

‎

‎প্রাণপণে আর্তনাদ

‎কে আছো বাঁচাও মরে

‎হে বিধাতা সেই সময়ে

‎কাপেনিকি তার হাত?

‎

‎এতখানি পাষাণ মানুষ হয়?

‎সৃষ্টির সেরা জীব মানুষ

‎সে মানুষের কাজ এমন

‎মনুষ্যত্ব তাহলে কোথা রয়?

‎

‎image

সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1873
প্রকাশিত10 ডিসেম্বর 2025 (78 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
ছবিটা দেখে হৃদয় কেটে ওঠে, ভিডিওটি দেখেছি।

সহ্য করার মতো নয়।মানুষ আসলে মানুষ নয়, অমানুষ গুলোও মানুষের মতো দেখতে হয়।

মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার বুদ্ধিমত্তার উপর।আর সেই বুদ্ধিমত্তার বিকাশ নির্ভর করে জ্ঞানচর্চার উপর। সমাজের নেতিবাচক এনার্জির প্রভাবে বুদ্ধিমত্তার উপর নেতিবাচক ছাপ তৈরি হয়, ফলে বুদ্ধিমত্তা সম্বলিত যে স্বচ্ছ চিন্তাধারা কাজ করা উচিত, সেই চিন্তাধারা লোপ পেতে শুরু করে, তখন সেই অবস্থাকে আমরা বলি "জ্ঞানহীনতা"।

জ্ঞানহীন মানুষ অনায়াসেই প্রবৃত্তিনির্ভর হয়ে পড়ে—পশুর মতো আচরণ করে।এরা সমাজের কীট, এরা হয় নিজেদের সংশোধন করুক,নতুবা এদের বেচে থাকারই অধিকার থাকেনা।

ছবিটি সরিয়ে প্রতীকী ছিলো ছবি ব্যবহার করার পরামর্শ রইল, এই ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।
10 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (1,730 পয়েন্ট)  
০
ঠিক বলেছেন

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

অন্তরে শ্মশান

ভেতরে একটা গোটা শ্মশান। ছাই আর পুড়ে যাওয়া স্বপ্নের স্তূপ। কোথাও একটা গভীর ক্ষত; যা শুধু রক্তক্ষরণ করে চলে—অবিরাম, অলক্ষ্যে। কিন্তু বাইরে, এই ঠোঁটের কোণে, একটা নিখুঁত বাঁক— যা হাসির রেখা হয়ে সেঁটে থাকে। এটা কোনো জাদু নয়…

০ ০ ৮৯ ২ মিনিটের পড়া

প্রিয়জনকে হারানোর বেদনা ও স্মৃতির মধ্যে তাকে জীবন্ত রাখার এক ব্যাকুলতার প্রকাশ।

তুমি ছিলে আল-আমিন (আলো) চলে গেলে— বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্মৃতির দেয়াল পার। ঘরটা আজও চেনে তোমার চুপচাপ পদচারণা, তোমার না বলা কথাগুলো জানে আমার মন বাসনা। আকাশও আজ খালি, নেই কোনো রং, তোমাকে ছাড়া…

০ ০ ৫৯ ১ মিনিটের পড়া

জীবন্ত অধরা

জীবন্ত অধরা পরিচয়হীন এই আমি কে, আজও তো জানি না তা, হয়তোবা আজনবি, কিম্বা সে প্রেমিকের নীরবতা। অন্তরে দাগ কেটে যাই আমি নিজেরই জাদুর ছলে, তাই তো আমায় মুগ্ধ পাঠক ‘কবি’ উপাধিই বলে। অথচ আমার নিভৃত সত্তায়, অলক্ষ্য তুলির টানে…

০ ০ ১১৬ ২ মিনিটের পড়া

পর্ব 12 কৃষ্ণনগরের প্রান্তসীমায় যেখানে জলঙ্গী নদী তার চেনা বাঁক ছেড়ে এক নির্জন শ্মশান আর ভাঙা ঘাটের দিকে ধাবিত হয়েছে,

#তুমি_অনিবার্য পর্ব: ১২ লেখনী: ইসরাত জাহান কৃষ্ণনগরের প্রান্তসীমায় যেখানে জলঙ্গী নদী তার চেনা বাঁক ছেড়ে এক নির্জন শ্মশান আর ভাঙা ঘাটের দিকে ধাবিত হয়েছে, সেখানকার বাতাস আজ ভারী হয়ে আছে এক অপার্থিব নিস্তব্ধতায়। এই সেই…

০ ০ ১৯৪ ৭ মিনিটের পড়া

পর্ব 4 নদী বাংলা সাহিত্যের জীবন্ত প্রতীক

নদী বাংলা সাহিত্যের জীবন্ত প্রতীক মোহাম্মদ জাহিদ হোসেন, প্রাবন্ধিক প্রবন্ধ। এপ্রিল ১১, ২০২৬ বাংলা সাহিত্যে নদী শুধু জল নয়—একটা চলমান জীবন। বাংলা সাহিত্যে নদীকে কেবল ভৌগোলিক উপাদান হিসেবে দেখা হয়নি। এটি সময়, স্মৃতি এবং…

০ ০ ১৮২ ৪ মিনিটের পড়া
...