Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

শুভ জন্মদিন মায়ার ও প্রকৃতির অমর কারিগর

0 পছন্দ 0 অপছন্দ
204 বার প্রদর্শিত
করেছেন (270 পয়েন্ট)   13 সেপ্টেম্বর 2024 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image

১২ সেপ্টেম্বর ছিল বিখ্যাত সুলেখক বিভূতিভূষণের জন্মদিন image সে উপলক্ষ্যে পাঠক ও লেখক মাহমুদুল হাসান মৃদুলের লেখা ,


বাংলা সাহিত্যে প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ, আর গ্রাম্য জীবনকে কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে আনেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন সবকিছু মিলিয়ে তার লেখা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলা সাহিত্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির জীবন শিল্পী। বাংলা কথা সাহিত্যের ব্যাপ্তিতে যার তুলনা পাওয়া ভার।

                         -আহমাদ ইশতিয়াক


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গ্রামীণ প্রেক্ষাপটে, যা পরবর্তীতে তার সাহিত্যের মূল প্রেক্ষাপট হিসেবে কাজ করে। তার শিক্ষাজীবন শুরু হয় ব্যারাকপুর মিশনারি স্কুলে এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। লেখালেখি ছাড়াও তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন।


শৈশবকাল থেকেই গ্রাম-বাংলার অপরূপ প্রকৃতি তাঁকে মুগ্ধ করত। ঠিক সে কারণেই তিনি তাঁর লেখায় বারবার প্রকৃতিকে ধরার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। প্রকৃতির পাশাপাশি তাঁর রচনায় গ্রাম-বাংলার দুঃখ, দারিদ্র্য, স্বপ্ন, আশা-এ সকল বিষয়ের ছাপ স্পষ্ট।


১৯২২ সালে ‘প্রবাসী’ পত্রিকায় বিভূতিভূষণের প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশিত হয়। ওই বছর শ্রেষ্ঠ গল্প ক্যাটাগরিতে গল্পটি শ্রেষ্ঠ গল্পের মর্যাদাও পায়।


মাত্র ২১ বছরের সাহিত্যজীবনে তিনি পাঠকদের উপহার দিয়েছেন বহু উপন্যাস, ছোটগল্প, দিনলিপি শিশুসাহিত্য এবং ভ্রমণকাহিনি।


বিভূতিভূষণের সবচেয়ে বিখ্যাত রচনা হলো ১৯২৯ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস "পথের পাঁচালী", যা বাঙালি জীবনধারার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই উপন্যাসটি পরবর্তীকালে সত্যজিৎ রায়ের হাতে চলচ্চিত্রে রূপান্তরিত হয় এবং বিশ্বব্যাপী প্রশংসা লাভ করে। "পথের পাঁচালী" উপন্যাসের মাধ্যমে অপু ও দুর্গার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে, যা বাংলা সাহিত্যের অমর সৃষ্টি হিসেবে স্বীকৃত।১৯২৫ সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন এবং শেষ করেন ১৯২৮ সালে। তার অন্যান্য বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:অপরাজিত (পথের পাঁচালীর দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল),মেঘমল্লার,চাঁদের পাহাড়,আদর্শ হিন্দু হোটেল,আরণ্যক,মরণের ডঙ্কা বাজে,হীরামানিক জ্বলে,ইছামতী ইত্যাদি।


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসসমূহের পাশাপাশি তাঁর ছোটগল্পগুলোও পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। সেকালের রীতিনীতি, বিচার-আচার, শিল্প-সংস্কৃতি, মানুষ ও প্রকৃতির অভিন্ন সম্পর্ক, গ্রামবাংলা, ভৌতিক রহস্য-এসকল বিষয়ের দেখা মিলবে তাঁর ছোটগল্পে।


তাঁর অতিপ্রাকৃত গল্পের উপাদানও বিচিত্র। সেসব গল্পে থাকে অলৌকিকতা, ছায়ামূর্তি, প্রেতাত্মা কিংবা তন্ত্র-মন্ত্র। গল্পের পরতে পরতে লুকিয়ে থাকে অপার্থিব আতঙ্ক। সেই সাথে রয়েছে তাঁর গ্রাম বাংলাকে দেখার এক অপরূপ চোখ। সেই চোখে মূর্ত হয়ে ওঠে বিমূর্ত অশরীরীরাও!এজন্যই বাংলাদেশ অতিপ্রাকৃত সাহিত্যের অন্যতম মূল্যবান সম্পদ মনে করা হয় এই গল্প গুলোকে।


আগেই বলেছি বিভূতিভূষণের লেখায় প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক বিশেষভাবে ফুটে ওঠে। তার গল্পের চরিত্রগুলো সাধারণ মানুষ হলেও তাদের জীবনের আনন্দ-বেদনা, সংগ্রাম ও প্রেম অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত হয়। বিভূতিভূষণের ভাষা সহজ ও সাবলীল, যা পাঠকদের মনের গভীরে প্রবেশ করতে সক্ষম।এজন্য তিনি আমার ও প্রিয় লেখকদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন।

চাঁদের পাহাড়, আরণ্যক, পথের পাঁচালীর মতো লেখা যদি বাংলা সাহিত্য না আসতো তবে হয়তো বাংলা সাহিত্য কখনোই পূর্ণতা পেতো না।এগুলো আমার এবং আমাদের অত্যন্ত প্রিয় বই।


আজ ১২ সেপ্টেম্বর।এই অমর এবং নন্দিত বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মদিন।শুভ জন্মদিন প্রিয় লেখক

সংযুক্ত তথ্য
নিজস্ব
Enolej ID(eID): 881
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নক্ষত্র-আশীর্বাদ ও শুভ যাত্রাআকাশে বা অন্তরিক্ষে, জলে কিংবা ভূমির পরে,নক্ষত্ররা জা&[...] বিস্তারিত পড়ুন...
58 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শুভ বড়দিন ২০২৫   মোহাম্মাদ জাহিদ হোসেন   প্রবন্ধ।  ডিসেম্বর ২৫, ২০২৫   ডিসেম্ব[...] বিস্তারিত পড়ুন...
188 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ওসমান হাদি: এক অমর শহীদের কান্নাভেজা বিদায় মোহাম্মাদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মù[...] বিস্তারিত পড়ুন...
200 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

নীল আকাশে মেঘের ভেলা, স্বপ্ন ভেসে যায়, সবুজ ঘাসে শিশির কণা মুক্তোর মত ঝরে হায়। বনের মাঝে পাখির গান, সুর তোলে ধীরে, মনে লাগে প্রকৃতি যেন কথা বলে নীরবে।  নদীর জলে রোদের হাসি, ঢেউয়ের নাচন খেলা, পা�[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বড্ড মায়ার জগৎ মোহাম্মদ জাহিদ হোসেন |  ছোটগল্প | ফেব্রুয়ারি ০১,২০২৬ আগামী ২রা ফেব[...] বিস্তারিত পড়ুন...
66 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    996 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    49 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    144 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...