Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ছায়া (প্যারাডক্স)

0 পছন্দ 0 অপছন্দ
202 বার প্রদর্শিত
করেছেন (70 পয়েন্ট)   04 মে 2025 "প্যারাডক্স" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 05 মে 2025 বিভাগ পূনঃনির্ধারিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
image ১.ক্রোনোগেট :

ইসফাহান থাকে পুরান ঢাকার বংশালের ভেতরে,এক প্রাচীন বাড়িতে। সন্ধ্যার বৃষ্টি চারদিক ভিজিয়ে দিচ্ছে। ইসফাহান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক, আজ তার দাদার রেখে যাওয়া কিছু জিনিসপত্র ঘাঁটছিল। দাদা, ড. মঈনুল হক, ছিলেন সময়ের অনেক আগে এক প্রতিভাবান বিজ্ঞানী, যিনি ১৯৮৬ সালে হঠাৎ উধাও হয়ে যান।

একটা পুরনো কাঠের বাক্স থেকে ইসফাহান খুঁজে পেল এক কালচে রঙের খাতার মতন কিছু। প্রথম পাতায় লেখা:
"ChronoGate Project – সময় ভ্রমণ সফল – ১৯৮৫"
নিচে স্পষ্ট করে লেখা:
“আমি ফিরে যাচ্ছি ১৯৪৫ সালে। যদি আমি আমার বাবাকে মেরে ফেলি, তবে আমি কি বেঁচে থাকব?”

ইসফাহান থমকে গেল। এ যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স!

২.ফিরে যাওয়া:

খাতায় পাওয়া নির্দেশনা অনুযায়ী, বাড়ির নিচতলার পরিত্যক্ত স্টোররুমে ছিল এক গোপন ঘর, যেটা এককালে গবেষণাগার ছিল। দেয়ালের পেছনে এক ফাঁকা জায়গায় সে দেখতে পেল ময়লা আর জং ধরা এক ধাতব যন্ত্র, যার ওপর লেখা “ChronoGate”।

সাহস করে স্ক্রিনে টাইপ করলো: “১৯৪৫, ঢাকা” — তার দাদার ছেলেবেলা।

ঝাঁকুনি, আলো, হঠাৎ নিস্তব্ধতা। আর চোখ খুলতেই ইসফাহান দাঁড়িয়ে আছে এক পুরাতন ঢাকায় — রিকশা, পান খাওয়া লোকজন, আর চারপাশে দেশভাগের আগমুহূর্তের উত্তেজনা।

৩.অস্তিত্ব:

অনেক খোঁজাখুঁজির পর, ইসফাহান এক কিশোর মঈনুলকে খুঁজে পায়, যিনি তখন আজিমপুর স্কুলে পড়ে। মঈনুল ছিল সাহসী আর কৌতূহলী, যেমনটা ইসফাহান শুনেছে ছোটবেলায়।

কিন্তু যত ইসফাহান তার ভবিষ্যতের দাদুকে কাছ থেকে চিনতে শুরু করে, ততই সময় এক অদ্ভুত ধাঁধায় ফাঁসিয়ে ফেলতে থাকে তাকে। একদিন, মঈনুল ইসফাহানের ব্যাগে খুঁজে পায় সেই খাতা — নিজের হাতের লেখায় লেখা ভবিষ্যতের কথাগুলো।

মঈনুল অবাক হয়ে বলে:
“তুমি কি আমার ভবিষ্যতের কেউ?”

ইসফাহান জানে, এখন একটা ভুল পদক্ষেপ মানেই ভবিষ্যত পাল্টে যাবে — এমনকি তার নিজের অস্তিত্বও।

৪.প্যারাডক্স:

১৯৪৭ সালের দাঙ্গার ভেতর দিয়ে এক সন্ধ্যায়, ইসফাহানকে বাঁচাতে গুলি খেতে বাধ্য হয় মঈনুল । হয়তো দুর্ঘটনা, হয়তো সময়ের ছলনা।

এরপরই সব বদলাতে শুরু করে। ইসফাহানের হাত, মুখ, শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। সময় নিজেই তাকে মুছে ফেলছে।

শেষ মুহূর্তে সে কোনো এক নাপিতের দোকানের আয়নায় নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে:
“আমি যদি কখনো জন্মাইনি, তবে এখানে এলাম কীভাবে?”

৫.ছায়া:

২০৭৫ সালে, এক তরুণী গবেষক, এমি, ঢাবির এক গোপন আর্কাইভ থেকে এক খাতা খুঁজে পায়। তাতে লেখা:

"সময় সব ভুল ঠিক করে নেয় — কিংবা নতুন ভুল তৈরি করে। আমি আছি, না আমি ছিলাম — এ প্রশ্ন সময়কেই করো।"
সংযুক্ত তথ্য
#enolej_idea
Enolej ID(eID): 959
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
অধ্যায় ১: ইশারা ওয়ার্দা জানত, দাদুর পুরনো ডায়েরিটা কোনো সাধারণ স্মৃতিচারণ ছিল ন[...] বিস্তারিত পড়ুন...
189 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শ্রাবণদিনের হাহাকার দ্বিতীয় পর্ব: অদৃশ্য ছায়া মোহম্মদ জাহিদ হোসেন  ২২ জুলাই, ২[...] বিস্তারিত পড়ুন...
15 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সময়ের পালাবদলে জাতির পরিচয় পরবর্তন করে দেয় পশ্চিমাবিশ্ব। যার প্রমাণ হচ্ছে  আফগা[...] বিস্তারিত পড়ুন...
76 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সমাজের বাস্তবতা কখনো কখনো বড় অদ্ভুত বৈপরীত্যের সামনে দাঁড় করায় আমাদের।একজন পুরুষ &#[...] বিস্তারিত পড়ুন...
90 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
পিন্টারেস্ট বোর্ডে সেভ করে রাখা সেই অদ্ভুত সুন্দর, কিন্তু একদম অপ্রয়োজনীয় মগটা কে[...] বিস্তারিত পড়ুন...
103 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1255 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    62 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

  4. Mayabi Ilmaz Megh

    81 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...