Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

যদি কখনো ডাকো

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
তুমি বলেছিলে, "চলে এসো",

এসেছিলাম সাত-পাঁচ না ভেবেই।

তুমি বললে, "চলে যাও",

চলে গেলাম বহুদূরে।

আমি একটিবারের জন্যও

জানতে চাইনি, কেন কাছে ডেকেছিলে,

কেনই বা দূরে সরিয়ে দিলে!

আর কখনো জানতেও চাইব না।

কারণ,

আমি তোমায় ভালোবেসেছিলাম।

অপেক্ষায় থাকব, যদি কখনো

ইশারায় ডাকো আমায়;

আমি সেই লজ্জাবতীর পাতার মতো

নত হয়ে ফিরে আসব তোমার নিকট।

কারণ ওই একটাই—

তোমায় দেওয়া আমার অঙ্গীকার।

—নাহিদুর রহমান
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5342
প্রকাশিত1 দিন (1,655 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

📚 বইয়ের খসড়া যদি গল্পটা শেষ হতো

যদি গল্পটা শেষ হতো, শেষ পাতাটা আপনারই থাকত। যদি সময় একটু থামত, কিছু কথা বলা যেত। যদি অভিমান কম হতো, যদি অপেক্ষা দীর্ঘ হতো, যদি দুজন একই পথে,,, হাঁটতাম পাশাপাশি রথে— তবে হয়তো আজকে আমি, লিখতাম না চোখের পানি। লিখতাম…

০ ০ ১৮ ১ মিনিটের পড়া

পর্ব 191 যদি একদিন আর ডাকো না

যদি একদিন আর ডাকো না মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা। ২১ জুলাই, ২০২৬ যদি একদিন আর ডাকো না, আমি জানালার ধারে কোনো অভিযোগ রেখে যাব না। শুধু বিকেলের আলোটুকু নিঃশব্দে তুলে নেব, যেন তোমার উঠোনে কখনো আমার ছায়া পড়েইনি।…

০ ০ ৭১ ২ মিনিটের পড়া

পর্ব 8 যদি কখনো কেউ পড়ে

যদি কখনো কেউ পড়ে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিত। ০৩ ডিসেম্বর, ২০২৫ একদিন আমার বইটা পড়বে কেউ বাসের জানালায় মাথা রেখে, বৃষ্টির দিনে। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে যাবে যেখানে আমি লিখেছিলাম তার নামটা অনেক আগে, যখন নাম…

০ ০ ৫৫৭ ১ মিনিটের পড়া

নতুনত্বের ছোঁয়া

নতুনত্বের আলতো ছোঁয়ায়, উত্তাল হয় মনপাড়ায়। তাকে বোঝাই কী করে, সে তো আর ক্ষণিকের নয়! দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা, অল্পতে কি আর শান্ত হয়? শান্ত করতে অশান্ত মন, একটু তো সময় দিতে হয়! লেখকঃ নাহিদুর রহমান

০ ০ ২ ১ মিনিটের পড়া

একাকীত্বের নিমন্ত্রণ

—চলো যাই! —কোথায়? —ঐ জনমানবহীন নির্জন এলাকাটিতে। —ওখানে কেন? —ওখানে কোনো দুঃখ নেই! —কীভাবে বুঝলে দুঃখ নেই? —মানুষকে মানুষ ছাড়া কেউ দুঃখ দিতে পারে না। যেহেতু জায়গাটা জনমানবহীন, তাই সেখানে কোনো দুঃখ নেই। —আমিও তো মানুষ!…

০ ০ ২ ১ মিনিটের পড়া
...