কোন আয়াতটা পড়লে বুঝব যে আল কোরআন সত্য?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
পর্ব-৫
আজকে আপনাদের এমন এক সভ্যতার কথা বলব যা আজ থেকে ৪০০০ আগে ধ্বংস হয়ে গিয়েছিল। ইতিহাসের কোথাও কোনো নাম গন্ধ পযন্ত ছিল না সেই সভ্যতার।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে সেই সভ্যতার কথা উল্লেখ করেছেন।
সালটা ছিল ১৯৭৩। যখন আর্কিওলজিস্টরা কিছু শিলা লিপি উদ্ধার করে। সেখানে তারা একটা শহর এর নাম দেখতে পায়, যার নাম ছিল ইরাম। চলতে থাকে আরও খুঁজা খুজি। ওহহ আপনাদের বলে রাখি যে এই ইরামরা এরলুস নামক একটা শহরের সাথে বানিজ্য কর তো।
এই ইরাম নগরটা ছিল সহস্র পিলারের এক অতি আশ্চর্য নগরী। আজ থেকে চার হাজার বছর আগে যে এত বড় বড় উচু পিলার বানা তো তা সত্যিই আর্কিওলজিস্টদের কাছে অবিশ্বাস্য। ইরাম শহরটা ছিল অনেক চসকচিক্যময় ও আধুনিক। ধর্মগ্রন্থ বলছে যে, সেই সময়ে তাদের মতো শক্তিশালি আর কেও ছিল না। এই শহরটাতে বাস কর তো 'আদ' জাতি, যারা ছিল জ্ঞান বিজ্ঞানে উন্নত। 'আদ' সম্প্রদায়কে মূলত নিরাপদে রাখ তো সেই সময় তৈরি করা বড় বড় পিলারগুলি। তারা যেমন ছিল জ্ঞান বিজ্ঞানে উন্নত, ঠিক তেমনি ছিল যুদ্ধা জাতি। দেহের গঠন ছিল অনেক সুঠাম আর সু- উচ্ছ। তাদের শস্য ভান্ডার ছিল সম্পূর্ণ ভরাট। এত কিছু থাকা সত্যেও তারা আল্লাহ রব্বুল আলামীন এর পূজা না করে পূজা কর তো বড় বড় পিলারগুলের। তারা মনে কর তো যে এই পিলারগুলোই তাদের রক্ষা করতা। এই 'আদ' জাতিকে সঠিক পথে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেন নবী হুদকে। কিন্তু তারা তাঁর কথা শুনলো না। আল্লাহ রব্বুল আলামিন এর গজবে শেষ হয়ে গেল। এই হল মোটামোটি এই ইরাম শহর আর এই ইরাম শহরে বসবাসরত 'আদ' জাতির ইতিহাস। এখন আসি পবিত্র আল কোরআন এই ব্যাপারে কি বলে।
আল্লাহ রব্বুল আলামিন বলেন যে " اِرَمَ ذَاتِ الۡعِمَادِ ۪ۙ﴿۷﴾
ইরামা যা-তিল ‘ইমা-দ
ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?
Who were very tall like lofty pillars,
( সূরা ফাজর আয়াত ৭)
এই আয়াতে উল্লেখ হয়েছে ইরামিদের কথা। আমরা জানি যে ইরাম ধ্বংস হয় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে, আর আজ থেকে ১৪০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে এই বিসয়ে আমাদের জানিয়ে দেন। অর্থাৎ ইরাম শহর ধ্বংসের ২৫০০ বছর পর।
এরকম আরও অনেক তথ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন।
লেখা শেষের করার আগে এই কথা বলে দেয় যে এই ইরাম শহরে বসবাসরত আদ জাতিকে গজব হিসাবে প্রথমে তিন বছর বৃষ্টি বন্ধ করে রাখেন। যার কারণে তাদের শষ্যক্ষেত শুকিয়ে বালিময় মরভূমিতে পরিণত হয়। তারপর কি হয়েছিল ওটা তাফসিরে পেয়ে যাবেন।
উল্লেখ্য আল কোরআনে বর্ণিত ৬ টা শক্তিশালি জাতির মধ্যে এই ইরামে বসবাসরত 'আদ' জাতিও একটি জাতি।
তো আজকের মতো এই পযন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্ত থাকবেন
[ নাস্তিকরা বলে যাবে আল কোরআন সত্য না হলে আল্ কোরআন এর নাযিল হওয়ার ২৫০০ বছর আগেকার ইরাম এর কথা কোথায় থেকে আসলো ? ]
কলমে : মোঃ মেহেদী হাসান ✍️
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।