Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

জীবন্ত অধরা

0 পছন্দ 0 অপছন্দ
13 বার প্রদর্শিত
করেছেন (32 পয়েন্ট)   04 মার্চ "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
জীবন্ত অধরা
পরিচয়হীন এই আমি কে, আজও তো জানি না তা,
হয়তোবা আজনবি, কিম্বা সে প্রেমিকের নীরবতা।
অন্তরে দাগ কেটে যাই আমি নিজেরই জাদুর ছলে,
তাই তো আমায় মুগ্ধ পাঠক ‘কবি’ উপাধিই বলে।
অথচ আমার নিভৃত সত্তায়, অলক্ষ্য তুলির টানে,
অকস্মাৎ কে যেন এঁকে দিল ছবি, মোহময় কোনো গানে।
নাম তার 'আফরা', অনন্যা এক স্নিগ্ধ মহীয়সী,
তারই মাঝে আমি হারিয়েছি পথ, হয়েছি যে পরবাসী।
প্রথম যেদিন দেখেছি তাকে, নিজেরই অন্তরালে,
হারিয়ে গিয়েছি নৈসর্গিক এক রূপেরই ইন্দ্রজালে।
তবে সে রূপে নয়, আমি তো ডুবেছি অন্য মায়ার টানে,
কাজলকালো দু’চোখের ভাষা কী যে বলে কে তা জানে!
প্রতিদিন শুধু দূর হতে আমি দেখেছি সে স্নিগ্ধতা,
একদিন শেষে ঘুচিয়ে দিলাম সলজ্জ নীরবতা।
আহা! কী সুধা যে ঝরে পড়ে তার অমলিন ওই স্বরে,
কোকিলের গান হার মেনে যায়, এমন সে জাদু করে।
তার গানে গানে স্পন্দিত হয় আমার এ অনুভূতি,
ফিনিক্স পাখির মতো ডানা মেলে, পাই যেন নব জ্যোতি।
পুড়ে ছাই হওয়া সত্তা আমার উড়ে যায় বহুদূরে,
যেন কোনো এক অলৌকিক ঘোরে, রূপকথারই সুরে।
কী নিখুঁত তার ভাবনাগুলো, কী যে প্রাণবন্ত মন,
হাসলে মনে হয় ঝরে পড়ে বুঝি শুভ্র সে মুক্তাকণ।
হাসিখুশি ওই স্নিগ্ধ মুখের রহস্য অজানা,
তবু তাকে ঘিরে শান্তিতে ভরে আমার এ সীমানা।
চেতনার ঘরে প্রদীপ্ত সে যে, সত্তায় প্রতিবাদী,
নারীর উপরে অবিচার হলে, হয় সে যে ফরিয়াদী।
ঠিক আমারই মতো তারও এ বুকে অন্যায়ের প্রতিরোধ,
সব গ্লানি মুছে পৃথিবীতে সে যে চায় শুধু সুবিবোধ।
এপস্টিনের সে নির্মমতায়, বীভৎসতার পাপে,
মায়াবী চোখেতে দেখেছি অশ্রু, বিষণ্ণ অনুতাপে।
বাবা-মায়ের মেজো সন্তান, সে যে সবচেয়ে আদরের,
আর আমারও সে প্রিয় এক নাম, সাথি এই প্রহরের।
তার এক সখী ‘আফিয়া’ নামের, হয়নি তো পরিচয়,
তবু আফরার সখী যে, সে তো ভালোই হবে নিশ্চয়।
আফরা যে এক শুদ্ধ কুসুম, স্নিগ্ধ সুবাসে ভরা,
আমার কাব্যে সে যেন এক মূর্ত, জীবন্ত অধরা!
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3510
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


প্রতিটি দীর্ঘশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে— একটি না-পাওয়া গল্পের নাম; অধরা স্বপ্ন। এই স[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ঘৃণ্য পাষাণ ওরে ‎কাপেনি তোর বুক ‎জ্বলেনি তোর হিয়া ‎তুই শৈলী কেমন করে। ‎ ‎সেই [...] বিস্তারিত পড়ুন...
45 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নদী বাংলা সাহিত্যের জীবন্ত প্রতীক মোহাম্মদ জাহিদ হোসেন, প্রাবন্ধিক প্রবন্ধ। এপ্[...] বিস্তারিত পড়ুন...
15 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1459 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    72 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    203 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  4. আল-মামুন রেজা

    105 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

...