Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

সহজ ভাষায় জলবায়ু পরিবর্তন

0 পছন্দ 0 অপছন্দ
196 বার প্রদর্শিত
করেছেন (270 পয়েন্ট)   24 অগাস্ট 2024 "বুক রিভিউ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

ইনফরনেটিভ বুক রিভিউ
বইয়ের নাম: সহজ ভাষায় জলবায়ু পরিবর্তন
বাসযোগ্য পৃথিবী গড়তে যা জানা দরকার

লেখক: আহমাদ মুদ্দাসসের
প্রকাশক: আদর্শ
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী
পৃষ্ঠা: ১৩৬
দাম: ৩৪০ টাকা

image
জলবায়ু পরিবর্তনের (Climate Change) প্রভাব পড়ছে আমাদের প্রতিদিনের জীবনে। আমরা যখন দোকান থেকে কিছু কিনি, ঘরে বাতি জ্বালাই, টয়লেট ফ্ল্যাশ করি বা ঠান্ডার জন্য গরম জামা পরি, তখন জলবায়ু পরিবর্তন আমাদের প্রভাবিত করে। আমরা প্রতিদিন জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখি।

একই সময়ে পৃথিবীর সব জায়গায় জলবায়ু পরিবর্তন ঘটছে। প্রকৃতিতে শুরু হয়েছে বড় ও ব্যাপক পরিবর্তন। কোনো গ্যাস রিজার্ভ, খনিজ শিলা বা রাসায়নিক পদার্থ বিলিয়ন বছর ধরে নির্দিষ্ট অবস্থানে ছিল। জমা ছিল মাটির নিচে বা সমুদ্রের গভীরে। মানুষের স্পর্শ পড়েনি তাতে। কিন্তু এখন সেটা কোনো এক ফিলিং স্টেশন থেকে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। এই গাড়ি আবার এমন কিছু কণা বাতাসে ছেড়ে দিচ্ছে, যেগুলো অনেকখানি তাপ ধরে রাখে। এভাবে প্রতিদিন বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, বদলে যাচ্ছে জলবায়ু (Climate)।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপের শেষ নেই। কান পাতলেই শোনা যায়, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপদ। ঘন ঘন দুর্যোগে মানুষের জীবন বিপন্ন। দুর্যোগের জন্য আবার মানুষই দায়ী। জীবাশ্ম জ্বালানি ব্যবহার শুরুর পর মানুষের কাজে গতি বেড়েছে; দক্ষতা বেড়েছে বহুগুণ। গ্রিনহাউস গ্যাস বেড়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ছেই। জলবায়ু-ঝুঁকিতে বাংলাদেশ সপ্তম। এসব জেনে কিশোর-তরুণেরা সচেতন হওয়ার চেষ্টা করছে।জলবায়ু পরিবর্তন এখন একটা চলন্ত গাড়ি। এই গাড়িতে অ্যাক্টিভিস্টরা উঠে পড়ছেন। ছোট-বড় সবাইকে বলা হচ্ছে, জলবায়ু নিয়ে কিছু একটা করো।

জলবায়ু পরিবর্তনকে সহজে জানা-বোঝার জন্য এই বই। কী ঘটছে জলবায়ুতে, এর পেছনের বিজ্ঞান, কেমন আছে জলবায়ু আক্রান্ত মানুষ, প্রাণীজগতে এর প্রভাব কেমন- এসব লেখা আছে বইয়ে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে মানুষের চেষ্টার গল্প আছে। ধর্মঘট করছে কেউ, মাছ ধরা বন্ধ রেখেছে কয়েকজন জেলে, গাড়ির বদলে কেউ সাইকেলে চেপে বসেছে, কেউ একজন অনুসন্ধান করছে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। পৃথিবীকে বাঁচাতে আপনি কী করবেন, জানা যাবে এই বই থেকে।

বইটির পুরো নাম সহজ ভাষায় জলবায়ু পরিবর্তন: বাসযোগ্য পৃথিবী গড়তে যা জানা দরকার।।বাসযোগ্য পৃথিবী গড়তে চাইলে যা যা জানা প্রয়োজন যা যা করা প্রয়োজন তা সকল কিছু উঠে এসেছে এই ১৩৬ পৃষ্ঠার ৮ অধ্যায়ের ছোট্ট বইটিতে।জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আপনার লড়াইয়ে পথ দেখাবে এই বই।

এই বই থেকে পাঠকের মনে এক বাস্তব চিত্র তৈরি হবে। কী কারণে, কেমন করে বদলে যাচ্ছে পৃথিবী, কারা এর জন্য দায়ী, কীভাবে পৃথিবীকে বাঁচাতে মানুষের সংগ্রাম শুরু হয়েছে, জানা যাবে। জলবায়ু পরিবর্তনের ইতিহাস, পেছনের বিজ্ঞান জানতে ভিত্তি হিসেবে কাজ করবে। জলবায়ুসচেতন নাগরিক হিসেবে কী করা উচিত জানা যাবে। বইয়ে জলবায়ু শরণার্থীদের কথা বলেছি। বনজ পরিবেশের কথা আছে, অ্যাক্টিভিস্টদের কথা পাঠক জানতে পারবে।


ব্যাক্তিগত মতামত:বেশ সাবলীল এবং তথ্যবহুল একটি বই।বইটি চমৎকার লেগেছে।অনেক কিছু জেনেছি বইটি পড়ে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের পেছনের বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করণীয় এবং জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন আন্দোলন সহ আনুষঙ্গিক আরো অনেক বিষয়সহ এর মতো বিষয়গুলি অত্যন্ত সুনিপুনভাবে উঠে এসেছে বইটিতে।
শিশু-কিশোরদের জন্য বেশ উপযোগী একটি বই এটি।তবে শিশু,কিশোর, যুবক,বুড়ো নির্বিশেষে সবার এই বইটি পড়া উচিত। কারণ বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে এই টপিক টা অনেক গুরুত্বপূর্ণ;জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

মাহমুদুল হাসান মৃদুল,
টিম ই-নলেজ।

#ইনফরনেটিভ_বুক_রিভিউ
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 875
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
গোলাপের রঙের ভাষায় ভালোবাসার গল্প মোহাম্মাদ জাহিদ হোসেন ছোটগল্প | ৮ ফেব্রুয়ারি ২০&#[...] বিস্তারিত পড়ুন...
26 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আপনারা আমার পরিবর্তন দেখতে চেয়েছিলেন না? দেখুন, এখন আমি অনেক পরিবর্তন হয়ে গেছি। এ[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ইচ্ছে গুলো খুবই অল্প কিন্তু প্রতিটা ইচ্ছেতে না পাওয়ার গল্প, ইচ্ছে গুলো পূর্ণ হলে কি খুব একটা ক্ষতি হতো? ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ না হওয়া মানুষগুলোই বুঝে ইচ্ছে পূর্ণ না হওয়ার বেদনা। ছোট ছ�[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাংলা সাহিত্য সহজ নাকি জটিল মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | মার্চ ২৫, ২০২৬ আধ[...] বিস্তারিত পড়ুন...
13 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

গল্পের নাম: শোনো অবেলার পথিক কলমে: হিমানী হিমাদ্রি(দ্বিতীয় পর্ব)অহিদত্তের শক্ত হাতট[...] বিস্তারিত পড়ুন...
25 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...