[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সময় শেখায় সবকিছু

১১৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

মানুষ আর সময়—এই দুই শিক্ষক জীবনে এমন কিছু শিক্ষা দিয়ে যায়, যা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না।

মানুষ শেখায় সম্পর্কের গভীরতা—কারা আপন, কারা শুধু প্রয়োজন আর কারা প্রিয়জন । কারো হাসির আড়ালে লুকানো থাকে স্বার্থ, আর কারো নীরব ভালোবাসা ধীরে ধীরে বুঝিয়ে দেয় বাস্তবতার আসল চেহারা।সময়ের গতিপথে বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে মানুষের এই নানা রুপ,রং কে দেখিয়ে দিবে।বুঝিয়ে দেবে তার মধ্যে লুকিয়ে থাকা আসল মনুষ্যত্ব।

আর সময়… সময় কোনো শব্দ না করে সবকিছু পরিষ্কার করে দেয়। যেটা আজ কষ্ট মনে হয়, কাল সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শিক্ষা। যেটা আজ হারানো মনে হয়, সময়ই দেখায়—সেটাই হয়তো ছিল সুরক্ষার এক অদৃশ্য রূপ।

তাই জীবনের পথে শুধু বইয়ের জ্ঞান নয়, মানুষের আচরণ আর সময়ের ইশারা—এই দু’টিকেও মন দিয়ে পড়তে শেখো। কারণ শেষ পর্যন্ত এই দুই শিক্ষকই তোমাকে এমন সত্যের মুখোমুখি করবে, যা কোনো পাঠ্যবইয়ে কেউ কখনো শিখেনি।

জীবন পরিক্রমায় যতো অগ্রসর হবে।সময়ের সাথে সাথে বাস্তবতা তোমাকে জীবনের ভ্রান্ত ধারণা গুলো স্পষ্ট রুপে প্রকাশ করবে।

লেখক: আল-মামুন রেজা  
সময় শেখায় সবকিছু (সংক্ষিপ্ত)

#বাস্তববাদী #লেখক #eID_104236.,image

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 306 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6256। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 3872
প্রকাশিত15 মে ♛ (6,256 পয়েন্ট)
বিভাগশিক্ষা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 2 সবকিছু ঠেকে না শিখে, দেখে শিখুন।

জীবনে সবকিছু ঠেকে শেখার আগে দেখে শিখতে পারাটা জরুরি। উপদেশনামা আল-মামুন রেজা

০ ০ ২৫৫ ১ মিনিটের পড়া

জীবনের প্রতিটি পদেই রয়েছে মানুষের,হতাশা আর আফসোস!

জীবনের প্রতিটি পদেই রয়েছে মানুষের,হতাশা আর আফসোস! ✪ ☞বিবাহিত? সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে! অবিবাহিত? সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর! ✪ ☞ ধনী? একটু শান্তি আর…

০ ০ ১৫১ ২ মিনিটের পড়া
...