Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

রেজাল্ট নয়,স্বপ্নই মানুষের আসল মূল্য

0 পছন্দ 0 অপছন্দ
150 বার প্রদর্শিত
করেছেন ♛ (5,178 পয়েন্ট)   12 ডিসেম্বর 2025 "শিক্ষা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আমাদের সমাজে একটা অদ্ভুত ধারণা আছে -

পরিক্ষার গ্রেডই নাকি একজন মানুষের মূল্য ঠিক করে দেয়৷ যেন জন্মের পর থেকেই সন্তান মানুষ নয়,একটা নম্বর তোলার কারখানা!


A+পেলেই বাহবা,না পেলেই দোষ,নানান সন্দেহ৷ " এর দ্বারা কিছু কি হবে?"

এই প্রশ্নটাই আমাদের সমাজের সবচেয়ে বড় অসুখ৷ 


একটু ভেবে দেখা দরকার - শেষ কবে কোনো অভিভাবক সন্তানের কাছে জিজ্ঞেস করেছে," তুই সত্যিই কোন স্বপ্নটা বুকে নিয়ে বড় হচ্ছিস,আসলে তুই কি হতে চাস?"


সন্তানের ইচ্ছা- অনিচ্ছা, পছন্দ - অপছন্দ, ইচ্ছে -আকাঙ্ক্ষা _ সবকিছু চাপা পড়ে যায় সমাজের তৈরি একটা নির্দিষ্ট ভবিষ্যত কল্পনার নিচে৷ 

যেখানে সবাইকে ডাক্তার হতে হবে,ইঞ্জিনিয়ার হতে হবে; কিন্তু কেও ভাবেই না_ "সবাই একই পথে হাঁটলে বাকি পথ গুলো কে গড়ে তুলবে? "



মানুষের প্রতিভা আলাদা,মন আলাদা,পথ আলাদা_

কেও খেলাধুলার স্বপ্ন দেখে,কেও আঁকতে ভালোবাসে,কেউ গান শেখার ইচ্ছা মনে পোষে,কেউ লেখালেখিতে মন বসায়৷ 

এগুলো কখনোই কম গুরুত্বপূর্ণ নয়,কিন্তু সমাজ সেগুলোকে তুচ্ছ করে দেখে৷ 


একারণে অনেক ছেলে মেয়ে নিজের যোগ্যতা,নিজের আগ্রহ, এমনকি নিজের উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলে৷ 

রেজাল্ট খারাপ হলে পরিবারের তিরস্কার, আত্মীয় স্বজন,পাড়া-পড়শীর তাচ্ছিল্য - এগুলো একসাথে মিলে অনেককে ভিষণ মানসিক চাপে ফেলে দেয়৷ এমন চাপ কারো মনকে ভেঙ্গে দিতে পারে,অনেকেই আত্মহত্যার দিকেও ঝুকে যায়,সবার জন্য বাঁচতে ইচ্ছা থাকলেও এক সময় তা হারিয়ে যায়_ এটাই কঠিন সত্য৷ 


রেজাল্ট কি চরিত্র গড়ে দেয়?

রেজাল্ট কি সৃজনশীলতা শেখায়?

রেজাল্ট কি স্বপ্ন দেখার শক্তি দেয়? 

উত্তর খুব সহজ : না !


যে মানুষ ধৈর্য ধরে, চেষ্টা চালিয়ে যায়৷ নিজের প্রতিভাকে সময় দেয়–সফলতা শেষ পর্যন্ত তাকেই খুঁজে নেয়৷ 


বিশ্বের বড় বড় সফল মানুষদের অনেকেই ক্লাসে সেরা ছিলো না–কিন্তু তারা কখনোই নিজের স্বপ্নকে ছাড়েনি৷ 



যদি কোনো সন্তান ফুটবল কিনতে চায় বা মাঠে গিয়ে খেলতে চায়, তাহলে অনেকেই বলে এতে সময় নষ্ট হবে,এতে ভবিষ্যৎ নষ্ট হবে, পড়াশোনার ক্ষতি হবে৷ কিন্তু আসলে ভবিষ্যৎ নষ্ট হয় তখনই, যখন শিশুকে নিজের স্বপ্ন দেখে বেঁচে থাকতে দেওয়া হয় না৷ 


শেষ কথা – একটা রেজাল্ট কখনো পুরো জীবনের মানদণ্ড হতে পারে না৷ মানুষের জীবন অনেক বড়,তার স্বপ্ন আরো বড়৷ 

আমরা যদি অমুক-তমুক কি বলবে,আর সমাজের কথা ভেবে স্বপ্নটাকেই আটকে দেই–তাহলে ক্ষতি শুধু পরিক্ষার নয়,ক্ষতি হয় একটা মানুষের ভবিষ্যৎ এর৷ 


একটা রেজাল্ট কাগজের মধ্যে আটকা পড়ে থাকে,কিন্তু একটা জীবন–চাইলেই আকাশ ছুঁতে পারে৷ 


সমস্যা স্বপ্নে নয়,সমস্যা সেই দৃষ্টিতে যেটা সবকিছু মেপে দেখে A+দিয়ে৷ 


যেদিন সমাজ এটা বুঝবে সেদিন ই বাঁচবে আমাদের সন্তানের ভবিষ্যৎ, নইলে প্রতিদিন একটু একটু করে স্বপ্নগুলোই মারা যাবে!image



আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 250 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5178। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1906
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মানুষের আসল পরিচয় মুখোশে নয়, ব্যবহারে লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ বিশ্ল&#[...] বিস্তারিত পড়ুন...
241 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

প্রতিটা মানুষের আলাদা প্রতিভা থাকে, চিন্তা ভাবনা আলাদা হয়ে থাকে। আমার একটি অদ্ভুত প্রতিভা হলো ' স্বপ্নের মাধ্যমে সৃজনশীলতা ও কল্পনার প্রকাশ '।  অনেক সময় আমার গল্প,কবিতা,গান,এমনকি সুর–স্ব�[...] বিস্তারিত পড়ুন...
271 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তবু আমার চাই আরো,  যত পাই, ততই ক্ষুধা বাড়ে৷  স্বপ্নগুলো সেলফে সাজানো,  এক এক করে ডাকছে আমারে৷  সন্ধ্যা নামে রঙিন আলোয়, লাল - কমলার প্যলেট ঝলমল৷  আমি বলি ‌ -' সবই চাই আমার', না নিলে মন হবে টলমল৷  ক[...] বিস্তারিত পড়ুন...
175 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

শিউলি গাছটার নীচে বসে রীতু তাকিয়ে থাকে পুরোনো বাড়িটার দিকে। একসময় এই উঠানেই সন্ধ্যায় ভেসে আসতো তার হাসির শব্দ,বাবার ডাক,ভাইয়ের দৌড় ঝাঁপ। এখন শুধুই নিস্তব্ধতা_ দেয়ালে ফাটল,জানালায় �[...] বিস্তারিত পড়ুন...
220 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি ছায়াময় নারী। আমার অস্তিত্বে আছে নীরবতা,গভীরতা,বেদনার স্মৃতি,আর স্বপ্নের বুন&#[...] বিস্তারিত পড়ুন...
307 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    325 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    4 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    123 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...