[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

A single leader and single time chance

১৫৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আমরা মানুষ আমাদের মস্তিষ্ক খুব সাধারন ভাবেই অপর একজন মানুষকে একবারেই চিনতে অথবা তার যোগ্যতাকে শনাক্ত করে তাকে একটা মার্ক দিয়ে ফেলে অর্থাৎ পরীক্ষায় আমরা যেমন নাম্বার পাই সেরকম একটা নাম্বার দিয়ে ফেলি আমরা।। কিন্তু আমার মনে হয় আমাদের এই চিন্তাধারাটা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। অন্তত যুব সংগঠন গুলার ক্ষেত্রে এই চিন্তাধারাটা পরিহার করা উচিত।। কারণ দেখুন আপনি হয়তো একটা প্রশিক্ষণ দিচ্ছেন অথবা প্রশিক্ষণ নিচ্ছেন সেখানে একজন মানুষ যে খুব ভালো কথা বলতে পারে অথবা একটা বিষয় তার যথেষ্ট জ্ঞান আছে কিন্তু কোন একটা কারণে মানসিক চাপের কারণে হোক বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হোক সে ওই নির্দিষ্ট দিনে তার জ্ঞানটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি তখন আমাদের সিস্টেম অনুযায়ী আমরা তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না,, এবং যে ঐদিন ভালো করেছে তাকেই বারবার সুযোগ টা দেওয়া হয় এতে করে যেটা হয় অপর প্রান্তের মানুষটি তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না অথবা সে তার প্রতিভার দাম পায় না।। আবার ওই একজন ব্যক্তিকেই আমরা বারবার সুযোগ দিব এমনটা হওয়াও ঠিক নয় তাতে সে যতই ভালো হোক না কেন কাজটায় কারণ আপনাকে প্রত্যেকটা যুবককে তার প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া উচিত সে ভুল করুক একবার ভুল করবে দুইবার ভুল করবে তৃতীয়বার সে অবশ্যই ভালো কিছু করবে, কিন্তু আমাদের মস্তিষ্ক এমনই যে আমরা ভুল কে মেনে নিতে চাই না সে একবার ভুল করেছে মানেই সে কিছু পারে না তাকে আর সুযোগ দেওয়া যাবে না আমরা এই চিন্তাধারাটাতেই বিশ্বাসী।।


এবার নেতৃত্বের বিষয়ে আসা যাক।। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেতা হিসেবে কাকে নির্ধারণ করে থাকি একটা যুব সংগঠনের ক্ষেত্রে,, অবশ্যই যে কাজটা সবথেকে ভালো পারবে তাকেই আমরা নেতা হিসেবে মেনে। কিন্তু সেই নেতৃতটা আমরা সহসা পরিবর্তন করতে চাই না বা কেউ তার পথ ছাড়তেও চায় না।। কিন্তু আমাদের কি উচিত না এমন একজন ব্যক্তিকেও একবার হলেও নেতৃত্ব দিতে দেওয়া যে এই কাজটা কখনো করেইনি।। আমি জানি আপনাদের দ্বিমত থাকবে যে, যে ব্যক্তি নেতৃত্ব ‌ দিতে পারে না তাকে কেন আমরা নেতা হিসেবে নির্বাচন করব,, কিন্তু একবার ভেবে দেখুন তো যাকে আপনি নেতা হিসেবে নির্বাচন করেছিলেন প্রথমে সেও যে ভালো নেতৃত্ব দেবে এটা কি আপনি নিশ্চিত ছিলেন? তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কেন আপনার নিশ্চয়তার প্রয়োজন হবে? তাকে সুযোগ দিয়েই দেখুন না হয়তো সে ভালো করবে না তার পরেও তাকে সুযোগ দিন,, কিন্তু আমরা মানুষ আমরা সব সময় সেরাটাকে বেছে নিই কিন্তু সেরাটাকে খোঁজার চেষ্টা করি না।। হতে পারে যে ছেলেটা কোন কথাই বলেনা আপনি যখন তাকে নেতৃত্বের ভার দিবেন তখন সেই ছেলেটাই চাপে পড়ে সব থেকে ভালো নেতা হয়ে উঠবে কিন্তু এই নেতৃত্ব পরিবর্তনের নিয়ম খুব কম সংস্থাতেই দেখা যায়,, দেখা গেলেও পরিবর্তনটা হয় নির্দিষ্ট কিছু মানুষের ভিতরে যারা খুব পারদর্শী কথা বলায় মানুষের সাথে মিশতে পারায় যারা খুব বেশি পারদর্শী তাদের ভিতরেই এই পরিবর্তনটা হয়,, আমরা কখনো সেই ছেলেটাকে সুযোগ দিয়ে দেখি না যে আসলে খুব বেশি কথা বলে না অথবা যে কথা বলতে চায় না।। আমরা এটা দেখি সে কথা বলছে না কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে ছেলেটাকে এমন একটা পরিবেশ দিতে যেখানে সে কথা বলতে বাধ্য হয়।। 


বিষয়টা বুঝতে অনেকেরই সমস্যা হতে পারে আবার অনেকের দ্বিমত থাকতে পারে। যদি কারো দ্বিমত থাকে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন।

আমি সাগর বোস, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 7 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 150। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1040
প্রকাশিত05 জুলাই 2025 (150 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
সম্পূর্ণটা পড়ে এই বিষয়টা নিয়ে স্পষ্ট ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে। 
04 জানুয়ারি প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,405 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

চা Time.............

সকাল বেলা mood ta low, এক কাপ চা দিলে সব go! Steam উঠছে, cup এ glow, Sip করে বলি, "Let it flow!" চা আর আমি, perfect team, No sugar, just the dream. Rainy day, চা আর social mediar meme, Life ta feels like a stream.

০ ১ ১৭৩ ১ মিনিটের পড়া

Not just a Name, It's a Soul. "Mayabi Ilmaz Megh"

"Mayabi Ilmaz Megh"_ এটা শুধু একটা নাম নয়,এটা আমার সত্তার এক টুকরো। সমালোচনা আমাকে থামাতে পারে না,কারণ আমি শব্দে বিশ্বাস করি,কাজে প্রমাণ দেই। আমি লিখি,কারণ লেখা আমার নিশ্বাস- আমার স্বপ্ন,আমার প্রতিবাদ,আমার পরিচয়। 🔏

০ ০ ১১৬ ১ মিনিটের পড়া

ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে করবেন? | A to Z গাইডলাইন

ফ্রিল্যান্সিং একটি আকর্ষণীয় ক্যারিয়ার চয়েজ, যা আপনাকে পৃথিবীর যে কোনো স্থান থেকে কাজ করার সুযোগ প্রদান করে। গত কয়েক বছরে, ফ্রিল্যান্সিং বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে, তরুণরা এই পেশাকে…

০ ১ ২৫৩ ৫ মিনিটের পড়া
...