Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

লিখে লিখে পড়ার বিজ্ঞান

0 পছন্দ 0 অপছন্দ
182 বার প্রদর্শিত
করেছেন (270 পয়েন্ট)   22 অগাস্ট 2024 "পড়াশোনা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image

পড়া মনে রাখতে সমস্যা হচ্ছে? লিখে লিখে পড়ে দেখতে পারেন।আজ চলুন লিখে লিখে পড়ার বিজ্ঞান টাই জানবো।
গবেষণায় দেখা গেছে, যারা লিখে লিখে পড়ে তারা পড়ে পড়ে শেখা ছাত্রদের তুলনায় বেশি কার্যকরভাবে শেখে। The Testing Effect নামক একটি মনস্তাত্ত্বিক ঘটনায় বলা হয় যে, লেখার মাধ্যমে শিখন মস্তিষ্কে দীর্ঘমেয়াদি স্মৃতি গঠনে সহায়ক হয়।
লেখার সময় মস্তিষ্কে নতুন তথ্য প্রবেশ করে এবং তা আরও সুগঠিতভাবে মনে রাখা যায়। এই প্রক্রিয়ায় মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ সৃষ্টি হয়, যা তথ্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।লেখার সময় শারীরিকভাবে সক্রিয় থাকতে হয়, যা মনোযোগ বাড়ায় এবং শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।
কোন জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। কারন নিউরো সায়েন্সের মতে, কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেইনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমরিতে রূপান্তরিত করে ফেলে। ফলে পড়াটি মস্তিষ্কতে দীর্ঘস্থায়ী হয়।
শেখার হাজারো রকমফের আছে।তার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হলো নিউজিল্যান্ডের শিক্ষাবিদ নীল ফ্লেমিংয়ের ১৯৮৭ সালে দেওয়া VARK মডেলটা। এই মডেল অনুসারে আমরা শিখতে পারি চারভাবে, তার মধ্যে তৃতীয় ধাপ হচ্ছে R=রিড/রাইট লার্নিং:অর্থাৎ পড়ে ও তারপর সেটা নিজে লিখে শেখা।
রিড/রাইট লারনারেরা কোনো কিছু পড়ার পরে সেটা লিখে ফেললে তবেই মাথায় ঢোকে । আপনি যদি এই গোত্রে পড়েন, তাহলে প্রতিদিন এভাবে লেখার অভ্যাস করেন। আজকে কী শিখলেন, এটা লিখতে গিয়েই আপনার মনে ঢুকবে ভালো করে। দরকার হলে যেকোনো পাঠ্যবিষয় একবার পড়ে তার পরে নিজের ভাষায় লিখে দেখুন ।
সম্প্রীতি Frontiers in Psychology নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, মনে রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো কাগজে-কলমে বা অন্তত ডিজিটাল স্টাইলাস ব্যবহার করে লেখা। 
Norwegian University of Science and Technology বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান গবেষক এফ. আর. ভ্যান ডের উইল এবং অড্রে এল. এইচ. ভ্যান ডার মির‌ একটি গবেষণা করেন।গবেষণার ফলাফল হলো, টাইপ করার তুলনায় হাতে লেখার ক্ষেত্রে মস্তিষ্কে অধিকতর নিউরাল সংযোগ দেখা যায়। তাই যা লিখছি তা আমাদের সহজেই মনে থাকে।
দশবার রিডিং পড়ার চাইতে একবার লিখে পড়া বেশি ইফেক্টিভ।পড়ার সঙ্গে লেখা কোনো বিষয় পাঠ করার সঙ্গে সঙ্গে সেটি খাতায় লিখতে হবে। একবার পড়ে কয়েকবার লিখলে সেটা সবচেয়ে বেশি কার্যকর হয়। পড়া ও লেখা একসঙ্গে হলে সেটা মুখস্থ হবে তাড়াতাড়ি। পরবর্তী সময়ে সেই প্রশ্নটির উত্তর লিখতে গেলে অনায়াসে মনে আসে। এ পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে হাতের লেখা দ্রুত করতে সাহায্য করে। পড়া মনে রাখতে হলে শেখার সঙ্গে সঙ্গে বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে।
লিখে লিখে পড়ার সময় তিনটি ধাপ অনুসরণ করা যায় :
১ম: নোট নেওয়া- মূল বিষয়গুলো লিখে রাখা।
২য়: সংক্ষিপ্ত আকারে লেখা- বড় তথ্যকে ছোট ছোট অংশে ভেঙে নিয়ে লেখা।
৩য়: অনুশীলন- বারবার লিখে অনুশীলন করা।
হাতে লেখার সময় মস্তিষ্কের একাধিক অংশ সক্রিয় ভূমিকা পালন করে যেমন মোটর কর্টেক্স,‌ দর্শন-সম্পর্কিত অঞ্চল এবং তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত অঞ্চল যা‌ মনে রাখার জন্য সহায়ক। কারণ লেখার ক্ষেত্রে হাতের নির্দিষ্ট চালনা ও চোখের ব্যবহার অত্যাবশ্যক। এছাড়া, তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যই‌ লেখা হয়। টাইপ করার জন্য অবশ্যই অনেক কম সময়‌ প্রয়োজন। কিন্তু যদি মনে রাখাই প্রধান উদ্দেশ্য হয়, তাহলে হাতে লেখাই উত্তম। 
তাই লিখে লিখে পড়াশোনা করা যে অনেক গুরুত্বপূর্ণ সেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত!


-
মাহমুদুল হাসান মৃদুল,
টিম-১,ই-নলেজ।
সংযুক্ত তথ্য
১.বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা-রাগিব হাসান। ২. সায়েন্স রিলেটেড ওয়েবসাইট ও অন্যান্য
Enolej ID(eID): 874
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মানুষ আর সময়—এই দুই শিক্ষক জীবনে এমন কিছু শিক্ষা দিয়ে যায়, যা কোনো বইয়ের পাতায় লেখা থ[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মানুষ যদি ভুলের উর্ধ্বে হতো তাহলে হয়তো সে একদিন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করত । মাঝেম[...] বিস্তারিত পড়ুন...
57 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যদি দগ্ধভাষী জানতো তার কথা সামনের মানুষটিকে কতটা দগ্ধ করে দিচ্ছে! তার কথাগুলো যে তপ্[...] বিস্তারিত পড়ুন...
73 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
"ইশ! আমি যদি দৃষ্টিহীনদের চোখের জ্যোতি হতে পারতাম, কিংবা হতে পারতাম চলৎশক্তিহীন মানু[...] বিস্তারিত পড়ুন...
68 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
"যদি এই জীবনের সুখময় মুহূর্তগুলোর প্রতিটি কোণা পরিপূর্ণ হতো মহান রবের কৃতজ্ঞতার স&[...] বিস্তারিত পড়ুন...
29 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1119 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    55 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    146 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...