#নিজেকে_মুসলিম_ব্যাতিত_আহলে_হাদীস_বা_হানাফি_পরিচয়_দেওয়া_যাবে_কি?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
মুসলিম আমাদের সত্তাগত পরিচয়,
আহলে হাদীস, হানাফি সালাফি এগুলো হলো বৈশিষ্ট্য গত পরিচয়।
অনেকেই সত্তাগত পরিচয় আর বৈশিষ্ট্য গত পরিচয় এক করে ফেলে এবং নিজেকে সুপার প্রো মুসলিম বলে পরিচয় দিতে ভালোবাসে। কোরআন ও হাদীসে আমাদের মুসলিম ছাড়াও আরও অনেক নামে ডাকা হয়েছে, আর সেগুলো হলো আমাদের বৈশিষ্ট্য গত নাম! সত্ত্বাগত না! ।
উদাহরণস্বরূপ আমরা মানুষ, আর মানুষ হওয়াটা আমাদের সত্তাগত পরিচয়, আর মানুষের ঘড়ে জন্ম নেওয়ার পর আমাদের আরও অনেকে পরিচয় ( দেশের ক্ষেত্রে বাংলাদেশী, কর্মের ক্ষেত্রে স্টুডেন্ট...) পরিচয় আছে। আর এই পরিচয় হতে পারে কর্মের ভিত্তিতে অথবা অন্য কোনো কারণে। কর্মের কারণে আপনার পরিচয় , ডাক্তার, ইঞ্জিনিয়ার ,সহ আরও অনেক কিছু হতে পারে। আবার দেশের ভিত্তিতে আপনার পরিচয়, বাংলাদেশি, ভারতীও, আরাবিয়ান ইত্যাদি ইত্যাদি .... হতে পারে। এসবই হলো আমাদের বৈশিষ্ট্য গত পরিচয়।
আল্লাহ শুধু আমাদের নাম মুসলিম রাখেন নি, বরং মুসলিম ছাড়াও আমাদের অনেক নামে ডেকেছেন যেগুলো আমাদের পরিচয় বহন করে।
আল্লাহর সত্ত্বাগত নাম আল্লাহ , আর আর রহিম, রহমান, খালিক, মালিক এগুলো বৈশিষ্ট্য গত নাম। আল্লাহকে খালিক কেন ডাকা হয়? খালিক ডাকার কারণ হলো তিনি সব কিছুর উত্তম ও নিখুঁত সৃষ্টিকর্তা, আর এটা তার বৈশিষ্ট্য , তাই তাকে খালিক ডাকা হয়...।
ঠিক একই রকম ভাবে আহলে হাদীস তারা যারা কোরআন ও সুন্নাহ মুতাবেক জীবন পরিচালনা করে, হানাফি তারা যারা আবু হানিফার মত নিয়ে চলে। এগুলো হলো আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়।
আপনি নিজেকে মানুষের বাচ্চা পরিচয় দিলে আপনি যেমন মানুষ, ঠিক তেমন ভাবে নিজেকে Army অথবা ( পেশা হিসাবে) অন্য পরিচয় দিলেও মানুষ, মানুষ ব্যাতিত অন্য পরিচয় দিলে যেমন আপনি মানুষের লিস্ট থেকে বাতিল হয়ে যাবেন না, ঠিক তেমনি নিজেকে, হানাফি, আহলে হাদীস পরিচয় দিলেও মুসলিম থেকে আপনি খারিজ হয়ে যাবেন না..। একটা কথা মনে রাখবেন,কাদিয়ানি, খারেজি, মুরজিয়াসহ অন্যান্য বাতিল ফেরকার নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকে, তো মুরজিয়া, খারেজি মুসলিমদের ইমান এবং আহলুল মুহাদ্দিস গণের ইমান কি এক? সাহাবীদের ইমান আর আমাদের ইমান কি এক? উত্তর হলো না একদমই না, বৈশিষ্ট্য গত নাম নির্ধারন হবে আপনার আকিদা ও মানহাজ অনুসারে। যদি আপনি কোরআন হাদীস সালফে সালেহীন এর বুঝ দ্বারা গ্রহণ করেন তাহলে আপনি আহলুল সুন্নাত আওয়াতাভুক্ত মুসলিম। আর যদি আপনি সালফে সালেহীন এর বুঝকে দেওয়ালে ছুড়ে মেরে বেদআতিদের বুঝ গ্রহণ করেন তাহলে আপনি মুসলিম তো ঠিকই কিন্তু সেটা হবেন আহলুল বেদআতি মুসলিম.....
এখন আপনার আকিদা মানহাজই ঠিক করবেন আপনি কোন ফেরকার লোক।
পৃথিবী এই পরযন্ত যত বাতিল ফেরকার আগমন ঘটেছে এবং তাদের যেসব নাম দেওয়া হয়েছে সবগুলোই তাদের আকিদার উপর ভিত্তি করে। আপনি যখন বিভিন্ন ফেরকার আকিদা মানহাজ উসূল সম্পর্কে পড়া- লেখা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি বা আপনার আশে- পাশের লোক কে কোন ফেরকা।
তাই আলেমগণ আকিদার উপর গুরুত্ব প্রদান করে।
তাওহীদের আকিদা হলো আমাদের মূল আকিদা, তারপর রিসালাতের আকিদা..... সহ অন্যান্য আকিদা....।
এই আকিদা ও মানহাজই ঠিক করবে আপনি হক পন্থি নাকি বাতিলপন্থি।
ধরুন আপনি সারাদিন কালেমা পড়েন, কিন্তু মাজারে সেজদাও করেন, তো আপনি হক নালি বাতিল? উত্তর হলো বাতিল, কেননা আল্লাহ ব্যাতিত কাওকে সেজদা দেওয়া যাবে না, আপনি যতই কালেমা পড়েন না কেন আপনি বাতিল বাতিলই থাকবেন যতক্ষণ না তওবা করে ফিরে আসছেন।
আমাদের সমাজে আরও একটা ভুল ধারণা জন্ম নিয়েছে, কেও কেও মনে করেন মাযহাবি মানে অজ্ঞ , আহলুল হাদীস এর বাহিরের লোক, আর আহলুল হাদীস হলে মাযহাব ত্যাগ করতে হবে... তো যারা এরকম ধারণা রাখেন তাদের ধারণা ভুল, কেননা আহলুল হাদীস হলো তারা যারা সালফে সালেহীন এর বুঝ দ্বারা হাদীসের আমল কারী। আর মাযহাবিরাও কোরআন এবং হাদীসের ভিতরে থেকেই আমল করে এবং তাদের হুজ্জাতও নস ( কোরআন হাদীস) বেদ গীতা না... তাই মাযহাবিদের আহলুল হাদীস এর বাহিরের লোক ভাবা বোকামি... ।
তবে হ্যা উত্তম হলো সহীহ হাদীস পেলে গ্রহণ করা বাতিল বর্জন করা... রাসূল সাঃ ব্যাতিত সবারই ভুল হয়, আর চার ইমামেরও ভুল আছে কিছু বিষয় এতে, তাই সেসব ভুল মাসআলা ত্যাগ করে নবীজির হাদীস ও সুন্নাহ আঁকড়িয়ে ধরতে হবে,.....
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন, আমিন, সুম্মা আমিন...
[ বিশেষ মূলনীতি। একটা কথা মনে রাখবেন কথিত বাতিল ( ইসলামের বিভিন্ন ভ্রান্ত আকিদার ফেরকা, ..) এদের বিরুদ্ধে আমরা আহলুল সুন্নাত ওয়াল জাআমত, এবং কাফের মুশরিক বা কুফর এর বিরুদ্ধে আমরা সবাই মুসলিম, হোক সে হানাফি, শাফেয়ি, আহলে হাদীস, বেলভি, দেওবন্দি, মাদখালি ওহাবি ইত্যাদি ইত্যাদি... ]
এখন আপনিই বলুন আপনি বৈশিষ্ট্য গত ভাবে৷ কি? আহলুল হাদীস নাকি আহলুল বেদআত?
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
লেখক: মোঃ মেহেদী হাসান ✍️
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।