শিউলি গাছটার নীচে বসে রীতু তাকিয়ে থাকে পুরোনো বাড়িটার দিকে। একসময় এই উঠানেই সন্ধ্যায় ভেসে আসতো তার হাসির শব্দ,বাবার ডাক,ভাইয়ের দৌড় ঝাঁপ। এখন শুধুই নিস্তব্ধতা_ দেয়ালে ফাটল,জানালায় ধুলো,তবু ঘরটা যেনো আজও বেঁচে আছে।
রিতুর শৈশবের স্মৃতি এই বাড়িতে _ যতটুকু আলো,ততটুকু কষ্টও আছে সাথে। সেই ঘরের দেয়াল জানে কত কান্না চাপা পরে আছে, কত স্বপ্ন ভেঙে গেছে আবার কত নতুন আশা জন্ম নিয়েছে।
রিতু দরজার সামনে গিয়ে হাত রাখে ঠাণ্ডা কাঠে। যেন ঘরটা নিঃশব্দে বলছে ' তোমরা ফিরেছো? আবার ঘরে আলো আসবে। "
রিতুর চোখে পানি এসে যায়। সে ফিস ফিস করে বলে " একটা বাড়ি শুধু একটা বাড়ি নয়,এটা আমার স্বপ্ন , আমার হাজারো স্মৃতি,আমার কষ্ট আর আমার আশা। "
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।