Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

মিরর নিউরন

0 পছন্দ 0 অপছন্দ
95 বার প্রদর্শিত
করেছেন (150 পয়েন্ট)   31 মে 2025 "গবেষণা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী মৌলিক একক। নিউরনের বিভিন্ন ভাগ রয়েছে। তারমধ্যে একটি বিশেষ ধরনের নিউরন হচ্ছে মিরর নিউরন। 

(মিরর নিউরন হল এমন একটি নিউরন যা একটি প্রাণীর কাজ করার সময় এবং অন্য প্রাণীর একই ক্রিয়া পর্যবেক্ষণ করার সময় উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকে । সুতরাং, নিউরনটি অন্যের আচরণকে "প্রতিফলিত" করে, যেন পর্যবেক্ষক নিজেই কাজ করছে। )

আচ্ছা আমরা কখনো ভেবে দেখেছি যে শিশু কিভাবে তার মাকে অনুকরণ করে তার মাতৃভাষা শেখে।। এ কাজটি মূলত হয় আমাদের মিরর নিউরনের সাহায্যে। অর্থাৎ আমরা যখন কোন ব্যক্তিকে কাজ করতে দেখি তখন আমাদের এই মিরর নিউরন সক্রিয় হয়ে ওঠে এবং আমরা কোন প্রকার কাজ না করলেও এটি আমাদের মস্তিষ্কে ওই কাজের একটি প্রতিচ্ছবি সৃষ্টি করে এবং আমাদের মনে হয় আমরা কাজটি করছি। ঠিক তেমনি একটা বাচ্চার সামনে আমরা যখন কথা বলি তখন মিরর নিউরনের প্রভাবে তার মনে ওই ব্যক্তির ঠোট নাড়ানো বা অঙ্গভঙ্গি প্রতিচ্ছবি সৃষ্টি হতে থাকে এবং তার অনুভব হয় যে সে নিজেই কথা বলছে। 

মিরর নিউরনের কার্যকারীতার আরেকটি খুব ভালো উদাহরণ হতে পারে নাটক বা সিনেমা দেখার সময় আমাদের প্রতিক্রিয়া। আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি নাটক অথবা সিনেমা দেখার সময় কাউকে অতিরিক্ত হাসতে দেখেন বা আনন্দ পেতে দেখেন তখন আপনার ভিতরেও আনন্দের সৃষ্টি হয় এবং যখন আমরা খুব কষ্টের কোন ঘটনা নাটকের ভিতর দেখি তখন আমাদেরও যথেষ্ট পরিমাণ কষ্ট হয়, কোন কোন ক্ষেত্রে তো আমরা কেঁদেই ফেলি এসব ঘটনাগুলো মিরর নিউরনের প্রভাবেই ঘটে। অর্থাৎ মিরর নিউরন আপনাকে মানুষের অনুভূতি বুঝতে সাহায্য করে। একইভাবে আমরা যখন খেলা দেখি তখন আমাদের ভিতরে যে উত্তেজনার সৃষ্টি হয় তাতেও এই মিরর নিউরনের প্রভাব রয়েছে। খেলা দেখার সময় এই মিরাও নিউরনের কারণে আমাদের এমন অনুভব হয় যে আমরা নিজেরাই খেলায় অংশগ্রহণ করেছি এবং খেলছি তাই আমরা অতটা উত্তেজিত হয়ে যাই।

বিভিন্ন বিজ্ঞানীর মতামত :

স্নায়ুবিজ্ঞানী মার্কো ইয়াকোবোনি যুক্তি‌ দিয়েছেন যে মানুষের মস্তিষ্কের মিরর নিউরন সিস্টেমগুলি মানুষকে অন্যান্য মানুষের ক্রিয়া এবং উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। এছাড়াও, ইয়াকোবোনি যুক্তি দিয়েছেন যে মিরর নিউরনগুলি সহানুভূতির মতো আবেগের জন্য মানুষের ক্ষমতার স্নায়বিক ভিত্তি । 

আবিষ্কারের ইতিহাস 

১৯৯০ এর দশকের দিকে ইতালির পারমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক(জিয়াকোমো রিজোলাত্তি (Giacomo Rizzolatti), লুকো ফোগাসি (Luciano Fadiga), ভিটোরিও গাল্লেসে (Vittorio Gallese), এবং লিওনার্দো ফোগাসি (Leonardo Fogassi)) ম্যাকাক বানরের বা মস্তিষ্কের ওপর গবেষণা চালানোর সময় এ‌ মিরর নিউরনের আবিষ্কার করেন।

কিন্তু মানব মস্তিষ্কে সরাসরি নিউরন পর্যবেক্ষণ করা কঠিন তাই পরবর্তীতে (১৯৯৫-২০০০) MRI , EEG , TMS পদ্ধতি ব্যবহার করে গবেষণা শুরু হয় এবং দেখা যায় মানুষের মস্তিষ্কের প্রিমোটর কর্টেক্স , সম্পূরক মোটর এলাকা , প্রাথমিক সোমাটোসেন্সরি কর্টেক্স এবং ইনফিরিয়র প্যারিয়েটাল কর্টেক্সে মিরর নিউরনের সাথে সামঞ্জস্যপূর্ণ মস্তিষ্কের কার্যকলাপ সংগঠিত হচ্ছে।।
আমি সাগর বোস, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 7 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 150। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1013
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নাস্তিকদের একটি সাধারণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে  যাকে চোখে দেখা যায় না তাকে কেন আমরা বি[...] বিস্তারিত পড়ুন...
185 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
পঞ্চমবারের মতো আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ। এবং এই উড্ডয়নের মাধ্যমেই এই নভোযান একটি রেকর্ড স্থাপন করে ফেলল। মানব ইতিহাসে এই প্রথম কোনো রকেট নিরাপদে লঞ্চপ্যাডে &q[...] বিস্তারিত পড়ুন...
200 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
Are You Sapio? প্রেম মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ যখন কারও প্রেমে পড়ে তখন খুব স্বাভাবিকভাবেই সে[...] বিস্তারিত পড়ুন...
194 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
হীরা তৈরি? মাত্র ১৫০ মিনিটে! বিজ্ঞানীরা কৃত্রিম হীরা তৈরির নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন যা প্রকৃতির চেয়ে অনেক দ্রুত! আগে ধারণা করা হত হীরার তৈরি হতে কোটি কোটি বছর লাগে। কিন্তু এখন বিজ্�[...] বিস্তারিত পড়ুন...
227 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...