[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ইসলাম অর্থ কি?

২২৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

ইসলাম শান্তির ধর্ম




ইসলাম আরবী শব্দ, সালাম শব্দ হতে ইসলাম শব্দের উৎপত্তি। ইসলাম অর্থ শান্তি ও নিরাপত্তা। আর ধর্মীয় পরিভাষায় ইসলামের অর্থ আল্লাহ তায়ালার নিকট আত্মসমর্পণ করা ও তাঁহার বিধি-বিধানগুলোকে পালন করা। আল্লাহর প্রেরিত নবী ও রাসুলগণ মানবজাতির পরিপূর্ণ কল্যানের জন্য যে আদর্শ এবং সুষ্ঠ জীবন যাত্রার ব্যবস্থা শিক্ষা দিয়েছেন তাহাই ইসলাম। আর তাই ইসলাম ধর্মের অর্থ হল শান্তির ধর্ম। আরবী ভাষায় ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। মহান আল্লাহ তাআলার এবাদত বন্দেগীতে বা তাহার উদ্দেশ্যে নিজেকে বিনয়াবনত করা,তাহার সকল হুকুম মান্য করা , কোন আপত্তি ছাড়াই তাহার আদেশ-নিষেধ মেনে চলা এবং সর্বান্তকরণে কেবলমাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামীনের ইবাদত করা। ইসলাম সর্ম্পকে কুরআনে বলা হয়েছে, " নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট (একমাত্র মনোনীত) ধর্ম "। (সূরা আল ইমরান,আয়াত নং - ১৯)। আল কোরআনে বলা আছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম।দুনিয়ার প্রথম নবী ও মানুষ হযরত আদম (আঃ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (সাঃ) আগ পর্যন্ত সকল নবীই ইসলাম প্রচার করেছেন। তবে সময়ের সাথে সাথে মানুষ ইসলামকে বিকৃত করেছে। সেজন্য ইসলামকে সঠিভাবে প্রচারের জন্য মহানবী হযরত মোহাম্মদ (সঃ) শেষ নবী হিসাবে প্রেরণ করা হয় এবং মানব জাতির কল্যাণের জন্য তাহার আবির্ভাব হয়। দুনিয়ায় নাজিলকৃত সকল আসমানী কিতাবের মূল বিষয়গুলোর আল কোরআনে উল্লেখ আছে এবং আল কোরআন সর্বশেষ আসমানী গ্রন্থ। যে ইসলাম কবুল (গ্রহণ ) করে তাকে মুসলিম (আল্লাহর অনুগতশীল বান্দা ) বলে।



"তুমি (মুহাম্মদ) বল, হে কিতাবীগণ, এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক; যেন আমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদত না করি। কোনো কিছুকেই তাঁর শরিক না করি। এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত উপাস্য হিসেবে গ্রহণ না করি। যদি তাঁরা মূখ ফিরিয়ে নেয় তবে বল, তোমরা স্বাক্ষী থাক; অবশ্যই আমরা মুসলিম।"৩:৬৪[৪৭]



                                                                       বিশ্লেষকঃ আল-মামুন রেজা

image

"নিঃসন্দেহে আমি তোমাকে (মুহাম্মদ) পাঠিয়েছি সত্যের সাথে সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে। আর এমন কোনো সম্প্রদায় নেই, যাঁদের মধ্যে একজন সতর্ককারী পাঠানো হয়নি।"৩৫:২৪[৪৭]

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: কুরআন ও হাদিস
eID: 1709
প্রকাশিত02 ডিসেম্বর 2025 ♛ (6,345 পয়েন্ট)
বিভাগইসলাম

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ইসলাম সম্পর্কে ভুল জেনে মৃত্যু বরণ করলেও কি জাহান্নামে যাবে?

হ্যা জাহান্নামে যাবে। যদি কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে না জেনে মারা যায় বা যারা পাগল ( মানসিক ভারসাম্যহীন) তাদেরকে হাশরের পরীক্ষা নেওয়ার হাদীস আছে, আর সে পরীক্ষাতে পাস করলে জান্নাত, পাস না করলে জাহান্নাম! তবে আপনি যে কথা…

০ ১ ১৯৫ ৬ মিনিটের পড়া

পর্ব 15 দিন শেষে মানুষ কি বলবে..?

মানুষকে খুশি করতে গিয়ে রবকে নারাজ করে দিলে।দিন শেষে আপনারই ক্ষতি। আপনি ভাবেন যে মানুষ কি বলবে। দিন শেষে আপনার ভুল ধরা মানুষ গুলো বলবে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রজিউন। আল-মামুন রেজা

০ ০ ২০৬ ১ মিনিটের পড়া

পর্ব 1 কোরআন কি জঙ্গিবাদ সমর্থন করে?

কোরআনের উপর আনিত ভ্রান্ত অভিযোগের খন্ডন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ এক পাগলকে সব সময় দেখি আমার কমেন্ট বক্সে অচিন্ত্য নাস্কার নামে এক হেদু কিছু আয়াত দিয়ে কোরআনে জঙ্গিবাদ আছে বলে দাবি করে। তাই এটা কাউন্টার পোস্ট হিসাবে…

০ ০ ১৬৬ ৪ মিনিটের পড়া

মৃত্যুর পর যদি দেখি ইসলাম সত্য না হয়ে অন্য ধর্ম সত্য তখন আমাদের কি হবে?

মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর নবুয়ত ও কোরআন এগুলো সত্য হওয়ার…

০ ০ ১৪৮ ৬ মিনিটের পড়া

পর্ব 6 পর্ব ৫: কোরআনে শব্দের ক্রম বদলালেই অর্থ বদলে যায়

আরবি ভাষায় সাধারণভাবে বলা যায়: "نعبدك" অর্থাৎ "আমরা তোমার ইবাদত করি।" কিন্তু কোরআন এভাবে বলেনি। বরং বলেছে: «إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ "শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই।" (সূরা আল-ফাতিহা…

০ ০ ৫২ ১ মিনিটের পড়া
...