#Lemonade_coffee
#লেমোনেড_কফি
Writer:#আমার_ভাগ্নী
রেশমির বয়স ১৬ । সাল ২০০৬। রেশমি এবং তার বাবা মা বাসা চেঞ্জ করেছে।
তারা এবার যেই জায়গায় এসেছে, তাদের বাড়ির কিছু দূরে ছিলো আরেকটা বাড়ি, সেটা কোনো অ্যাপার্টমেন্ট ছিলো না, একটা ডুপ্লেক্স হাউজ, রেশমি দের টার মতোই। বাড়িটির বেপারে রেশমি অতোটা কিছু জানতো না, জানার আগ্রহও নেই। তবে এতটুকু জানতো যে বাড়িটির মালিক বিদেশ থাকে, ১০ - ১২ বছর হয়েছে যে বাড়িতে তালা লাগানো। বাড়িটা দেখতে কোনোরকম হনটেড বা ভুতুরে লাগে না, জাস্ট একটা নরমাল বাড়ির মতোই লাগে, সুন্দর। রেশমি যেই রুমে থাকে, সেটার জানালা দিয়ে দুর থেকে ওই বাড়িটার সবার উপরের জানালা টা দেখা যায়, সবসময় বন্ধই থাকে ওই জানালা।
রেশমির বাবা-মা দুজনেই চাকরি করেন। তার মা দুপুরেই ২ টা বা ৩ টার দিকে ঘরে ফিরেন, বাবার আসতে আসতে কখনো বিকেল নয়তো সন্ধ্যা। আর রেশমি স্কুল থেকে ১ টা বা ২ টার ভেতরেই ফিরে, তার মায়ের আগে। কয়েক মাস হলো তারা এই নতুন বাড়িতে এসেছেন, এই কয় মাসে একদিনও রেশমি ওই বাড়িতে প্যারানরমাল কিছু দেখেনি।
একদিন রেশমি প্রতিদিনের মতো স্কুল থেকে ঘরে ফিরে, সরাসরি চলে যায় উপরে নিজের রুমে ফ্রেশ হতে। নিচে নেমে তার নজর পড়লো লিভিং রুমের জানালার দিকে, জানালা টা খোলা, কিন্তু ওই জানালা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, যদিও জানালা টার লক নষ্ট। সে একটু অবাক হলো, কিন্তু সে এটা নিয়ে বেশি মাথা ব্যথা করলো না, গিয়ে বন্ধ করে দিলো, হয়তো তার মা অথবা বাবা খোলা রেখে গিয়েছেন। সে ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিলো। কিছুক্ষণ পরে তার মা ফিরলো। বিকেল এখন, রেশমির কিছু একটা খেতে ইচ্ছে হলো, ক্যাবিনেটে বিস্কুট আছে। কিন্তু সে যখন ক্যাবিনেট খুললো, কোনো বিস্কুট ছিলো না, কিন্তু এই বিস্কুট তো শুধু রেশমিই খায়, গতকাল নতুন প্যাকেট থেকে রেখেছিলো, অথচ আজকে একটাও নেই, কে খেলো? সে তার মা কে জিজ্ঞাসা করলো, "আম্মু ক্যাবিনেটের বিস্কুট কি তুমি খেয়েছো?"
তার মা কনফিউজড হয়ে বললো, "না তো! কেনো কি হয়েছে!?"
"না, মানে ক্যাবিনেটে একটা বিস্কুটও নেই, আমি ভেবেছি তুমি খেতে পারো! তোমার ওগুলো খাওয়া উচিত, অনেক টেস্ট" রেশমি হাসলো
"না! একটুও মজা না ওগুলো" তার মাও দুষ্টুমির ভঙ্গিতে বললো।
রেশমি বাদ দিলো, ভাবলো সে ই খেয়েছে হয়তো।
হঠাৎ রেশমি এবং তার মা একটা ঠুশ শব্দ শুনতে পেলো, একে অপরের দিকে তাকালো।
রেশমির মা বললো, "তুমি কি শব্দ টা পেলে!?" রেশমি অবাক, হ্যা বললো।
রেশমির মা আবার বললেন, "আরে! শুনতে পেলে একটা খুবই আস্তে, মানুষের গলার চিৎকারের শব্দ? যেনো খুব চেপে রেখেছে!" রেশমির মা অনেক অব্জারভেন্ট, ডিটেকটিভদের মতো।
রেশমি বললো, "আচ্ছা যাক, বাদ দাও!"
রাতে রেশমির ঘুম আসছে না, ১১ টা বাজে। সে উঠে লাইট জ্বালালো, একটা বই নিলো পড়তে, সে জানালা দিয়ে বাহিরে তাকালো, তার নজর গেলো ওই বাড়িটির উপর, সে ভাবলো মানুষের কোথায় কোথায় বাড়ি থাকে, না!? ওই বাড়িটির মালিক কতো বছর ধরে ইটালি তে, তার কি নিজের বাংলাদেশের বাড়িটার কথা মনেও আছে?
সে ভাবতে ভাবতে ওই বাড়িটির জানালার দিকে তাকালো, হটাৎ সে দেখলো ওই জানালার সামনে একজন নারীর অবয়ব। ভেতরে অন্ধকার, ভালোমতো দেখা যাচ্ছে না তবে ওইটা নির্ঘাত একজন নারী, চেহারা বোঝা যাচ্ছে না। রেশমি অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, এতোদিনের তালা লাগানো বাড়িতে আজকে কে ঢুকলো!?। নারীটি কোনো ভুতের মতো নয়, একদম নরমাল জামাকাপড় পড়া। হটাৎ ওই মহিলা যেনো ভয় পেলো, লুকিয়ে পড়লো।
রেশমি শিওর যে সে কোনো কল্পনা করেনি, ওখানে আসলেই একটা নারী ছিলো। পরদিন রেশমি ওই বাড়িটির সামনে যায়, সেই একই রকম ভাবে, একই তালা লাগানো। রেশমি ভাবলো, *কালকে রাতে এখানে কে ঢুকেছিলো? নাকি এই বাড়ির মালিক যাওয়ার আগে এখানে কোনো মহিলাকে আটকিয়ে রেখে গিয়েছেন!? আরে! কি ভাবছি আমি এগুলো?*
রেশমি পরের অনেকদিন ওই বাড়িতে কে ঢুকেছিলো, সেটা নিয়ে অনেক ভাবলো, পরে আস্তে আস্তে ভাবা বন্ধ হলো, জীবনে অনেক কিছু বদলে গেলো, রেশমি ওই দিনের কথা ভুলে গেলো।
(১০ বছর পর [2016])
রেশমির বয়স এখন ২৬। সে এখন লস অ্যাঞ্জেলেসে থাকে। সে এখন যেখানে থাকে, তার কিছু দূরে আছে এক ক্যাফে। ক্যাফে টা একজন ৪০ বছরের মহিলার, তার নাম মিসেস স্টিভেন, বিধবা, ছেলে আছে একজন, বেশিরভাগ সময় তার ছেলে নিউ ইয়র্কে থাকে। মিসেস স্টিভেন অনেক ভালো ফ্রেন্ডলি একজন মহিলা। তার সাথে রেশমির অনেক ভালো বন্ধুত্ব। রেশমি অনেক সময়ই সময় কাটাতে তার ক্যাফে তে যায়, কথা বলে। আজকেও সেই একই কাজ করলো রেশমি।
মিসেস স্টিভেন রেশমিকে দেখে হেসে বললেন, "আরে মা! ভালো আছো? এসো বসো"
রেশমিও বসলো একটা টেবিলে। ক্যাফে টা খালি আজকে। রেশমি বললো, " কি ব্যাপার আন্টি? পুরো খালি যে!?"
"কি বলবো মা! বিকেল, তাই হয়তো। সন্ধ্যার দিকে লোকজন আসবে"
রেশমি আর মিসেস স্টিভেন অনেক বিষয় অনেক কথা বললো, হাসাহাসি করলো, কথায় কথায় মিসেস স্টিভেন জিজ্ঞাসা করলেন "আচ্ছা, রেশমি, তুমি যদি কোনোদিন টাইম ট্রাভেল করার সুযোগ পাও, তুমি কোন সালে বা কোন সময়ে যেতে চাবে?"
রেশমির কাছে তার কথাটা অনেক চাইল্ডিশ লাগলো, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেলো সেই ১০ বছর আগের ওই দিনের কথা যখন সে একজন অদ্ভুত নারীকে ওই বাড়ির জানালায় দেখেছিলো। রেশমি মিসেস স্টিভেন কে সব খুলে বললো, "আমি জানতে চাই সেদিন ওই বাড়িতে কে ছিলো, কেনো ছিলো, আমাকে দেখে লুকিয়ে পড়লো কেনো" । মিসেস স্টিভেন শুনলেন, শুনে হেসে বললেন "একদম হরর স্টোরি বললে"
রেশমি বললো, "আরে আন্টি, হরর স্টোরি নাহ, ওখানে একজন আসল নারী ছিলো, কোনো ভূত না"
মিসেস স্টিভেন জিজ্ঞাসা করলেন, "কফি খাবে!? বানিয়ে দিবো?" রেশমি মাথা নেড়ে ঠিকাছে বললো।
মিসেস স্টিভেন কফি বানিয়ে এনে দিলেন, রেশমির এক চুমুকেই মুখ চোখ ব্যাকা হয়ে গেলো, কফিটা... টক। রেশমি জিজ্ঞাসা করলো, "এটা কি!?? টক কেনো?!" স্টিভেন হেসে বললেন, "এটা লেমোনেড কফি"
"সেটা আবার কি জিনিস!? এটাতে লেবু দিয়েছেন? তাহলে তো ছড়া দেবার কথা!"
"নাহ, লেবু দেইনি কিন্তু এটা আজ স্পেশাল তোমার জন্য বানিয়েছি"
কফি টা দেখতে কফির মতোই, কিন্তু কোনো ঘ্রাণ নেই, মুখে দিলে শুধু টক, কিন্তু আবার লেবুর ঘ্রাণ না।
রেশমি জিনিস টা খেলো, আর মনে মনে ভাবলো *কি একটা ফালতু জিনিস খাওয়ালেন মিসেস স্টিভেন। সে খাইয়েছেন তাই চুপ করে খেলাম, অন্যকেউ দিলে খেতাম না*
তারপর রেশমির বাকি সারাদিন নরমাল ভাবেই কাটলো।
পরদিন রেশমি যখন চোখ খুললো, সে দেখলো সে একটা বেঞ্চের উপর শুয়ে আছে। আশেপাশে তাকালো, সামনে রাস্তা,(রাস্তার পাশের বেঞ্চে শুয়ে আছে) পেছনে সবুজ ঘাস। সে ভাবলো সে এখানে কিভাবে আসলো, কি হয়েছিলো......
✍️ #আমার_ভাগ্নী
(দ্বিতীয় বা শেষ পর্ব আগামী
কাল দেয়া হবে)
#Imi_Chowdhury
#ইমি_চৌধুরী
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।